Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election 2024 Phase 3 LIVE: বিকেল ৫ টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটদানের হার ৭৩.৯৩%

Lok Sabha Election 2024 Phase 3 Live Updates: মঙ্গলবার, ৭ মে অনুষ্ঠিত হচ্ছে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। সবমিলিয়ে মোট ৯৩টি আসনে ভোট হচ্ছে ১১টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। সবমিলিয়ে মোট প্রার্থী ১৩৫১ জন।

আগের দুটি দফায় দেশজুড়ে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় দফাতেও শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন। ভোট সংক্রান্ত সমস্ত তথ্য পেতে নজর রাখুন এই পেজে।

Lok Sabha Election 2024 Phase 3 Live News

May 07, 2024, 6:02 pm IST

বিকেল ৫ টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটদানের হার ৭৩.৯৩%

মালদহ উত্তরে ভোট পড়েছে ৭৩.৩০%, মালদহ দক্ষিণে ৭৩.৬৮%, জঙ্গিপুরে ৭২.১৩% এবং মুর্শিদাবাদে ৭৬.৪৯%।
May 07, 2024, 5:58 pm IST

গোয়ায় বিকেল ৩ টে পর্যন্ত ভোটদান ৬১.৩৯%

দক্ষিণ গোয়ায় ভোট পড়েছে ৬১.৫০%, উত্তর গোয়ার ভোট পড়েছে ৬১.২৮%।
May 07, 2024, 5:56 pm IST

হরিয়ানায় সংখ্যালঘু বিজেপি সরকার?

হরিয়ানার কংগ্রেস প্রধান উদয় ভান দাবি করেছেন, রাজ্যের বিজেপির সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন তিনজন নির্দল বিধায়ক।
May 07, 2024, 5:54 pm IST

একসঙ্গে ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবার

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্রর, তাঁর স্ত্রী শিল্পী শেট্টর, ভাই এমএলসি প্রদীপ শেট্টর হুবলির কুসুগাল রোডের এসবিআই স্কুলে ভোট দেন।
May 07, 2024, 5:53 pm IST

কর্নাটকে ভোটদান অব্যাহত

বিকেল ৩ টে পর্যন্ত কর্নাটকে ভোট পড়েছে ৫৪.২০ শতাংশ
May 07, 2024, 4:41 pm IST

ভিডিও বার্তা সোনিয়া গান্ধীর

কংগ্রেসকে জেতানোর আবেদন করে ভিডিও বার্তা দিলেন সোনিয়া গান্ধীর। কী বললেন তিনি?
May 07, 2024, 4:23 pm IST

প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুল গান্ধীর

ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ রাহুল গান্ধীর। তাঁর দাবি, রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুকে অপমান করেছে মোদী সরকার। নতুন সংসদ ভবনের উদ্বোধন থেকে শুরু করে রামমন্দিরে আমন্ত্রণ জানানো হল না তাঁকে।
May 07, 2024, 4:07 pm IST
পশ্চিমবঙ্গ

দুপুর তিনটে পর্যন্ত ভোটের হার

দুপুর তিনটে পর্যন্ত ভোটের হার
মালদহ উত্তরে ৬১.৫০ শতাংশ ভোট পড়েছে। মালদহ দক্ষিণে ভোটের হার ৬২.৯০ শতাংশ। জঙ্গিপুরে ভোট পড়েছে ৬২.৫৭ শতাংশ এব‌ং মুর্শিদাবাদ লোকসভায় ভোট পড়েছে ৬৫.৪০ শতাংশ। চার লোকসভায় সার্বিক ভোটের হার ৬৩.১১ শতাংশ
May 07, 2024, 3:53 pm IST

জোটকে চিঠি খাড়গের

ইন্ডিয়া জোটের শরিক দলগুলিকে চিঠি দিলেনব কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল লিখেছেন, কত ভোট পড়েছে, সেই তথ্য প্রকাশে দেরি করা এবং নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে অসঙ্গতির বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। এই বিষয়ে আগেই সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
May 07, 2024, 3:38 pm IST
পশ্চিমবঙ্গ

বেঁচে থেকেও ওরা মৃত! ব্যাপার কী জানেন

বেঁচে থেকেও ওরা মৃত! ব্যাপার কী জানেন
জীবিত কিন্তু ভোটার লিস্টে তারা মৃত বলেই ২০২৪ এর লোকসভা নির্বাচনে ভোট দিতে পারলেন না ইংরেজবাজারের ২১ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন বাসিন্দা। আর এজন্য জেলা প্রশাসনকেই দায়ী করেছেন ওই ভোটাররা।
May 07, 2024, 3:20 pm IST

বোমা মারার হুমকি তৃণমূল নেতার

বোম মারার হুমকি দিয়ে বিজেপির সহায়তা ক্যাম্প তুলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার চাঁচল বিধানসভার মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের ধুমসাডাঙী ২২১ নং বুথের ঘটনা। ক্যাম্প তুলে দেওয়ার অভিযোগ উঠেছে টিএমসিপি নেতা বাবু সরকারের বিরুদ্ধে। বিজেপি কর্মী শংকর দাসের অভিযোগ, বুথ থেকে এক কিমি দুরে বটগাছের তলায় ক্যাম্প করেছিলাম। দশ মিনিটের মধ্যে ক্যাম্প না তুললে তৃণমূলের কর্মীরা বোম চার্জ করার হুমকি দেয় ওই তৃণমূল নেতা, অন্যদিকে বোম চার্জের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি টিএমসিপি নেতা বাবু সরকারের।
May 07, 2024, 3:10 pm IST
অসম

সাধারণের সঙ্গে এই লাইনে অসমের মুখ্যমন্ত্রী

সাধারণের সঙ্গে এই লাইনে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। পরিবারকে সঙ্গে নিয়ে এদিন ভোট দিতে যান তিনি।
May 07, 2024, 2:57 pm IST
দিল্লি

বিস্ফোরক অনুরাগ ঠাকুর

ভোট জিহাদের নামে যারা স্লোগান দেয় তাঁদের সঙ্গে পাকিস্তানের জিহাদের যোগাযোগ আছে। বিজেপি এবং মোদীর বিরোধী 'vote jihad'। মানুষ এর জবাব দেবে। বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। আরও কী বললেন তিনি? জানুন-
May 07, 2024, 2:46 pm IST

দুপুর ১টা পর্যন্ত দেশের কোন অংশে কত ভোট পড়ল?

বাংলার পাশাপাশি দেশের একাধিক আসনে ভোট চলছে। কোথায় কত ভোট পড়ল দুপুর ১টা পর্যন্ত! হিসাব দিল নির্বাচন কমিশন। এক নজরে দেখে নিন সেই তথ্য-
May 07, 2024, 2:39 pm IST
দিল্লি

বিজেপি দক্ষিণে সাফ, উত্তরে হাফ! কটাক্ষ কংগ্রেসের

বিজেপি দক্ষিণে সাফ, উত্তরে হাফ! তৃতীয় দফায় লোকসভা নির্বাচন চলছে। এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি চন্ডীগড় আসনে কংগ্রেস প্রার্থী মনিশ তিওয়ারী। তাঁর দাবি, আগামী চার জুন নতুন সকাল দেখার জন্য দেশের মানুষ অপেক্ষা করছে। বিজেপি বিরোধী শক্তি INDIA bloc সরকার গঠন করবে বলে দাবি কংগ্রেস নেতার।
May 07, 2024, 2:30 pm IST
ঝাড়খন্ড

সংরক্ষণে জোর রাহুল গান্ধীর

সংরক্ষণে জোর রাহুল গান্ধীর
ক্ষমতায় গেলে সংরক্ষণ ৫০ শতাংশের উপরে বাড়ানো হবে! ঝাড়খণ্ডের চাইবাসায় ভোট প্রচারে গিয়ে এমনটাই বললেন রাহুল গান্ধী।
May 07, 2024, 2:27 pm IST
পশ্চিমবঙ্গ

এক ভোটারের ভোট দিয়ে দেওয়ার অভিযোগ

এক ভোটারের ভোট দিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আর তা নিয়ে উত্তাল হরিহরপাড়া নাজিরপুর প্রাথমিক বিদ্যালয়ে ২৫৯ নম্বর বুথে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। কীভাবে এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
May 07, 2024, 2:21 pm IST
দিল্লি

অ্যান্টি রাম কংগ্রেস! বিস্ফরক নেত্রী

অ্যাণ্টি রাম কংগ্রেস। রাহুল গান্ধীর হাত ছেড়ে মোদী-শাহের হাত ধরলেন রাধিকা খারা। আজ ভোট পর্ব চলার মধ্যেই বিজেপিতে যোগ দেন। পরে বলেন, সবসময় আমি শুনেছি কংগ্রেস অ্যান্টি রাম। আর আমি তা অনুভোব করেছি। কংগ্রেসের অবস্থা সবাই দেখতে পাচ্ছে বলেও মন্তব্য নেত্রীর।
May 07, 2024, 2:18 pm IST
পশ্চিমবঙ্গ

ভগবানগোলা উপ নির্বাচনে কেমন ভোট হচ্ছে?

ভগবানগোলা উপ নির্বাচনে কেমন ভোট হচ্ছে?
চার কেন্দ্রে লোকসভা নির্বাচনের পাশাপাশি ভগবানগোলায় বিধানসভায় উপ নির্বাচন হচ্ছে। সেখানে দুপুর ১ টা পর্যন্ত প্রায় ৪৭ শতাংশ ভোট পড়েছে।
May 07, 2024, 1:56 pm IST

দুপুর ১টা পর্যন্ত বাংলায় ভোটের হার কোথায় কেমন?

দুপুর ১টা পর্যন্ত বাংলায় ভোটের হার কোথায় কেমন?
দুপুর ১টা পর্যন্ত ৪৭.৮৯ শতাংশ ভোট পড়েছে মালদহ উত্তরে। মালদহ দক্ষিণে ভোট পড়েছে ৪৮.৬৫ শতাংশ। পাশাপাশি জঙ্গিপুর লোকসভা আসনে ৪৯.৯১ শতাংশ ভোট পড়েছে। দুপুর একটা পর্যন্ত মুর্শিদাবাদে ভোট পড়েছে ৫০.৫৮ শতাংশ।
May 07, 2024, 1:50 pm IST

ভোট প্রচারে নরেন্দ্র মোদী

ভোট প্রচারে নরেন্দ্র মোদী। ৪০০ আসন কেন প্রয়োজন? তা ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কংগ্রেস এবং ইন্ডি জোটকেও তীব্র আক্রমণ শানালেন। রাম মন্দির থেকে কাশ্মীরে ৩৭০ ধারা, একাধিক ইস্যু উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে।
May 07, 2024, 1:44 pm IST

ভোট দিলেন মল্লিকার্জুন খাগড়ে

ভোট দিলেন মল্লিকার্জুন খাগড়ে। কর্নাটকের কালাবুরাগি লোকসভা কেন্দ্রের ভোটার কংগ্রেস সভাপতি। সেখানেই ভোট দেন মল্লিকার্জুন খাড়গে। এবার সেখানে কংগ্রেসের প্রার্থী রাধাকৃষ্ণ।
May 07, 2024, 1:40 pm IST
পশ্চিমবঙ্গ

তৃণমূল এজেন্টকে মারধরের অভিযোগ

বুথ থেকে বের করে তৃণমূল এজেন্ট সহ তিন তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাঁশ দিয়ে মারধর। আহতদের মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনাটি ঘটেছে সুজাপুরের নয়মৌজা জুনিয়ার গার্লস হাই মাদ্রাসা। বুথ নং ১১৫। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
May 07, 2024, 1:33 pm IST
গুজরাত

ভোটের চিহ্ন পা'য়ে!

পা দিয়ে ভোট দিলেন গুজরাতের বাসিন্দা অঙ্কিত শোনি। ২০ বছর আগে ইলেকট্রিক শোকে হাত খোয়ান তিনি। কিন্তু হাল ছাড়েননি। লড়াই চালিয়ে গিয়েছেন। স্নাতক হয়েছেন। একাধিক ডিগ্রি অর্জন করেছেন অঙ্কিত।
May 07, 2024, 1:25 pm IST
পশ্চিমবঙ্গ

ভোট দিতে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ভোট দিতে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ করেছে কংগ্রেস। রতুয়ার ২০১ বুথে চাঁদমনী এলাকায় ভোট দিতে বাধা দেওয়ার কারণে চাঁদমনি অঞ্চল তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে। পুলিশ প্রশাসন অঞ্চল চেয়ারম্যান কে আটক করেছে। ভোট দানে বাধা দিয়ে পালাচ্ছিলেন তিনি তাকে পুলিশ প্রশাসনের তরফে আটক করা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ কে ভিত্তিহীন বলে দাবি করেছেন অঞ্চল তৃণমূল চেয়ারম্যান মফিজউদ্দিন।
May 07, 2024, 1:01 pm IST
পশ্চিমবঙ্গ

সুর চড়ালেন সেলিম

পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। ভোটারদের ভোট দানে বাধা দেওয়া হচ্ছে। এমনটাই অভিযোগ করলেন মুর্শিদাবাদের বাম-কংগ্রেস প্রার্থী মহম্মদ সেলিম। ঠিক কি বললেন তিনি? দেখুন ভিডিও-
May 07, 2024, 12:38 pm IST
পশ্চিমবঙ্গ

ঘুঘনি-মুড়ি দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ

ভোট দিলেই দুপুরে একেবারে পাত পেড়ে ডিম-ভাতের ব্যবস্থা। সঙ্গে থাকছে চা-বিস্কুট, মুড়ি, ঘুগনি। কংগ্রেসের তরফে ভোটারদের জন্য এলাহী ব্যবস্থা। আর তা সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের দাবি, ডিম-ভাত খাইয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। যদিও কংগ্রেসের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। একই ছবি ধরা পড়েছে মুর্শিদাবাদের পারুলিয়া গ্রামে। ভোট দিয়ে বেরলেই বিজেপির ক্যাম্প অফিস থেকে দেওয়া হচ্ছে গরম ঘুঘনি এবং মুড়ি। তা নিয়েও শুরু হয়েছে বিতর্ক।
May 07, 2024, 12:19 pm IST
গুজরাত

ভোট দিলেন গৌতম আদানি

ভোট দিলেন গৌতম আদানি। অহমেদাবাদে গোটা পরিবার নিয়ে ভোট দেন তিনি। কড়া নিরাপত্তার মধ্যে এদিন বুথে পৌঁছন আদানি কর্তা। দেখুন সেই ভিডিও-
May 07, 2024, 12:04 pm IST

ভগবানগোলা উপনির্বাচন হচ্ছে

ভগবানগোলায় উপনির্বাচন চলছে। তৃণমূল বিধায়কের মৃত্যুর পর থেকে ফাঁকা ছিল। বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে সেখানে ২৯.৩৯ শতাংশ।
May 07, 2024, 11:42 am IST

কোথায় কত ভোট পড়ল জানুন-

বেলা ১১টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল এক নজরে জেনে নিন- মালদহ উত্তরে ভোট পড়েছে ৩১.৭৩ শতাংশ। মালদহ দক্ষিণে ভোট পড়েছে ৩৩.০৯ শতাংশ। জঙ্গিপুরে ভোট পড়েছে ৩৩.৮১ শতাংশ এবং মুর্শিদাবাদে ভোট পড়েছে ৩২.৭২ শতাংশ।
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+