Daily News Update: কলকাতা বইমেলা শুরু হবে ৩১ জানুয়ারি, চলচ্চিত্র উৎসব ৭ জানুয়ারি থেকে

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

আরও নামল তাপমাত্রা

আরও নামল তাপমাত্রা

উত্তুরে হাওয়ায় দাপটে নভেম্বরের শুরুতে আরও নামল পারদ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ৩ ডিগ্রি নীচে। কলকাতার পাশাপাশি জেলাতেও নেমেছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তুরে হাওয়ার দাপটে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে শীত শীত ভাব বজায় থাকবে। তবে, আগামী সপ্তাহেই নিম্নচাপের সম্ভাবনা রয়েছে।

মালদহে বিস্ফোরণ

মালদহে বিস্ফোরণ

মালদার চাঁচলে বাড়িতে বিস্ফোরণ। উড়ল রান্নাঘরের টিনের চাল। বরাতজোরে প্রাণে বাঁচলেন মা ও সন্তান। বাড়িতে মজুত বোমা থেকে বিস্ফোরণ নাকি, বাইরে থেকে কেউ বোমা ছুড়েছে, খতিয়ে দেখছে পুলিশ।

 ভেটাগুড়িতে বোমা ফেটে বিস্ফোরণ

ভেটাগুড়িতে বোমা ফেটে বিস্ফোরণ

দিনহাটার ভেটাগুড়ির ব্রাহ্মণের চৌকি এলাকায় বোমা বিস্ফোরণ। জমিতে মাটি কাটার সময় বিস্ফোরণে গুরুতর আহত একজন। কে বা কারা ওখানে বোমা মজুত করেছিল খতিয়ে দেখছে পুলিশ।

 মৎস্যজীবী খুন

মৎস্যজীবী খুন

আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় মৎসজীবীকে গুলি করে খুন করল পাকিস্তানের নৌসেনা। এই ঘটনার খবর মিলতেই চূড়ান্ত সমালোচনা করা হয়েছে ভারতের তরফে। দায়ের করা হয়েছে এফআইআরও।
শনিবার বিকেলে গুজরাটের ওখা বন্দরের কাছে আন্তর্জাতিক জলসীমায় সতর্ক না করেই গুলি চালায় পাক নৌসেনা। গুলির আঘাতে মৃত্যু হয় এক মৎসজীবীর, আহত হয়েছেন আরও এক মৎসজীবী। বর্তমানে গুজরাটের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

৪ সিআরপিএফ জওয়ানের মৃত্যু

৪ সিআরপিএফ জওয়ানের মৃত্যু

উত্তর প্রদেশের সুকমায় ৪ সিআরপিএফ জওয়ানের মৃত্যু। তাঁদের সহকর্মী এক জওয়ান গুলি চালায় বলে বলে অভিযোগ।

ভ্যাট কমানোর দাবিতে পথে বিজেপি

ভ্যাট কমানোর দাবিতে পথে বিজেপি

পেট্রোল-ডিজেলের দামে ভ্যাট কমানোর দাবিতে বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের বিক্ষোভ। নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির দাবি, কেন্দ্র পেট্রোল-ডিজেলের এক্সাইজ ডিউটি কমালেও, রাজ্য সরকার ভ্যাট কমানোর কোনও উদ্যোগ নেয়নি। যেখানে দেশের অধিকাংশ রাজ্যেই জ্বালানির দামে ভ্যাট কমিয়েছে। অবিলম্বে ভ্যাট কমানোর দাবি জানিয়ে এদিন প্ল্যাকার্ড নিয়ে বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।

ছট পুজোর নির্দেশিকা

ছট পুজোর নির্দেশিকা

ছট পুজোকে কেন্দ্র করে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মানতে তত্পর কলকাতা পুলিশ-প্রশাসন। বাঁশ ও টিনের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে রবীন্দ্র সরোবরের ১৬টি গেট। কোন কোন ঘাটে ছট পুজোর অনুষ্ঠান হতে পারে, তার তালিকা প্রকাশ করে সরোবরের গেটে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ছট পুজোয় অশান্তি এড়াতে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রবীন্দ্র সরোবরে সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

চোর সন্দেহে মার

চোর সন্দেহে মার

চোর সন্দেহে ধরা যুবককে বুকে পা তুলে বেধড়ক মারধর, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। সমগ্র ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন শহরের পুলিশ কমিশনার। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনার পর অভিযুক্ত ভলান্টিয়ারের সাফাই, তিনি বুঝতে পারেননি। ধরে রাখতে গিয়ে এমন ঘটনা ঘটে গিয়েছে। পুরো ঘটনায় তিনি অনুতপ্ত বলেও জানিয়েছেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার।

রাজ্যকে নিশানা বিজেপির

রাজ্যকে নিশানা বিজেপির

পেট্রোপণ্যের ওপর শুল্ক কমিয়েছে কেন্দ্র। এবার ভ্যাট কমাতে হবে রাজ্য সরকারকে। এই দাবি নিয়েই আজ পথে নেমেছে বিজেপি (BJP)। কিন্তু রাস্তাতেই আটকে দেওয়া হয় সেই মিছিল। করোনা পরিস্থিতিতে বেশি জমায়েত করা যাবে না, এটাই ছিল এ দিন মিছিল আটকানোর ক্ষেত্রে পুলিশের অন্যতম যুক্তি। সেই ইস্যুতেই এ দিন রাজ্য সরকারকে কড়া আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল বিধায়ক মদন মিত্রকেও কটাক্ষ করেছেন তিনি। তাঁর কথায়, 'কালীঘাটে করোনা কন্ট্রোল করার মেশিন আছে।'

 কলকাতা বইমেলা শুরু হবে ৩১ জানুয়ারি

কলকাতা বইমেলা শুরু হবে ৩১ জানুয়ারি

কলকাতা বইমেলা শুরু হবে ৩১ জানুয়ারি, চলচ্চিত্র উৎসব ৭ জানুয়ারি থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে সোমবার।

মৎসজীবীর মৃত্যুতে পাক দূতকে ডেকে পাঠাল দিল্লি

মৎসজীবীর মৃত্যুতে পাক দূতকে ডেকে পাঠাল দিল্লি

মৎসজীবীর মৃত্যুতে পাক দূতকে ডেকে পাঠাল দিল্লি । গুজরাত উপকূলে পাকিস্তানি এজেন্সির গুলিতে মৎসবজীবীর মৃত্যুতে এই তলব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+