Daily News Update: প্রবল দুর্যোগের কারনে ট্রেনেই উত্তরবঙ্গে মমতা, ঝোড়ো হাওয়াতে শহর ভাঙল গাছ

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

ভাঙল গাছ, ট্রেনে সফর করবেন মমতা

ভাঙল গাছ, ট্রেনে সফর করবেন মমতা

বাংলা জুড়ে দুর্যোগ। চলবে আগামী আরও ২৪ ঘন্টা। সেখানে দাঁড়িয়ে উত্তরবঙ্গ সফরের যাত্রাপথ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আকাশপথে উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু দুর্যোগের কথা ভেবে রুট পরিবর্তন। ট্রেনে মালদহ যাবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রায়গঞ্জে দুই দিনাজপুরের প্রশাসনিক বৈঠক। বুধবার প্রথমে মালদহ, পরে বহরমপুরে প্রশাসনিক বৈঠক।

অন্যদিকে ঝোড়ো হাওয়াতে আর বৃষ্টিতে বিবেকানন্দ রোডে রাস্তায় গাছ পড়ে গিয়েছে। যার যেতে তীব্র যানজট তৈরি হয়। যদিও দ্রুত পুরকর্মীরা তা সরিয়ে ফেলেন।

লালা-ঘনিষ্ঠ চার ব্যবসায়ীকে তলব

লালা-ঘনিষ্ঠ চার ব্যবসায়ীকে তলব

কয়লা-কান্ডে নয়া মোড়। কয়লা পাচার-কাণ্ডের তদন্তে সিবিআই এবং ইডি। এবার সেই তদন্তে মুল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা-ঘনিষ্ঠ চার ব্যবসায়ীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত কয়েক মাস কয়েক আগেই জয়দেব মণ্ডল, নারায়ণ নন্দা, গুরুপদ মাজি ও নীরদ মণ্ডল নামে ওই চার ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল সিবিআই। যদিও এরপর তাঁরা জামিন পেয়ে যান। আর এরপরেই আগামী সপ্তাহে ইডি-র দিল্লির সদর দফতরে তাঁদের তলব করা হয়েছে। এমনটাই তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে। তাঁদেরকে জেরা করে আরও বেশ কিছু তথ্য উঠে আসতে পারে বলে জানা গিয়েছে।

বিস্ফোরক রুপা

বিস্ফোরক রুপা

এক সংবাদ মাধ্যমে বিস্ফরক রূপা। রাজ্য বিজেপির একাংশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন তিনি। রুপা বলেন, আমাকে রাজ্য বিজেপির মহিলা মোর্চা থেকে সরিয়ে দেওয়ার জন্য নোংরা খেলাটা খেলতে হয়েছিল। সবাই মিলে খেলেছে। অনেকগুলো লোক মিলে খেলেছে। তাঁর এহেন বক্তব্য ঘিরে বঙ্গ বিজেপিতে রীতিমত হইচই কান্ড।

ভারতসহ বিশ্বের ৩৮ টি দেশে ওমিক্রন

ভারতসহ বিশ্বের ৩৮ টি দেশে ওমিক্রন

ভারতসহ বিশ্বের ৩৮ টি দেশে ওমিক্রন করোনা ভ্যারিয়েন্টের উপস্থিতি লক্ষ্য করা গেলেও এখনও কোনও ব্যক্তি এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মারা যাননি বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। বিশ্বজুড়ে করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে ব্যাপক আশঙ্কা ছড়িয়েছে। করোনার এই রূপ সবচেয়ে বেশিবার মিউটেশন হয়েছে বলেও গবেষকরা জানিয়েছেন। যার ফলে ভ্যাকসিন এই নতুন ভ্যারিয়েন্টে কার্যকর হবে কিনা তা এখনও কিছুদিন না গেলে স্পষ্ট করে বলা যাচ্ছে না।

১.০৩ কোটি ডোজ টিকা দেওয়া হল ভারতে

১.০৩ কোটি ডোজ টিকা দেওয়া হল ভারতে

শনিবার সবমিলিয়ে ১.০৩ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে দেশজুড়ে। যার মধ্যে বিহারে ১৫.৩৩ লক্ষ, তামিলনাড়ুতে ১৪.৮৪ লক্ষ, রাজস্থানে ১০.৮ লক্ষ, উত্তরপ্রদেশে ১০.২৪ লক্ষ ডোজ টিকা দেওয়া হয়েছে৷ সম্প্রতি দেশে সংক্রমণ ছড়াতে শুরু করে দিয়েছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন। সেখানে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত অনেকটাই স্বস্তি দেবে বলে মনে করছেন চিকিৎসক থেকে গবেষকরা।

ডুবল নৌকা

ডুবল নৌকা

সকাল থেকে বৃষ্টি। কখনও হালকা তো কখনও ভারী। এই পরিস্থিতিতে নিম্নচাপের কারনে ব্যাপক ঝোড়ো হাওয়া বইছে। আর সেই কারনে জলের তোড়ও রয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে জলের তোড়ের কারনে ডুবে গেল নৌকা। কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে ডুবে যায় পণ্যবাহী নৌকাটি। নৌকাটি ঘাটে নোঙর করা ছিল। কিন্তু তাতে কেউ না থাকায় প্রানহানি এড়ানো গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+