Daily News Update: হাতির হানায় মৃত্যু যুবকের, দীপাবলিতে মানবতার বার্তা ধনখড়ের
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

দীপাবলিতে মানবতার বার্তা ধনখড়ের
ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার পরে সুস্থ হয়ে ফিরেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। দীপাবলির সকালে টুইক করে তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, দীপাবলি অন্ধকার দূর করতে অনুপ্রাণিত করে। অন্ধকারের বিরুদ্ধে আলোর বিজয়কে চিহ্নিত লকরে। তিনি আরও বলেছেন শুভ মুহূর্তে সবাই মিলে দরিদ্র ও অসহায় মানুষের জীবনে আশার আলো জ্বালিয়ে মানবতার মূল্যবোধকে লান করার আগ্হান জানিয়েছেন।

পেট্রোল ও ডিজেলের মূল্য হ্রাস নাটক
পেট্রোল ও ডিজেলের মূল্যহ্রাসকে নাটক বলে কটাক্ষ করলেন আরজেপি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। তিনি বলেছেন, যে মূল্য হ্রাস করা হয়েছে, যা যথোপযুক্ত নয়। এর থেকে রেহাই পাওয়ার উপায় নেই বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর মতে ২০২০-এর উত্তর প্রদেশের নির্বাচনের পরে তা ফের বাড়ানো হবে।

কেদারনাথ যাবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫ নভেম্বর কেদারনাথ যাবেন। অনেকগুলি পরিকাঠামোগত প্রকল্পের উদ্বোধন কিংবা শিলান্যাস করবেন তিনি। কেদারনাথ মন্দিরে প্রার্থনাও করবেন তিনি। ২০১৩ সালে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া আদি শঙ্কারচার্যের সমাধিন উদ্বোধনও করবেন তিনি।

ডিসেম্বরে বিশ্বভারতীতে অফলাইনে ক্লাস
পয়লা ডিয়েম্বর থেকে বিশ্বভারতীতে পঠনপাঠন শুরু হচ্ছে। তবে এখনই হোস্টেল খুলবে না। অধ্যাপকদের উপস্থিতি হার থাকবে ৫০ শতাংশ। এইদিন থেকে স্নাতক, স্নাতকোত্তর এবং এমফিলের ক্লাস শুরু হবে। যেসব ছাত্রছাত্রীদের দুটি করে কোভিডের টিকা নেওয়া আছে, তাঁরাই ক্লাসে যোগ দিতে পারবেন বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

হাতির হানায় মৃত্যু যুবকের
ঝাড়গ্রামের মুড়াকাটির জামবনিতে হাতির হানায় মৃত্যু হল যুবকের। এলাকার বাসিন্দা তপন কুঁয়র নামে ওই যুবক একটি মিষ্টির দোকানে কাজ করতেন। এদিন সকালে সাইকেলে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় হাতির সামনে পড়ে যান। সেই সময় হাতি তুলে আছাড় দেয়। এদিন এই মৃত্যুর পরেই বনদফতরের তরফে জানানো হয়েছে, মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রথমে দেওয়া হবে ৭৫ শতাংশ টাকা আর ময়নাতদন্তের পরে বাকি টাকা।

জম্মু ও কাশ্মীরের নৌসেরায় প্রধানমন্ত্রী
জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করতে জম্মু ও কাশ্মীরের নৌসেরায় গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সেনার পোশাকেই দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীর সফল উপলক্ষে নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে। এর আগে এদিন সকালে করা টুইটবার্তায় প্রধানমন্ত্রী দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন।

৩০ দিন পরে আরজি করে উঠল অনশন
আরজি কর মেডিক্যাল কলেজে পড়ুয়া অনশন উঠে গেল। প্রায় ৩০ দিন পরে নেওয়া সিদ্ধান্তে স্বস্তিতে স্বাস্থ্যভবন। বুধবার এব্যাপারে বৈঠক করেন পড়ুয়ারা। এরপরেই অনশন ও বিক্ষোভ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগ দাবি-সহ একাধিক দাবিতে বিক্ষোভ শুরু করেছিলেন ইন্টার্ন ও জুনিয়ার চিকিৎসকদের একাংশ।

পুর নির্বাচনে সিপিএমকে জোট বার্তা কংগ্রেসের
রাজ্যের দুয়ারে কড়া নাড়ছে পুর নির্বাচন। রাজ্যের কর্পোরেশনগুলির নির্বাচন ডিসেম্বরে হয়ে যেতে পারে। বাকি পুরসভাগুলির নির্বাচন তিন দফায় হতে পারে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে। ৪৮ নম্বর ওয়ার্ডে কালীপুজোর উদ্বোধন মঞ্চে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেছেন, দুটি উপনির্বাচনের ফল ইঙ্গিত করছে বামেদের সঙ্গে জোটের। তিনি আরও বলেছেন, আগেও একসঙ্গে লড়াই হয়েছে, ভবিষ্যতেও একসঙ্গে লড়াই করা উচিত।

সর্বভারতীয় মেডিক্যাল পরীক্ষাতেও তাক লাগানো স্কোর রুমানার
রাজ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছিলেন মুর্শিদাবাদের রুমানা সুলতানা। এবার সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় ৯৯.৯২ শতাংশ নম্বর পেলেন কান্দির শিক্ষক পরিবারের সন্তান। সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় পশ্চিমবঙ্গ থেকে প্রথম হয়েছেন বাঁকুড়ার সৌম্যদীপ হালদার। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরেই রুমানা জানিয়েছিল সে চিকিৎসক হতে চায়।

সকাল থেকেই ভিড় শক্তিপীঠগুলিতে
বৃহস্পতিবার কালী পুজো। এই উপলক্ষ্যে ভোর থেকেই ভিড় রাজ্যের শক্তিপীঠগুলিতে। মানুষের ভিড় কালীঘাট, দক্ষিণেশ্বরের পাশাপাশি তারাপীঠে। সাধারণভাবে কোভিড বিধি মেনেই পুজো দেওয়ার আয়োজন করা হয়েছে।












Click it and Unblock the Notifications