Daily News Update: ভারতীয় বিমান বাহিনীতে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে কোর্ট মার্শাল করার অনুমতি দিল আদালত
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

ভারতীয় বিমান বাহিনীতে ধর্ষণের অভিযোগ
ভারতীয় বিমান বাহিনীতে ধর্ষণের অভিযোগ। আর এই অভিযোগে উত্তাল দেশ। বিতামিলনাড়ুর কোয়েম্বাটূর জেলায় বিমানবাহিনীর প্রশাসনিক কলেজের ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। আর তা আধিকারিকদের জানাতে গেলে টু ফিঙ্গার টেস্ট করানোর জন্যে বলা হয়। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। যদিও এই ঘটনায় নড়েচড়ে বসেছে আধিকারিকরা। দ্রুত অভিযুক্তকে কোর্ট মার্শাল পথে বিমান বাহিনী।

পুজোয় শিথিল করোনা বিধিনিষেধ
রাজ্যে করোনার বিধিনিষেধ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলেও, ছাড় দেওয়া হল ১০ থেকে ২০ অক্টোবরের মধ্যে। অক্টোবরে রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নৈশকার্ফু চালু থাকলেও ওই কয়দিন যান চলাচল ও মানুষের যাতায়াতে কোনও নিষেধাজ্ঞা থাকছে না। এদিনের ঘোষণায় লোকাল ট্রেন চালুর কথা বলা হয়নি।

এবার বাড়ি ভাঙল বড়বাজারে
এবার বাড়ি ভাঙল বড়বাজারে। আহিরীটোলায় বাড়ি ভেঙে পড়ে ২ জনের মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যে। যার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কটন স্ট্রিটে দোতলা বাড়ি ভেঙে পড়ার ঘটনায় কেউ হতাহত হননি বলেই জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল।

বিভিন্ন বুথের বাইরে জমায়েতর অভিযোগ সিপিএম-এর
ভবানীপুরে বিভিন্ন ভোট কেন্দ্রের বাইরে বহিরাগতদের নিয়ে জমায়েতের অভিযোগ তুলল সিপিএম। এব্যাপারে সিপিএম নেতা সুদীপ সেনগুপ্ত ভবানীপুরের ৬৩ নম্বর ওয়ার্ডের জিউইস গার্লস স্কুলের বাইরের ছবি তুলে ধরেছেন। সেখানে ছিলেন সিপিএম প্রার্থীও। তাঁর অভিযোগ দূরে দাঁড়িয়ে থাকা পার্কস্ট্রিট থানার ওসি বলছেন, ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর আর বাইরেরটা কলকাতা পুলিশের।

ভুয়ো ভোটারের পিছনে ছুটলেন প্রিয়ঙ্কা
ভবানীপুরের খালসা স্কুল সেখানে এক ভুয়ো ভোটারকে ধরা হয় বলে দাবি বিজেপির। খবর পেয়ে সেখানেই হাজির হয়ে গিয়েছিলেন বিজেপি প্রার্থী। পুলিশের মধ্যে বসে থাকা যুবক জানায় তাঁর এখনকার বাড়ি বাঁশদ্রোণীতে। আগে এই এলাকায় থাকতেন। এরই মধ্যে বাইরে থেকে তৃণমূলের নেতারা সেই যুবককে ছাড়িয়ে নিয়ে যান। পিছনে চোর চোর বলে ছোটেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল।

ভবানীপুরে তৃণমূলকে সুবিধার অভিযোগ
এদিন ভবানীপুরের সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস অভিযোগ করেছেন, যেখানে কোনও বুথের ১০০ মিটারের মধ্যে কোনও রাজনৈতিক দলের পতাকা থাকার কথা নয়, সেখানে ২০ মিটারের মধ্যে তৃণমূলের পতাকা রয়েছে। এব্যাপারে তৃণমূলকে কি বাড়তি সুবিধা প্রশ্ন তুলেছেন তিনি।

বৃহস্পতিবার থেকে কলেজ পড়ুয়াদের টিকা
পুজোর পর থেকেই রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে। সেদিকে লক্ষ্য রেখে এদিন থেকে কলকাতা পুরসভার উদ্যোগে পড়ুয়াদের টিকাকরণের কাজ শুরু করা হচ্ছে। পুরসভার ভ্যাকসিনেশন সেন্টারগুলি ছাড়াও বাছাই করা কলেজেো টিকাকরণের জন্য শিবির করা হবে।

ভবানীপুরে অভিযোগ বিজেপি প্রার্থীর
নির্দিষ্ট সময়ে এদিন ভবানীপুরে ভোট শুরু হয়েছে। তবে দু-একটি বুথ ছিল এর ব্যতিক্রম। যেমন ১২৬ নম্বর বুথ। এই বুথে ভোটগ্রহণ শুরু হতে দেরি হওয়ায় বুথে বাইরে ভোটদাতাদের সংখ্যা বাড়তে থাকে। প্রিয়ঙ্ক টিবরেওয়াল সেখানে গিয়ে বুথ জ্যামের অভিযোগ করেন। এছাড়াও ভবানীপুরে গুরুদ্বারের সামনে ১৪৪ ধারা ভঙ্গেরও অভিযোগ করেন। পরে নির্বাচন কমিশন জানায় মক পোলের কিছু দেরির কারণে ১২৬ নম্বর বুথে ভোটগ্রহণ দেরিতে শুরু হয়েছে।

৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক নিষিদ্ধ
১ অক্টোবর থেকে সারা রাজ্যের পুরসভা এলাকাগুলিতে ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ রূপে নিষিদ্ধ ঘোষণা করল রাজ্য সরকার। নবান্ন থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ১ অক্টোবর থেকে পুরসভা এলাকাগুলিতে আর ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করা যাবে না। এর আগে কেন্দ্রের তরফে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। নিষেধাজ্ঞা অমান্য করলে পুরসভা কিংবা সংশ্লিষ্ট পুর প্রতিনিধিকে শাস্তির মুখে পড়তে হতে পারে।

মেঘালয়ে বাস দুর্ঘটনায় মৃত ৫
মেঘালয়ে বাস দুর্ঘটনায় মৃত ৫। এই ঘটনায় ১৬ জন আহত হয়েছে। ভোর রাতে যাত্রী বোঝাই একটি বাস ইস্ট গারো হিল জেলাপ ননচ্রামে ব্রিজ থেকে রিংদি নদীতে পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী দল। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উত্তপ্ত সামশেরগঞ্জ
এদিনে ভোটগ্রহণের আগের রাত থেকে উত্তর মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। সেখানে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। ভোট শুরু হওয়ার পরে নকল ইভিএম নিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

হোমগার্ডকে 'চড়', জামিন বিজেপি নেতার
বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃতদেহ আনতে এনআরএস-এ যাওয়া বিজেপি নেতা দেবদত্ত মাঝি শিয়ালদহ আদালত থেকে অন্তর্বর্তী জামিন পেলেন। ওই দিনের ঘটনায় এক হোমগার্ডকে চড় মারার অভিযোগ উঠেছিল চৌরঙ্গির পরাজিত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। আগামী ১ অক্টোবার ওই বিজেপিতে নেতাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে।

উত্তরবঙ্গে ফের শিশু মৃত্যু
উত্তরবঙ্গে জ্বরে ফের শিশুমৃত্যুর ঘটনা। বুধবার সেখানে ৩ টি শিশুর মৃত্যু হয়। অন্যদিকে মালদহে করোনায় আক্রান্ত হয়েছে ৪ টি শিশু। জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও ৪৩ টি শিশু ভর্তি হয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications