Daily News Update: কয়লাকাণ্ডে কাল হাজিরা দিচ্ছেন না অভিষেক-রুজিরা
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ও
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

আহেরিটোলায় ভেঙে পড়ল বাড়ি
বৃষ্টির মধ্যেই উত্তর কলকাতায় ভেঙে পড়ল পুরনো বাড়ি। আজ ভোর ৯ নম্বর আহিরিটোলা লেনে দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। ১০ নম্বর আহিরীটোলা স্ট্রিটে একটি পুরনো বাড়ির একাংশ ভোর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ভিতরে আটকে পড়েছেন কয়েকজন বাসিন্দা। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে দমকল, বিপর্যয় মোকাবিলা দফতরের বাহিনী রয়েছে। রয়েছেন পুলিশ আধিকারিকরাও।শিশু-সহ বেশ কয়েকজন আটকে পড়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। উদ্ধারকাজে নেমেছে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

মন্ত্রিসভার বৈঠক পাঞ্জাবে
নভজ্যোত সিং সিধুর পদত্যাগের পর মন্ত্রিসভার বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী চান্নি। গতকালই পাঞ্জাব কংগ্রেসের প্রধানের পদ থেকে ইস্তফা দেন সিধু। তারপরেই মন্ত্রিসভার তিনমন্ত্রী পদত্যাগ করেন। প্রবল টানাপোড়েন শুরু হয়েছে পাঞ্জাবে।

স্কুল খুলছে তািমলনাড়ুতে
আজ থেকে স্কুল খুলল তামিলনাড়ুতে। প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হয়েছে তামিলনাড়ুতে। এর আগে একাধিক রাজ্যে স্কুল খুলেছে। ১ নভেম্বর থেকে শুরু হয়ে যাবে ক্লাস এমনই জানিয়েছে তামিলনাড়ু সরকার।

সিরিয়ায় বিস্ফোরণ
সিরিয়ায় বিধ্বংসী বিস্ফোরণ। পর পর দুটি জায়গায় ববিস্ফোরণ ঘটে। ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত অসংখ্য। বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

আহিরিটোলায় ২ জনের মৃত্যু
আহিরিটোলায় বাড়ি ভেঙে দুজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে একজন শিশু এবং অপরজন বৃদ্ধা। ঠাকুমা এবং নাতনি চাপা পড়ে মারা গিয়েছেন। ভোরে প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ে বাড়ির একাংশ।

তৃণমূলে যোগ
গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর তৃণমূলে যোগদানের জল্পনার মাঝেই আবার শোরগোল পড়ে গিয়েছে বিখ্যাল কোঙ্কনি সাহিত্যিককে নিয়ে। সূত্রের খবর সাহিত্য অকাডেমি পুরস্কার প্রাপ্ত কোঙ্কনি সাহিত্যিক এন শিবদাল নাকি যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে। তিনি একা নন সেই তালিকায় রয়েছেন আরও ১২ জন কংগ্রেস নেতা।

ভোটের প্রস্তুতি
ঙ্গিপুর বিধানসভার ডিসিআরসি তৈরি হয়েছে রঘুনাথগঞ্জ পলিটেকনিক কলেজে। জঙ্গিপুরে মোট বুথের সংখ্যা ৩৬৩। মোট ভোটার ২ লক্ষ ৫৪ হাজার ৭১৫। সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩২৯। ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৫ হাজার ৫১১। সামশেরগঞ্জের ডিসিআরসি তৈরি হয়েছে ধূলিয়ান গার্লস স্কুলে। দুটি বিধানসভা কেন্দ্রের ৫০ শতাংশ বুথে রয়েছে সিসি ক্যামেরা, মাইক্রো অবজার্ভার। জঙ্গিপুরে আরএসপি ও সামশেরগঞ্জে কংগ্রেস প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত হয়ে যায়। ফলে রাজ্যের এই দুই বিধানসভা কেন্দ্রে আগামীকাল ভোট হচ্ছে।

ভবানীপুরে প্রস্তুতি
বৃষ্টিতে ভোট করাতে ভবানীপুরে বিশেষ ব্যবস্থা। ভবানীপুরের ৮ নম্বর ওয়ার্ডে ৯৮ ভোটকেন্দ্রে ছাউনি। ইভিএম থাকবে স্বচ্ছ পলিথিন ব্যাগে। ভবানীপুরের সব ভোটকর্মীকে দেওয়া হচ্ছে বর্ষাতি। ভবানীপুরে চালু রাখা হচ্ছে সব পাম্পিং স্টেশন। ভবানীপুরে বসানো হচ্ছে অতিরিক্ত পাম্প। ভবানীপুর কেন্দ্রের সব নিকাশি নালা সাফাই করা হয়েছে। জল জমে এমন এলাকাগুলিতে বিশেষ নজর দেওয়া হয়েছে।

সিধুর বার্তা
কংগ্রেসে সংকট বাড়ছে পাঞ্জাবে। সিধুর আচমকা পদত্যাগের পরেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত মুখ খুললেন সিধু। ভিডিও বার্তার পর সরসরি সাংবদিক বৈঠক করে সিধু জানিয়েছেন তিনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সত্যের জন্য লড়াই করে যাবেন। তিনি বলেছেন তাঁর এই সিদ্ধান্ত কোনও ব্যক্তিগত লড়াই নয়। নৈতিকতা এবং আদর্শের লড়াই। সেকারণেই এই সিদ্ধন্ত নিয়েছেন তিনি। এক কথায় হাইকমান্ডকে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি শিখন্ডি হতে রাজি নন।

বাবুলকে নিশানা অর্জুনের
দিল্লি থেকে ফিরেই প্রধানমন্ত্রীকে নিশানা বাবুল সুপ্রিয়র '৭ বছরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় কোনও বাঙালি পূর্ণ মন্ত্রিত্ব পাননি। মন্ত্রিসভায় বাঙালিদের ভরসা করছেন না প্রধানমন্ত্রী। আলুওয়ালিয়ার মতো সিনিয়র নেতার উপরেও ভরসা করেন না।'এই বিষয়ে বিজেপি সাংসদ অর্জুন সিংহ বলেন, "যারা বেইমান থাকেন, তাঁরা বেইমানি করবেন। তার মধ্যে একজন বাবুল সুপ্রিয়। যেদিন থেকে উনি রাজনীতিতে এসেছেন, তারপর থেকে মন্ত্রী ছিলেন। ৭ বছর মন্ত্রী ছিলেন, এখন প্রধানমন্ত্রীর মতো মানুষকে এরকম কথা বলছেন।"

অমরিন্দরের সঙ্গে দেখা অমিতের
দিল্লিতে অমরিন্দরের সঙ্গে দেখা অমিত শাহের। শাহের বাসভবনে অমরিন্দর। জানা গিয়েছে, কৃষি আইন বিষয়ে দুই নেতার মধ্যে কথা হয়।

ভ্যাকসিন নিয়ে ইউটিউবের বড় পদক্ষেপ
ভ্যাকসিন সম্পর্কে যাবতীয় ভুল তথ্য ইউটিউব নিজের প্ল্যাটফর্ম কেকে সরিয়ে দিল।

কয়লাকাণ্ডে কাল হাজিরা দিচ্ছেন না অভিষেক-রুজিরা
কয়লাকাণ্ডে কাল হাজিরা দিচ্ছেন না অভিষেক-রুজিরা। আগামীকাল এই মামলায় দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীর।












Click it and Unblock the Notifications