Daily News Update: কলকাতায় শুরু ঝড়বৃষ্টি, উত্তরবঙ্গ মেডিকেলে আরও ৩ শিশুর মৃত্যু
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ও
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

কানহাইয়া কুমার যোগ দিলেন কংগ্রেসে
সমস্ত জল্পনা আবসান। শেষ পর্যন্ত কমিউনিস্ট কানহাইয়া কুমার কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন। কংগ্রেসে গণতন্ত্রা আছে বলেও উল্লেখ করেছেন তিনি। কোনও মলে আগুন লাগলে ছোট দোকানদার বাঁচতে পারবে না বলেই মনে করেন তিনি। এদিন তাঁর সঙ্গে কংগ্রেসে যোগ দেন গুজরাতের নির্দল বিধায়ক জিগনেশ মুভানী।

ভবানীপুরে জারি ১৪৪ ধারা
সোমবার ছিল ভবানীপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষদিন। আর শেষদিনে প্রচারে বেরিয়ে আক্রান্ত হতে হয় দিলীপ ঘোষ সহ একাধিক বিজেপি নেতাকে। এর পর পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে ৮ জন জামিনযোগ্য ধারায় গ্রেফতার করা হয়। এদিন বিষয়টি নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। তৃণমূলকে দায়ী করে বিজেপি। এরপর এদিন বিকেলে ভবানীপুরে ১৪৪ ধারা জারি করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন।

৩৫ টি নতুন জাতের ফসল কৃষকদের হাতে
ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের গবেষণায় দেশে ৩৫ টি জাতের ফসলের উদ্ভাবন করা হয়েছে। এদিন ভিডিও কনফারেন্সে তারই প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন জাতের ফসগুলি জলবায়ু পরিবর্তন এবং অপুষ্টি মোকাবিলায় বিশেষভাবে কার্যকরী বলে জানানো হয়েছে পিএমও-র তরফ থেকে।

প্রযুক্তিগত প্রশ্নে কোভ্যাক্সিনের ছাড়পত্রে বিলম্ব হু-এর
ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিতে আরও বিলম্ব হু-এর। প্রকাশিত খবর অনুযায়ী, বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে ভারত বায়োটেকের কাছে আরও তথ্য চাওয়া হয়েছে। এদিকে জানা গিয়েছে অক্টোবরে কোভ্যাক্সিন তৈরি হতে চলেছে প্রায় সাড়ে পাঁচ কোটির মতো। যেখানে সেপ্টেম্বরে তৈরি হয়েছিল সাড়ে তিনকোটির মতো।

বিশ্বভারতীতে নম্বর বিভ্রাট
বিশ্বভারতীতে এবার নম্বর বিভ্রাট নিয়ে তুমুল সমালোচনা। এমএড-এর প্রবেশিকা পরীক্ষায় ১০০ নম্বরে কেউ পেয়েছেন ১৯৬ আবার কেউ পেয়েছেন ১৫১। যদিও এই নম্বর বিভ্রাট নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ কিছুই বলতে চায়নি। তবে দুজনের নম্বরে এই বিভ্রাট থাকলেও, বাকি কারও এমন বিভ্রাট দেখা যায়নি।

দিলীপ ঘোষের ওপর হামলায় গ্রেফতার ৮
সোমবার ভবানীপুরে দিলীপ ঘোষের ওপরে হামলার ঘটনায় পুলিশের তরফে থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে আটজনকে গ্রেফতার করা হয়েছে। তবে সবার বিরুদ্ধেই জামিনযোগ্য ধারায় মামলা দায়ের করেছে ভবানীপুর থানার পুলিশ। যদুবাবুর বাজারে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ চলে। এমন পরিস্থিতি তৈরি হয় যে, দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীরা বন্দুক উঁচিয়ে তাঁকে বের করে নিয়ে যান।

মুকুল রায়কে নিয়ে শুনানি ৭ অক্টোবরের মধ্যে শেষ করার নির্দেশ
মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা নিয়ে জনস্বার্থ মামলায় আগামী ৭ অক্টোবরের মধ্যে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যে শুনানি প্রক্রিয়া চালাচ্ছেন তা শেষ করতে হবে। এদিন বিষয়টি নিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা নিয়ে শুনানিতে দেরি করছেন বিধানসভার অধ্যক্ষ, এই অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল বিজেপির তরফে।

ভবানীপুরে নির্বাচনে বাধা নেই
ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে কোনও রকমের কোনও বাধা রইলো না। তবে এদিন ভবানীপুর উপনির্বাচনে নির্বাচন কমিশনকে দেওয়া মুখ্যসচিবের চিঠি নিয়ে কড়া সমালোচনা করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। পাশাপাশি ভবানীপুরের উপনির্বাচনের যে খরচ, তা বহন করা সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ নভেম্বর ধার্য করা হয়েছে।

পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি
দীর্ঘদিন পরে একসঙ্গে বাড়ল পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দাম। ২২ দিন পরে এদিন পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ডিজেলের দাম বৃদ্ধি হল এনিয়ে পরপর ৪ দিন ধরে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির দেওয়া তথ্য অনুযায়ী দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের দাম সব থেকে বেশি। পেট্রোলে লিটার পিছু ১৯-২৫ পয়সা এবং ডিজেলে লিটার পিছু ২৪-২৭ পয়সা বেড়েছে।

নির্বাচন কমিশনে যাচ্ছে বিজেপি
এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছে বিজেপির প্রতিনিধিদল। ভবানীপুর নিয়ে আলোচনার সম্ভাবনা। এই দলে থাকছেন ভূপেন্দ্র যাদব এবং অনুরাগ ঠাকুর।

আইকোর মামলায় সম্পত্তি বাজেয়াপ্ত ইডির
আইকোর চিটফান্ড মামলায় প্রায় ৩০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত। এই মামলায় এই প্রথমবার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। জানা গিয়েছে, এই গ্রুপের ১১ টি কোম্পানির ডিরেক্টর অনুকূল মাইতি, তাঁর স্ত্রী কণিকা মাইতি এবং পরিবারের অন্য সদস্যদের নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জমি, ফ্যাক্টরি, শপিং মল এবং বসতবাড়ি মিলিয়ে এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে উল্লেখ্য ২০১৮ সালে ওড়িশায় জেলেই মৃত্যু হয়েছে অনুকূল মাইতির।

প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে দুষ্কৃতী হামলা, মৃত ১
উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দেবীনগরের সুকান্ত মোড় এলাকায় এক প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে দুষ্কৃতী হামলা। বাড়ি থেকে তিন ভোইবোনকে বের করে নিয়ে এলোপাথাড়ি গুলি। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এঁদের মধ্যে গুলিবিদ্ধ সুজয় মজুমদার ডাবগ্রাম থানায় কর্মরত বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে দাবি পুরনো পারিবারিক বিবাদের জেরেই এই হামলা।

মঙ্গলবার ভবানীপুর উপনির্বাচন মামলার রায়
এদিন ভবানীপুর উপনির্বাচন মামলার রায়দান হতে চলেছে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে মুখ্যসচিবের অনুরোধের অংশের উল্লেখ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার রায়দান স্থগিত রাখে। গত বৃহস্পতিবার প্রধানবিচারপতি ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিলেও শুক্রবার ভুলে ভরা হলফনামা জমা দেওয়া হয় বলে অভিযোগ।

রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধির হার ১ শতাংশ
রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধির হার কমে এক শতাংশের মতো। স্বাস্থ্য দফতরের করা চতুর্থ সেন্টিনাল সার্ভেতে এই তথ্য উঠে এসেছে। তবে ২৭ সেপ্টেম্বর রাজ্য স্বাস্থ্য দফতরের করোনা রিপোর্ট অনুযায়ী, রাজ্যে সক্রিয়তার হার ১.৭৩%। সেই রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগনার পাশাপাশি নদিয়া জেলার পরিস্থিতি তুলনামূলক খারাপ।

ফের দিনে এককোটি ভ্যাকসিন দেওয়ার রেকর্ড
ফের দিনে এককোটি ভ্যাসকিন দেওয়া হল। সোমবার এনিয়ে পঞ্চম দিন, দিনে এককোটি ভ্যাকসিন দেওয়ার রেকর্ড। সবমিলিয়ে দেশে প্রায় ৮৬ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে। যা নিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

আপাতত সুস্থ ইনজামাম
আপাতত সুস্থ রয়েছে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল হক। লাহোরে হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টিও হয়। এই মুহূর্তে ইনজামামের বয়স ৫১ বছর। পাকিস্তানের হয়ে ৩৭৫ টি একদিনের ম্যাচে তাঁর রান ১১৭০১।

বজরং দলের ৫ জন গ্রেফতার কর্নাটকে
নীতিপুলিশ গিরি করতে গিয়ে মেডিকেল স্টুডেন্টদের হেনস্থা। বজরং দলের ৫ জনকে গ্রেফতার করল কর্নাটক সরকারের পুলিশ।












Click it and Unblock the Notifications