Daily News Update: রাজ্যে ভয়াবহ দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর সংখ্যা, সমবেদনটা জানিয়ে টুইট শাহ-মমতার
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

মৃতের সংখ্যা বেড়ে ১৮
নদিয়ার হাঁসখালি ব্লকের ফুলবাড়ি মাঠ সংলগ্ন এলাকাতে ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে হুলস্থুল কান্ড। এই ঘটনায় ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। সকালেই ১৭ জনের মৃত্যুর খবর সামনে আসে। তবে বেলা বাড়তেই ক্রমশ বদলাচ্চে ছবিটা। নতুন করে আরও একজনের মৃত্যুর খবর সামনে এসেছে। আশঙ্কাজনক আরও বেশ কয়েকজন।

সর্বদল বৈঠক
আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। আর তার আগে সর্বদল বৈঠক কেন্দ্রের। মুলত অধিবেশন যাতে ভালো ভাবে হয় সেদিকে তাকিয়েই এই সর্বদল বৈঠকের ডাক বলে জানা যাচ্ছে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রচারে ডান-বাম সবপক্ষ
কলকাতায় ফের একবার ভোটের দামামা। আগামী ১৯ ডিসেম্বর ফল ঘোষণা। আর সেই ঘোষণা হতেই ইতিমধ্যে প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূল এবং বামফ্রন্টের। ১৪৪টি আসনে হবে ভোট। প্রার্থী তালিকা প্রকাশ হতেই রবিবাসরীয় প্রচারে তৃণমূল-বামফ্রন্ট। তবে এখনও বিজেপি তাঁদের প্রার্থী তালিকা প্রকাশ করতেই পারেনি,

ঠান্ডা কই!
শীতের যেন লেশমাত্র নেই কলকাতা-সহ গাঙ্গেয়বঙ্গে। শুক্র, শনিবারের তুলনায় রবিবার পারদের সামান্য পতন হয়েছে বটে। তবে মহানগরে এখনও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরেই রয়েছে। আগামী কয়েক দিনেও পারদ পতনের জোরালো আশার কথা শোনাতে পারছে না হাওয়া অফিস।

ভয়াবহ দুর্ঘটনাতে দুঃখপ্রকাশ মমতা-অমিত শাহের
ভয়াবহ দুর্ঘটনা। এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই অবস্থায় আরও মৃত্যুর শংকা বাড়তে পারে বলে অনুমান। ইতিমধ্যে এই ঘটনার শোকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পরিবারের পাশে থাকার কথা জানিয়েছেন তিনি।
অন্যদিকে নদিয়ার ঘটনায় সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।












Click it and Unblock the Notifications