Daily News Update: ভবানীপুর মমতার হিন্দু তাস! মোদীর থেকে সুপারি নিয়েছেন, নিশানা অধীরের
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ও
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

রাষ্ট্রপুঞ্জের গঠনতন্ত্র পুনর্বিন্য়াসের দাবি
ভারত এগোলে বিশ্ব এগোবে। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারতের প্রধানমন্ত্রী দেশকে নিয়ে গর্ব করেছেন। আর প্রতিবেশী দেশ আফগানিস্তান নিয়ে বিশ্বকে সাবধান করেছেন। বলেছেন আফগানিস্তানের পরিস্থিতি আজ প্রশ্ন তুলতে বাধ্য করছে রাষ্ট্রপুঞ্জের গঠনতন্ত্র নিয়ে। বিশ্বের সামনে যে চরমপন্থা নামক বিপদ উঁকি দিয়েছে তা নির্মূল করতেই নতুন করে সংঙ্ঘবদ্ধ হতে হবে বিশ্বকে।

বাংলায় করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, পরিসংখ্যান
বাংলায় করোনা সংক্রমণের গ্রাফ ফের বাড়ল। দৈনিক সংক্রমণ ফের ৭৫০-র উপরে উঠে গেল শনিবার। বাংলায় বাড়ল সংক্রমণের হারও। এদিনো দৈনিক করোনা সংক্রমণ ও করোনা মুক্ত প্রায় সমান সমান। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ৭৬২। আর করোনামুক্ত হয়েছেন এদিন ৭৬৬ জন। মাত্র ৪ জনের ফারাক। করোনায় একদিনে মৃত্যু হয়েছে ১১ জনে। ফলে সক্রিয়ের সংখ্যা কমেছে মাত্র ১৫। টানা তিন দিন বাংলার করোনা সংক্রমণ ৭০০-র উপরে। সংক্রমণের হার ফের বাড়ল বাংলায়।

তৃণমূলই আসল কংগ্রেস
তৃণমূলই আসল কংগ্রেস। এদিন দলের মুখপত্র জাগো বাংলায় এমনটাই দাবি করা হয়েছে। সেখানে সম্পাদকীয়তে লেখা হয়েছে, জাতীয় সংতরে যে ভূমিকা কংগ্রেসের নেওয়ার কথা, তা নিয়েছে তৃণমূল। নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করে তৃণমূল, কংগ্রেসকে পচাডোবা বলে কটাক্ষ করেছে।

ভবানীপুর মমতার হিন্দু তাস
ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত হিন্দু তাস খেললেন। অক্টোবরের প্রথম সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়কে রোমে যাওয়ার অনুমতি দেয়নি কেন্দ্র। যা নিয়ে এদিন জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, তাঁকে বিশেষ অনুমতি দিয়েছিল ইতালির সরকারও। শান্তির ব্যাপারে তাঁকে আটকে দেওয়া হল। দেশের প্রতিনিধিত্ব করতেও দেওয়া হল না বলে অভিযোগ করেছেন তিনি। কটাক্ষ করে তিনি বলেছেন, হিন্দু ধর্ম নিয়ে যারা এত জিগির তোলেন, তাঁরাই হিন্দু মহিলাকে যেতে দিলেন না।

মোদীর থেকে সুপারি নিয়েছেন মমতা
তাদের পিছনে ইডি, সিবিআই লাগাতে গেলে কয়লা চোর, বালি চোর, গরু পাচারকারী হতে হবে। এদিন প্রচারে বেরিয়ে এই ভাষাতেই শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাব দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কংগ্রেসকে গালাগালি করতে মমতা মোদীর কাছ থেকে সুপারি নিয়েছেন বলে অভিযোগ করেছেন অধীর।

সিইএসসি, কেএমসিকে হুঁশিয়ারি ফিরহাদের
চেতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোটপ্রচার। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়া নিয়ে আগেভাগে সিইএসসি এবং কেএমসিকে হুঁশিয়ারি দিলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। খোলা তার নিয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এটা উল্লেখৎ করা যেতে পারে গত ৪ দিনে রাজ্যে ১৩ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন। তিনি বলেছেন, বৃষ্টি উপেক্ষা করে ৩০ সেপ্টেম্বর যদি সাধারণ মানুষ ভোট দিতে পারে, তাহলে তৃণমূল বড় ব্যবধানে জিতবে।

সুকান্ত মজুমদারকে 'জেড' নিরাপত্তা
রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হল। এবার থেকে তাঁর নিরাপত্তায় ৩৫ জন সিআরপিএফ জওয়ান থাকবেন। একেক সময়ে থাকবেন ১৫ জন করে। রবিবারের মধ্যেই নিরাপত্তার পুরো বিষয়টি চালু হয়ে যাবে। এর আগে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেতেন সুকান্ত মজুমদার।

অরুণাচল প্রদেশে ভূমিকম্প
অরুণাচল প্রদেশে ভূমিকম্প। এদিন সকালে ৪.৫ মাত্রার ভূমিকম্পটি হয় সকাল ১০.১১-তে, মাটি থেকে প্রায় ১০০ কিমি গভীরে। যদিও সেখানে কোনও তথাহতের খবর পাওয়া যায়নি। এর আগে ১৯ সেপ্টেম্বর ৪.৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল অরুণাচল প্রদেশের চাংলাং জেলায়।

কলকাতায় প্রচারে স্মৃতি ইরানি
এদিন সকাল সাড়ে আটটা নাগাদ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি কালীঘাট মন্দিরে পুজো দিতে আসেন। চার নম্বর গেট দিয়ে মন্দিরে প্রবেশ করে পুজো দিয়ে বেরিয়ে যান। তবে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি।

বীরভূমে শিশুদের মধ্যে বাড়ছে জ্বরের প্রকোপ
করোনা পরিস্থিতির মধ্যে বীরভূমে শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ বাড়ছে। বোলপুর মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত দুসপ্তাহে প্রায় ১৬০ জন শিশু জ্বর, সর্দি, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আরও তিনটি শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

ভুল ইঞ্জেকশনে অসুস্থ ১৫ টি শিশু
দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে উত্তেজনা। ভুল ইঞ্জেকশন দেওয়ার পর ১৫ টি শিশু অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ। অনেকে শিশুদের নিয়ে হাসপাতাল ছেড়ে যান আাহার কেউ সেখানে বিক্ষোভও দেখান। পরে চিকিৎসকদের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। এব্যাপারে স্বাস্থ্য দফতরের তরফে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

জোড়াসাঁকোয় আ্রগুন
জোড়াসাঁকোয় একটি কারখানায় আগুন। গভীর রাতে লাগা আগুন নেভাতে হাত লাগায় দমকলের ৭ টি ইঞ্জিন। দমকলের অভিযোগ, কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।

জমা জল মুক্তির আশ্বাস তাপসের
গত প্রায় পাঁচদিনের বেশি সময় ধরে নিউটাউনের বিভিন্ন এলাকা জলমগ্ন। বিভিন্ন এলাকা ঘুরে দেখে সমস্যা সমাধানের আশ্বাস স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের। তিনি জানিয়েছেন, জমা জল নিয়ে সমস্যার সমাধান করতে ২৭ সেপ্টেম্বর এনকেডিএ উচ্চপর্যায়ের আলোচনায় বসবে।

বেকসুর খালাস তেলুগু দীপক
২০১০ সালে সিআইডির হাতে গ্রেফতার হওয়া মাওবাদী নেতা তেলুগু দীপককে নির্দোষ বলে ঘোষণা করল আলিপুর ফাস্টট্র্যাক কোর্ট, তৎকালীন বাম সরকার তেলুগু দীপকের বিরুদ্ধে নাশকতা, দেশদ্রোহিতা-সহ একাধিক অভিযোগ এনেছিল। তবে বেকসুর খালাস হলেও এখনই তাঁকে মুক্তি দেওয়া হচ্ছে না। তেলুগু দীপকের বিরুদ্ধে ৪০ টির বেশি রাজনৈতিক খুনের অভিযোগ ছিল। এর মধ্যে রয়েছে পুরুলিয়ার বান্দোয়ানে সিপিএম নেতা রবি কর হ্ত্যা এবং ২৪ জন ইএফআর জওয়ান হত্যার ঘটনা।












Click it and Unblock the Notifications