Daily News Update: চিনে নতুন সীমান্ত আইন পাশ, উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা পৌঁছল ৭৭-এ
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা পৌঁছল ৭৭-এ
উত্তরাখণ্ডে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা পৌঁছে গেল ৭৭-এ। এদিন আরও ৫ ট্রেকারের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও এক ট্রেকারের খোঁজে তল্লাশি অভিযান চলছে।

চিনের নতুন সীমান্ত আইন
নুতন সীমান্ত আইন পাশ করানো হয়েছে দেশের সংসদে। শনিবার এই পাশ করানো হয়েছে। যা কার্যকর হবে ১ জানুয়ারি থেকে। সে দেশের সংবাদ মাধ্যমের দাবি সার্বভৌমত্ব রক্ষায় এই আইন পাশ করানো হয়েছে।

প্রতিবাদে কংগ্রেস
অস্বাভাবিক ভাবে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। দেশের একাধিক শহরে ১১০ টাকাও পেরিয়ে গিয়েছে দাম। বাংলাতেও হু হু করে বাড়ছে দাম। ইতিমধ্যে জেলার একাধিক জায়গাতে ডিজেলের দাম পেরিয়েছে ১০০। এই অবস্থায় জোরদার আন্দোলনে নামতে চলেছে কংগ্রেস। গোটা দেশেই পেট্রোপণ্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে।

ডেঙ্গুতে আক্রান্ত লক্ষিমপুর-কান্ডের মূল অভিযুক্ত
গত কয়েকদিন আগেইলক্ষিমপুর খেরির ঘটনাতে উত্তাল হয় দেশ। বিজপির কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ির ধাক্কাতে বেশ কয়েকজনের মৃত্যু হয়। গর্জে ওঠ্যে গটা দেশ। আর এই ঘটনায় গ্রেফতার করা হয় মন্ত্রী পুত্রকে। জানা গিয়েছে, মন্ত্রী-পুত্র আশিশ মিশ্র গুরতর অসুস্থা। ডেঙ্গু ধরা পড়েছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উত্তরে মমতা
আজ শিলিগুড়ি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকাল চারটায় পৌঁছবেন বাঘাযতীন পার্কে বিজয়া সম্মেলনীতে। সোমবার উত্তকন্যায় তাঁর প্রশাসনিক বৈঠক রয়েছে।
এদিকে আজই শিলিগুড়ি হয়ে দার্জিলিঙ সফরে যাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সকাল ৯টা ৪৫ নেমে দার্জিলিঙের উদ্দেশে রওনা দেবেন তিনি।

ম্যালেরিয়াতে আক্রান্ত রাজ্যপাল
ম্যালেরিয়াতে আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধণখড়। জানা গিয়েছে, ৩ দিন আগে দিল্লি যান তিনি। সেখানেই তাঁর রক্ত পরীক্ষা করা হয়। পরীক্ষায় ম্যালেরিয়া ধরা পড়েছে। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন রাজ্যপাল। গতকাল পরীক্ষার পর রক্তে ম্যালেরিয়ার জীবাণু মেলে। বঙ্গভবনে চিকিৎসা চলছে রাজ্যপাল জগদীপ ধনকড়ের।

শহরের রাস্তায় অভিনব প্রতিবাদ
ক্রমশ বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। এই অবস্থায় শহরের রাস্তায় অভিনব প্রতিবাদ তৃণমূলের। ঘোড়ার গাড়িতে গ্যাস সিলিন্ডার চাপিয়ে কলকাতায় অভিনব প্রতিবাদ তৃণমূলের। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ সুকিয়া স্ট্রিট মোড় থেকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের নেতৃত্বে শুরু হয় মিছিল। মানিকতলা মোড়ে পৌঁছনোর পর মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।












Click it and Unblock the Notifications