Daily News Update: মমতার সভা বাতিল নিয়ে বিজেপির কটাক্ষ, খড়দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত একই পরিবারের ৩

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

খড়দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত একই পরিবারের ৩

খড়দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত একই পরিবারের ৩

খড়দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের তিনজনের। পাতুলিয়ার আবাসনে থাকতেন তাঁরা। মোবাইলে চার্জ দিতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হল গৃহকর্তা। তাঁকে বাঁচাতে গিয়ে স্ত্রী বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর মাকে বাঁচাতে গিয়ে বড় ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। মর্মান্তিক এই ঘটনায় পরিবারে এখন জীবিত সদস্য বলতে ৪ বছরের ছোট ছেলে।

মিলল না রক্ষা কবচ

মিলল না রক্ষা কবচ

আদালতে রক্ষাকবচ মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। কয়লা কেলেঙ্কারি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরের হাজিরার নিদেশের বিরোধিতা করে দিল্লির হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সস্ত্রীক তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে দিল্লিতেই হাজিরা দিতে হবে তাদের। আদতে এই মামলায় অভিষেক ও রুজিরাকে দিল্লিতে হাজিরা দিতে বলেছিল ইডি । সেই সমনের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে মামলা করেছিলেন তাঁরা।

একবালপুরে মমতার সভা বাতিল নিয়ে বিজেপির কটাক্ষ

একবালপুরে মমতার সভা বাতিল নিয়ে বিজেপির কটাক্ষ

জল জমে থাকায় একবালপুর সভা বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বুধবার সেই জায়গাতেই সভা হবে বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে। সকাল থেকে জমা জল সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তারপরেই সভা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জল জমার কারণে সভা বাতিল নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, আজ ভেনিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার করা হল না। তিনি আরও বলেন, রাজ্য সরকারকে অনুরোধ করবেন, যাতে দুয়ারে নৌকা প্রকল্প শুরু করা হয়।

চিটফান্ড মামলায় ডিজির সহযোগিতা চাইল হাইকোর্ট

চিটফান্ড মামলায় ডিজির সহযোগিতা চাইল হাইকোর্ট

চিটফান্ড মামলার দ্রুত নিষ্পত্তিতে ডিজির সহযোগিতা চাইল হাইকোর্ট। এদিন ভারপ্রাপ্ত ডিজি মনোজ মালব্যকে এজলাসে ডেকে পাঠিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। অভিযুক্তদের সঙ্গে কথা বলার দরকার হলেও, এব্যাপারে পুলিশের তরফে সাহায্য পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। তবে ডিজি এব্যাপারে ক্ষমা চেয়েছেন বলে জানা গিয়েছে।

প্রেমিকার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের

প্রেমিকার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের

প্রেমিককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকা ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতের কুড়ুলিয়া গ্রামের। অভিযুক্ত প্রেমিকার নাম রেবা মণ্ডল। মৃত যুবকের নাম দীপক মণ্ডল। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ১১ বছর আগে থেকে রেবার সঙ্গে প্রেমের সম্পর্ক দীপকের। আনুষ্ঠানিক বিয়ে না হলেও, কুরুলিয়ায় প্রেমিকার জন্য বাড়ি বানিয়ে সেখানেই থাকতেন দীপক। মৃতের পরিবারের দাবি সোমবার রেবাই ফোন করে ডেকে পাঠায়। এরপর দীপকের ওপরে অত্যাচার করে খুন করা হয়েছে কিংবা তাঁকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের।

বাবুল সুপ্রিয়কে রানু মণ্ডলের সঙ্গে তুলনা জিতেন্দ্রর

বাবুল সুপ্রিয়কে রানু মণ্ডলের সঙ্গে তুলনা জিতেন্দ্রর

বাবুল সুপ্রিয়কে রানু মণ্ডলের সঙ্গে তুলনা করলেন বিজেপির নেতা জিতেন্দ্র তিওয়ারি। শুভেন্দু অধিকারীর সঙ্গে একইগাড়িতে কর্মীসভায় যোগ দিয়ে জিতেন্দ্র তিওয়ারি আসানসোলে উপনির্বাচনে জয়ী হওয়ার চ্যালেঞ্জ জানান। তিনি বলেন, বাবুল সুপ্রিয় সুগায়ক। তবে রানু মণ্ডলও ভাল গান গয়ে থাকেন। আসানসোলে সেখানকার সাংসদের থেকেও রানু মণ্ডলের জনপ্রিয়তা বেশি বলেও মন্তব্য করেন তিনি।

 দিলীপ ঘোষের প্রশংসায় সুকান্ত

দিলীপ ঘোষের প্রশংসায় সুকান্ত

সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চান। এমনটাই জানিয়েছেন বিজেপির নতুন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি দলীয় দফতরে তিনি এও জানিয়েছেন, দিলীপ ঘোষের সঙ্গে তাঁর কোনও সংঘাত নেই। এগিয়ে চলার ক্ষেত্রে তিনি দিলীপ ঘোষের পরামর্শও নেবেন বলে জানিয়েছেন। দিলীপ ঘোষকে সফলতম রাজ্য সভাপতি বলেও বর্ণনা করেছেন তিনি। এদিন সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, সুকান্ত মজনদারের বয়স কম, অভিজ্ঞতাও অল্প।

স্কুল পড়ুয়াদের আধার অন্তর্ভুক্তি মাস্ট

স্কুল পড়ুয়াদের আধার অন্তর্ভুক্তি মাস্ট

রাজ্যে স্কুল পড়ুয়াদের আধার-নথিভুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। পয়লা অক্টোবর থেকে পাইলট প্রোজেক্টের কাজ শুরু হচ্ছে রাজ্যে। প্রথমে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নাম নথিভুক্তি করা হবে। এরপর প্রত্যেক পড়ুয়ার আধার নম্বর নথিভুক্তির কাজ করা হবে। রাজ্য সরকারের উদ্দেশ্য হল স্কুল পড়ুয়া সকলের আধার তৈরি করে দেওয়া।

কানাডায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় ট্রুডো

কানাডায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় ট্রুডো

কানাডায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় জাস্টিন ট্রুডো। তবে সংসদে যে সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন, তার থেকে তার দলের আসন সংখ্যা কম রয়েছে। এর আগে ট্রুডোর লিবারাল পার্টি ৩৩৮টির মধ্যে ১৫৫ আসন পেয়ে ক্ষমতায় এসেছিল। সরকার গড়তে হাউজ অফ কমনসে প্রয়োজন ১৭০ টি আসনের।

বিজেপি প্রার্থীকে প্রচারে বাধার অভিযোগ

বিজেপি প্রার্থীকে প্রচারে বাধার অভিযোগ

ফের প্রচারে বাধার অভিযোগ করলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। তাঁর অভিযোগ শাসকদলের হয়ে কাজ করতে গিয়ে পুলিশ তাঁর প্রচারে বাধা দিচ্ছে। বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে। তিনি অভিযোগ করেছেন, পটুয়া পাড়ায় প্রচারে গেলে ১৪৪ ধারা জারির কথা বলে তাঁকে প্রচার করতে দেয়নি পুলিশ। এর আগে প্রিয়ঙ্কা টিবরেওয়াল অভিযোগ করেছিলেন তাঁর প্রচারে ভিড় দেখাতে সাদা পোশাকে পুলিশ জমায়েত করছে।

নতুন করে করোনায় আক্রান্ত ২৬, ১১৫ জন

নতুন করে করোনায় আক্রান্ত ২৬, ১১৫ জন

গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৬, ১১৫ জন। মৃত্যু হয়েছে ২৫২ জনের। এর মধ্যে সব থেকে বেশি আক্রান্ত এখনও পর্যন্ত কেরলেই। গত ২৪ ঘন্টায় সেখানে আক্রান্তের সংখ্যা ১৫,৬৯২ জন, মৃত্যু ৯২ জনের। এরপরেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে ২৫৮৩ জন আক্রান্ত হয়েছেন, মৃত্যু ২৮ জনের।

ধসের কবলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আবাসনের একাংশ

ধসের কবলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আবাসনের একাংশ

গঙ্গায় ধসের কবলে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আবাসনের একাংশ। শ্রীরামপুরের ধোবিঘাটের পাশেই রয়েছে 'গঙ্গাদর্শন' আবাসন। সোমবার আচমকাই সাংসদের অফিস সংলগ্ন আবাসনের পাঁচিলের একাংশ ধসে যায়। আবাসনের এই অংশেই রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অফিস।

এফআইআর-এর সংখ্যা বেড়ে ৩৮

এফআইআর-এর সংখ্যা বেড়ে ৩৮

ভোট পরবর্তী হিংসার ঘটনায় আরও একটি এফআইআর দায়ের সিবিআই-এর। বর্ধমানের এখটি খুনের ঘটনায় দায়ের করা হয়েছে এফআইআর। যা নিয়ে এফআইআর-এর মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৮। হাইকোর্টের নির্দেশে শুরু হওয়া তদন্তে মোট ৮৪ জন আধিকারিক বিভিন্ন জায়গায় তদন্ত করছেন। সিবিআই সূত্রে খবর, প্রত্যেকটি ক্ষেত্রে রাজ্যের তদন্তকারী অফিসারকে তলব করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+