Daily News Update: গড়িয়াহাট খুনে মিঠুর ১৪ দিনের পুলিশ হেফাজত, উপনির্বাচনের জন্য আরও বাড়ল কেন্দ্রীয় বাহিনী

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

গড়িয়াহাট খুনে মিঠুর ১৪ দিনের পুলিশ হেফাজত

গড়িয়াহাট খুনে মিঠুর ১৪ দিনের পুলিশ হেফাজত

গড়িয়াহাট থানার কাঁকুলিয়ায় কর্পোরেট কর্তা-সহ দুজনের হত্যার ঘটনায় ধৃত মিঠু হালদারের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। এদিন তাঁকে আলিপুর আদালতে তোলা হয়েছিল। পুলিশের তরফ থেকে বিচারকের কাছে আবেদনে বলা হয় এই খুনে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন। বিচারক এর পরে ৩ নভেম্বর পর্যন্ত মিঠু হালদারের হেফাজতের নির্দেশ দেন।

 উপনির্বাচনের জন্য বাড়ল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা

উপনির্বাচনের জন্য বাড়ল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা

রাজ্যের ৪ কেন্দ্রের উপনির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়াল নির্বাচন কমিশন। প্রথমে নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছিল ২৭ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। এরপর সেখান থেকে ৮০ কোম্পানি বাহিনী দেওয়ার কথা বলা হয়। এদিন আরও ১২ কোম্পানি বাহিনী মোতায়েন করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

কোলাঘাটের বাজি কারখানায় বিস্ফোরণ

কোলাঘাটের বাজি কারখানায় বিস্ফোরণ

কোলাঘাটের বাজি কারখানায় আচমকা বিস্ফোরণ। কোলাঘাটে পয়াগ গ্রামে জোর কদমে চলছিল বাজি তৈরির কাজ। সেখানেই এদিন হঠাৎ বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় একজন গুরুতর জখম হয়েছেন। একটা সময়ে পুলিশ বাজি কারখানা বন্ধ করে দিলেও, ফের কাজ শুরু হয়। বৃহস্পতিবারের বিস্ফোরণে আহত হয়েছেন নিতাই বেরা নামে এক কারিগর। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত ২ যুবক

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত ২ যুবক

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে চাকার তলায় পা ঢুকে গেল দুই যুবকের। দুজনকেই গুরুতর আহত অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মালদহ টাউন স্টেশনে ঢোকার মুখে ট্রেনের গতি কম থাকায় নামতে যান দুই যুবক। একজন যুবকের মাথায় আঘাত লাগে, অন্যজনের ডান পা হাঁচু নিচ থেকে কেটে বেরিয়ে যায়।

ভারতের প্রশংসায় বিশ্বস্বাস্থ্য সংস্থা

ভারতের প্রশংসায় বিশ্বস্বাস্থ্য সংস্থা

টিকাকরণে ১০০ কোটির গণ্ডী পেরনোয় ভারতের প্রশংসা করল বিশ্বস্বাস্থ্য সংস্থা। ডব্লুএইচও-র প্রধান টেড্রস আধানম ঘেব্রেসাস কেন্দ্রীয় সরকারকে অভিনন্দন জানান। প্রসঙ্গত এদিনই দেশ টিকাকরণে ১০০ কোটির গণ্ডী পার করেছে।

সেনসেক্স পড়ল ৭৫০ পয়েন্ট

সেনসেক্স পড়ল ৭৫০ পয়েন্ট

বৃহস্পতিবার বাজার বন্ধ হওয়ার আগে মুম্বই সেনসেক্স পড়ে যায় সাড়ে সাতশো পয়েন্টের মতো। অন্যদিকে নিফটিও ১৮০ পয়েন্টের মতো নেমে যায়। এদিন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ারের দাম বেড়েছে।

বাংলার ৭০ জন পর্যটক আটকে উত্তরাখণ্ডে

বাংলার ৭০ জন পর্যটক আটকে উত্তরাখণ্ডে

উত্তরাখণ্ডে বৃষ্টি কমতে শুরু করেছে। তারপরেই সেখানে রাস্তা সারানোর কাজ শুরু হয়েছে। সোমবার থেকেই উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় অনেকের আটকে পড়ার খবর পাওয়া গিয়েছে। রাজ্য সরকারের হিসেব অনুযায়ী কমপক্ষে ৭০ জন সেখানে আটকে পড়েছেন। এর মধ্যে হাওড়া এবং হুগলির অনেকেই রয়েছেন বলে জানা গিয়েছে।

 ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম

ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম

এদিন পেট্রোল ও ডিজেলে লিটার পিছু ৩৫ পয়সা করে বৃদ্ধি হয়েছে। এদিনের দাম বৃদ্ধির পরে দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটার পিছু ১০৬.৫৪ টাকা এবং ডিজেলে ৯৫.২৭ টাকা। মুম্বইতে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১১২.৪৪ টাকা এবং ১০৩.২৬ টাকা। চেন্নাইতে দাম বৃদ্ধির পরে পেট্রোল ও ডিজেলের এদিনের দাম লিটার পিছু যথাক্রমে ১০৩.৬১ টাকা এবং ৯৯.৫৯ টাকা। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম গিয়ে দাঁড়িয়েছে লিটার পিছু যথাক্রমে ১০৭.১২ টাকা এবং ৯৮.৩৮ টাকা।

ছেলের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে কিং খান

ছেলের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে কিং খান

শাহরুখ খানের পুত্র আরিয়ান খান গত ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী এক প্রমোদতরীতে রেভ পার্টি থেকে গ্রেফতার হন। তারপর ২০ অক্টোবর শুনানিতে জামিন পাননি আরিয়ান। এরপর ২১ তারিখ দিনের আলো ফুটতেই কিং খানকে দেখা গেল আর্থার রোড জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করতে।

লখিমপুর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ দিলীপের

লখিমপুর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ দিলীপের

লখিমপুর কাণ্ডে যোগী সরকারের পাশে সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেছেন, উত্তর প্রদেশ সরকার যা করার তাই করেছে। রাজস্থানের মতো রাজ্যে এমন ঘটনা ঘটলেও উত্তর প্রদেশের ঘটনাকেই বড় করে দেখানো হয় বলে অভিযোগ করেছেন তিনি। এব্যাপারে বৃহত্তর চক্রান্ত রয়েছে বলেও অভিযোগ তাঁর।

তাজপুর বন্দর তৈরির প্রক্রিয়া শুরু রাজ্যের

তাজপুর বন্দর তৈরির প্রক্রিয়া শুরু রাজ্যের

তাজপুরে বন্দর তৈরির প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের তরফে বিজ্ঞপ্তি দিয়ে টেন্ডার ডাকা হয়েছে। বলা হয়েছে, ২০ ডিসেম্বরের মধ্যে টেন্ডার নিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। বন্দর তৈরির জন্য একহাজার একর জমি দেবে রাজ্য সরকার। ইতিমধ্যেই জমি চিহ্নিত করণের কাজ শুরু হয়েছে। তাজপুর ও শঙ্করপুরের মধ্যে তিন কিমি এলাকা জুড়ে সমুদ্র বন্দর তৈরির জন্য রাজ্য সরকার সড়ক ও রেলপথ তৈরি করবে। সরকারি ও বেসরকারি অংশীদারিতে এই কাজ করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+