Daily News Update: উত্তরাখণ্ডে ৩৪ জনের মৃত্যু, স্থগিত ICSE প্রথম সেমিস্টারের পরীক্ষা

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ও

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

উত্তরাখণ্ডে ২৩ জনের মৃত্যু

উত্তরাখণ্ডে ২৩ জনের মৃত্যু

উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির জেরে এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। সেখান থেকে অনেক পর্যটককে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। অনেককে উদ্ধার করা যায়নি। রামগড় তলা চলে গিয়েছে জলের তলায়। নৈনিতালের লেকের জন্য ঢুকে গিয়েছে বহু বাড়িতে। মানুষ আশ্রয় নিয়েছে বাড়ির ছাদে। চামোলিতে ধসের জেরে বদ্রিনাথ হাইওয়ে বন্ধ হয়ে গিয়েছে।

গড়িয়াহাট খুনে আততায়ী একাধিক

গড়িয়াহাট খুনে আততায়ী একাধিক

গড়িয়াহাট থানার অধীন কাঁকুলিয়ার খুনে দিনভর তদন্ত লালবাজারের। সকালে সেখানে নিয়ে যাওয়ার হয়েছিল পুলিশ কুকুর। সেই কুকুর বাড়ি থেকে বেরিয়ে চলে যায় বালিগঞ্জ স্টেশনে। সেক্ষেত্রে তদন্তকারীদের অনুমান খুনি খুন করার পরে বালিগঞ্জ স্টেশনে গিয়েছিল। রবিবার রাতে ৭৮ এ কাঁকুলিয়া রোডের বাড়ি থেকে সুবীর চাকি এবং তাঁর গাড়ির চালক রবীন মণ্ডলের দেহ উদ্ধার করা হয়। এদিন সুবীর চাকির শেষকৃত্য সম্পন্ন করেন পরিবারের সদস্যরা। যেভাবে খুনের ঘটনা ঘটেছে, তাতে অনুমান পেশাদারি খুনি রয়েছে এই খুনের পিছনে। খুনের সময় একাধিকজন উপস্থিত ছিল। যাদের মধ্যে সুবীর চাকির পরিচিত কেউ ছিল।

ফের বিজেপির প্রচারে বাধার অভিযোগ

ফের বিজেপির প্রচারে বাধার অভিযোগ

সোমবারের পরে মঙ্গলবারেও দিনহাটায় বিজেপির প্রচারে বাধা তৈরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এদিন বামনহাটায় বিজেপির প্রচারের সম্মুখভাগে ছিলেন নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী এবং দিনহাটার প্রার্থী অশোক মণ্ড। কিন্তু রাস্তায় তৃণমূলের পতাকা নিয়ে বেশ কয়েকজন বাধা তৈরি করেন। তৃণমূলের তরফ থেকে এই ঘটনাকে জনগণের ক্ষোভের বহিপ্রকাশ বলে দাবি করা হয়েছে।

২৩১ দিনে সব থেকে কম করোনা আক্রান্ত

২৩১ দিনে সব থেকে কম করোনা আক্রান্ত

করোনা পরিস্থিতি নিয়ে পুজোর মরশুমে উদ্বেগ থেকেই গিয়েছে। তবে তার মধ্যে স্বস্তির খবর দিয়ে যাচ্ছে দেশের করোনা গ্রাফ। শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা গ্রাফ যেদিকে গিয়েছে তাতে দেখা যাচ্ছে ১৩ হাজার ০৫৮ জন আক্রান্ত হয়েছেন করোনায়। সুস্থ হয়েছেন ১৯ হজার ৪৭০ জন। এদিকে শেষ একদিনে ১৬৪ জনের মৃত্যু হয়েছে।

আরজি কর নিয়ে বাড়ছে জটিলতা

আরজি কর নিয়ে বাড়ছে জটিলতা

আরজি কর নিয়ে বাড়ছে জটিলতা। একদিকে স্বাস্থ্যভবনের হুঁশিয়ারি অন্যদিকে অবস্থানে অনড় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। জানা গিয়েছে জুনিয়র চিকিৎসকদের কয়েকজন আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছেন। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্যসচিবের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন। অন্যদিকে এদিন স্বাস্থ্যভবনে আরজি করের ৩৮ টি বিভাগের প্রধানদের নিয়ে বৈঠক করে স্বাস্থ্যভবন।

পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় সতর্কতা জারি

পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় সতর্কতা জারি

বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিকে সতর্ক করেছে নবান্ন। এইসব জেলায় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় তার জন্য জেলার পুলিশ সুপারদের বলা হয়েছে। পাশাপাশি পুলিশকে ভুয়ো খবর সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।

চার কেন্দ্রের উপনির্বাচনে আরও কেন্দ্রীয় বাহিনী

চার কেন্দ্রের উপনির্বাচনে আরও কেন্দ্রীয় বাহিনী

চার কেন্দ্রের উপনির্বাচনের জন্য রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের জেরে সব মিলিয়ে বাহিনী দাঁড়াবে ৮০ কোম্পানি। ভোটের পরেই ৭২ কোম্পানি ফিরে যাওয়ার কথা রয়েছে। বাকি আট কোম্পানি ভোটগণনা পর্যন্ত থাকবে। প্রসঙ্গত ৩০ অক্টোবর উপনির্বাচন আর ২ নভেম্বর ভোট গণনা রয়েছে।

হাওড়ায় এবার সংরক্ষিত তালিকার জন্য ডিজিটাল চার্ট

হাওড়ায় এবার সংরক্ষিত তালিকার জন্য ডিজিটাল চার্ট

হাওড়ায় এবার সংরক্ষিত তালিকার জন্য ডিজিটাল চার্ট চালু হতে চলেছে। সাধারণভাবে প্ল্যাটফর্মে ঢোকার মুখে বোর্ডে কাগজ দিয়ে সংরক্ষিত তালিকা প্রকাশ করা হত রেলের তরফে। এবার থেকে রাখা হবে ডিজিটাল চার্ট। মঙ্গলবার এই ডিজিটাল চার্টের উদ্বোধন করবেন পূর্ব রেলের জিএম। প্রাথমিকভাবে ৯ নম্বর প্ল্যাটফর্মে আটটি ৫০ ইঞ্চি টিভি স্ক্রিন বসানো হয়েছে। এর মধ্যে চারটিতে বিজ্ঞাপন চলবে, অন্য চারটিতে যাত্রীদের নামের তালিকা দেখা যাবে।

দুয়ারে রেশন নয়, দোকানে রেশন

দুয়ারে রেশন নয়, দোকানে রেশন

সরকারের দুয়ারে রেশন প্রকল্পে আপত্তির কথা জানিয়ে ফের খাদ্যমন্ত্রীকে চিঠি দিল রেশন ডিলারদের অ্যাসোসিয়েশন। তারা বলেছে, দুয়ারে নয়, চালু হোক দোকানে রেশন। জোর করে সরকারি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে, দোকান বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন রেশন ডিলাররা। অন্যদিকে খাদ্যমন্ত্রী জানিয়েছেন, পাইলট প্রোজেক্টের কাজ চলেছে, পুরো বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।

পুজোয় মদ বিক্রিতে রেকর্ড আয় রাজ্যের

পুজোয় মদ বিক্রিতে রেকর্ড আয় রাজ্যের

পুজোয় মদ বিক্রিতে রেকর্ড আয় রাজ্যের। উৎসবের দিনগুলিতে রাজ্যে প্রায় ৪০৪ কোটি টাকার মদ মিক্রি হয়েছে। ১ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ৭২০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে বাংলায়। এর থেকে আফগারি দফতরের কর বাবদ আয় হয়েছে প্রায় ৫৫০ কোটি টাকা। এই বিক্রি আগের বছরকেও ছাপিয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+