Daily News Update: সামশেরগঞ্জে ভোটে লড়বেন কংগ্রেস প্রার্থী, পঞ্জাবে নয়া মুখ্যমন্ত্রী, দেখুন খবরের আপডেট

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

ভোটে লড়বেন সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী

ভোটে লড়বেন সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী

ভোটে লড়বেন সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী জইদুর রহমান। ভোটের মুখে এসে তিনি ফের মতবদল করে ভোট লড়ার সিদ্ধান্ত নিলেন। তিনি বলেন, মানুষ স্বার্থেই তিনি ভোটে লড়ার সিদ্ধান্ত নিলেন। উল্লেখ্য, স্থগিত থাকা নির্বাচন ঘোষণার পর জাইদপর রহমান ভোটে লড়বেন না বলে জানিয়েছিলেন।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে ক্যাপ্টেনের স্থলাভিষিক্ত কে

পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে ক্যাপ্টেনের স্থলাভিষিক্ত কে

অমরিন্দরের সিংয়ের ইস্তফার পর পঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে চলেছেন সুনীল জাখর। সূত্রের খবর, কংগ্রেসের পক্ষ থেকে সুনীল জাাখরের নামেই সম্মতি প্রদান করা হয়েছে। সেইসঙ্গে দুজনেক উপমুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। উল্লেখ, এদিন ক্যাপ্টেন অমিরন্দর সিং ইস্তফা দেন কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের জেরে।

বিমান চলাচলে ৮৫ শতাংশ অনুমোদন

বিমান চলাচলে ৮৫ শতাংশ অনুমোদন

বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, এয়ারলাইন্সগুলি এখন পর্যন্ত অনুমোদিত ৭২.৫ শতাংশের পরিবর্তে তাদের কোভিড-পূর্ব দেশীয় ফ্লাইট সর্বোচ্চ ৮৫ শতাংশ পর্যন্ত চালাতে পারে। মন্ত্রণালয়ের আদেশ অনুসারে, ১২ অগাস্ট থেকে প্রাক-কোভিড অভ্যন্তরীণ ফ্লাইটের ৭২.৫ শতাংশ চালিয়েছে এয়ারসলাইন্স। তার আগে ৫ জুলাই থেকে ১২ আগস্টের মধ্যে ক্যাপাসিটি ছিল ৬৫ শতাংশে দাঁড়িয়েছিল। ১ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে ক্যাপাসিটি ছিল ৫০ শতাংশ।

ক্ষমা চাইল আমেরিকা

ক্ষমা চাইল আমেরিকা

কাবুলে চালানো এয়ারস্ট্রাইকের হামলায় মৃত্যু হয়েছিল ১০ আফগানের। এঁদের মধ্যে ৭ জন ছিল শিশু। সেই হামলার দায় স্বীকার করল মার্কিন জেনারেল। শুধু তাই নয়, এই ঘটনায় ক্ষমা পর্যন্ত চাওয়া হয়েছে আমেরিকার তরফে।

pan-aadhar card

pan-aadhar card

বিস্তারিত জানিয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়েছে Central Board of Direct Taxes অর্থাৎ সিবিডিটি। তারা জানাচ্ছে, সবদিক বিচার করে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হচ্ছে। ৩০ সেপ্টেম্বর থেকে সেই সময়সীমা বাড়িয়ে করা হল ৩১ মার্চ ২০২২। চূড়ান্ত করে দেওয়া এই সময়সীমা মধ্যে এবার প্যানের সঙ্গে আধার লিঙ্ক না করালে পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যাবে প্যান কার্ড। সূত্রের খবর, নতুন করে আর সময়সীমা না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক।

বিস্ফোরণে কেঁপে উঠল নন্দীগ্রাম

বিস্ফোরণে কেঁপে উঠল নন্দীগ্রাম

বিস্ফোরণে কেঁপে উঠল নন্দীগ্রাম। বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়েই এই বিপত্তি বলে জানা গিয়েছে। শুক্রবারেই বিস্ফোরণে মারা গিয়েছে এক শিশু। আহত আরও দুই শিশু ভর্তি হাসপাতালে। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ

ভুমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

ভুমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

ভুমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। এদিন সকালে হঠাত করে কম্পন অনুভূত হয়। আতঙ্কে রাস্তায় নেমে আসেন বহু মানুষ। জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা 4.3।

দুই প্রার্থীকে মনোনীত করল বিজেপি

দুই প্রার্থীকে মনোনীত করল বিজেপি

রাজ্যসভার জন্যে দুই প্রার্থীকে মনোনীত করল বিজেপি। এর মধ্যে একজন অসমের বিজেপি নেতা সর্বানন্দ সনওয়াল। তিনি কেন্দ্রীয় মন্ত্রীও বটে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগানের নামও ঘোষণা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+