Daily News Update: টি-২০ ক্যাপ্টেন পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বিরাট কোহলী, ভবানীপুরে প্রচারে মমতা
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

সামশেরগঞ্জে লড়াই করবেন কংগ্রেস প্রার্থী জইদুর
শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদল করে সামশেরগঞ্জ থেকে লড়াই করতে রাজি হলেন কংগ্রেসের জইদুর রহমান। ইতিমধ্যেই ফেসবুক পোস্ট করে জইদুর রহমান নিজের অবস্থান জানিয়েছেন। এদিন দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী এবং সামশেরগঞ্জ ব্লক সভাপতি-সহ একাধিক নেতার সঙ্গে বৈঠকের করেন জইদুর রহমান। এরপর নিজের আগেকার সিদ্ধান্ত থেকে সরে আসেন ওই কংগ্রেস নেতা।

দুয়ারে রেশন নিয়ে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ
দুয়ারে রেশন প্রকল্পে স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিয়েছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এবার সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলা রেশ ডিলারদের একাংশের। আদালত মামলাটি গ্রহণ করলেন, তা জরুরি ভিত্তিতে শুনানি হবে না বলে জানানো হয়েছে। বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার মতো পরিকাঠামো রাজ্যে নেই বলে দাবি করেছিলেন রেশন ডিলারদের এই অংশ।

সর্বোচ্চ শিখরে সেনসেক্স, নিফটি
বৃহস্পতিবার সর্বোচ্চ শিখরে মুম্বই সেনসেক্স এবং নিফটি। এদিন সেনসেক্স পৌঁছে যায় ৫৮,৯০৭.৯০ পয়েন্টে। অন্যদিকে নিফটিও পৌঁছে যায় ১৭,৫৭৬.৯০ পয়েন্টে। এদিন বেসরকারি ব্যাঙ্কের শেয়ার ছয়মাসের মধ্যে সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছিল। সব থেকে বেশি বেড়েছে ইন্দাসইন্দ ব্যাঙ্কের শেয়ারের দাম। এছাড়াও এদিন টাটা স্টিল, আইটিসি, এসবিআই শেয়ার দামও বেড়েছে।

পারিশ্রমিক নেবেন না সিটের দায়িত্বে থাকা মঞ্জুলা চেল্লুর
রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিটের প্রধান করা হয়েছে, কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্চুলা চেল্লুরকে। তিনি সিটের তদন্তের তদারকি করবেন। এদিন মঞ্জুলা চেল্লুর জানিয়েছেন, এই কাজের জন্য তিনি কোনও রকমের পারিশ্রমিক নেবেন না।

তালিবান শিবিরে গোষ্ঠী দ্বন্দ্ব
সরকার গঠন হতে না হতেই তালিবানদের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়ে গিয়েছে। এর একদিকে ডেপুটি প্রধানমন্ত্রী আব্দুল গনি বরাদর এবং অন্যদিকে সরকার মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি। তালিবান সরকারে হাক্কানিদের প্রাধান্য বৃদ্ধি নিয়ে পুরনো নেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছিল। তাদের মধ্যে গোলাগুলি চলে বলে জানা গিয়েছে। তবে এসব খবর দিচ্ছে পশ্চিমী সংবাদ মাধ্যমগুলি।

প্রতিরক্ষামন্ত্রকের নতুন অফিসের উদ্বোধন
দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রকের নতুন অফিসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। কস্তুরবা গান্ধী মার্গে এই নতুন অফিস কমপ্লেক্সে প্রায় ৭ হাজার কর্মী একসঙ্গে কাজ করতে পারবেন। একইসঙ্গে এখানে প্রতিরক্ষামন্ত্রকের তিন শাখা, সেনা, নৌবাহিনী এবং বিমান বাহিনীর অফিস থাকছে।

এনকাউন্টারের হুমকির পরেই রেললাইনে দেহ
হায়দরাবাদে ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ছিল যে ব্যক্তির বিরুদ্ধে তার দেহ মিলল রেললাইনের ধারে। দুদিন আগেই ওই ব্যক্তিকে এনকাউন্টানের হুমকি দিয়েছিলেন তেলেঙ্গানার মন্ত্রী। এদিন দেহ পাওয়ার পরে পুলিশের তরফে ঘটনাটিকে আত্মহত্যা বলেই বর্ণনা করা হয়েছে।

শেষ সুফিয়ানকে জিজ্ঞাসাবাদ
নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর। নন্দীগ্রামের চিল্লোরগ্রামের বাসিন্দা বিজেপি সমর্থক দেবব্রত মাইতির খুনের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনায় এদিন হলদিয়ায় ডেকে পাঠানো হয়েছিল শেখ সুফিয়ানকে। এই নেতা অবশ্য পুরো বিষয়টিকেই রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন।

যোগী রাজ্যে মৃত্যুর ৪ মাস পরে ভ্যাকসিন
মৃত্যুর চারমাস পরে ভ্যাকসিন। যোগী রাজ্যে এমনই ঘটনা। মৃতের আত্মীয়রা অবাক হয়ে যান এই খবরে। ৮ সেপ্টেম্বর মৃতের দাদা ওয়াসিমের মোবাইসে মেসেজ আসে বোন ফারহার সফল টিককরণের কথা জানিয়ে। বিষয়টি নিয়ে স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে জানানো হলেও মুখ খুলতে রাজি হননি স্বাস্থ্য আধিকারিকরা।

ঈশানের বাবা যশই
সমস্ত জল্পনার অবসান। নুসরত জাহানের সন্তানের পিতার নাম দেবাশিস দাশগুপ্ত ওরফে যশ দাশগুপ্ত। পুরসভার দেওয়া বার্থ সার্টিফিকেটে সন্তানের নাম ঈশান জে দাশগুপ্ত। বাড়ির ঠিকানা হিসেবে রয়েছে সোনারপুর উত্তরের। এর জেরে নুসরত যে সিঙ্গল মাদার হয়ে থাকছেন না, তা পরিষ্কার হয়ে গেল।

অজানা জ্বরে আরও এক শিশুর মৃত্যু
জলপাইগুড়িতে অজানা জ্বরে আরও এক শিশুর মৃত্যু। এখনও পর্যন্ত সংখ্যাটি দাঁড়িয়েছে ৪-এ। জেলায় এবং আশপাশের এলাকায় শিশুদের জ্বর ও মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। তবে শুধু জলপাইগুড়িতেই নয়, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। জ্বরের কারণ অনুসন্তানে রক্তের নমুনা পাঠানো হয়েছে কলকাতায়।

লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন ১.৮ কোটির
একমাসের দুয়ারে সরকার শিবির। এই শিবিরে মোট আবেদন জমা পড়েছে ৩ কোটি ৫৬ লক্ষ। এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন জমা পড়েছে ১ কোটি ৮০ লক্ষ। তারপরে স্বাস্থ্যসাথীর স্থান। ৬৫ লক্ষ আবেদন জমা পড়েছে। খাদ্যসাথীর জন্য আবেদন জমা পড়েছে ২৭ লক্ষ। কাস্ট সার্টিফিকেটের জন্য ২৭ লক্ষ আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য ২ লক্ষ ৩৩ হাজার আবেদন জমা পড়েছে।

ভবানীপুরে প্রচারে মমতা
ভবানীপুরে উপনির্বাচন ঘোষণা হতেই তোরজোর শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রতিদিনই কিছু না কিছু প্রচার করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ো।গতকাল তিনি গিয়েছিলেন গুরুদ্বারে। সেখানে শিখ সম্প্রদায়ের ভোটারদের সঙ্গে কথা বলেন মমতা। বৃহস্পতিবার সন্ধেয় ভবানীপুরে মন্দিরে পুজো দেন তিনি। সেখানে প্রসাদ বিতরণও করেন মুখ্যমন্ত্রী। মূলত নিজ কেন্দ্রের হিন্দিভাষী ভোটারদের টার্গেট করেই প্রচার করেছেন তিনি। এরপর তিনি ভবানীপুরের লেডিজ ক্লাবেও যান। সেখানে গুজরাতি, খ্রিশ্চান,জৈন সম্প্রদায়ের ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি।

ভূপেন্দ্র প্যােটলের মন্ত্রিসভায় কারা
স্বরাষ্ট্র নিজের হাতে রাখলেন গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। একসঙ্গে ২৫ জন মন্ত্রী শপথ নিয়েছেন গুজরাতের মন্ত্রিসভায়। তাঁরা কেউ রূপানির মন্ত্রিসভার সদস্য নন। একেবারেই নতুন মুখদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেছে ভূপেন্দ্র প্যাটেল। রাখেননি উপমুখ্যমন্ত্রীর পদ।

অন্তঃসত্ত্বাদেরও সংক্রমণ ছড়াবে করোনা
গবেষণা বলছে করোনা ভাইরাসের সংক্রমণ এবার অন্তঃসত্ত্বাদের মধ্যে বেশি করে ছড়াবে। থার্ড ওয়েভ আসার পর গবেষকদের এই দাবিতে নতুন করে দুশ্চিন্তা বেড়েছে। করোনার থার্ড ওয়েভে শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হবে বলে জানানো হয়েছিল।












Click it and Unblock the Notifications