Daily News Update: তৃণমূলে যোগ দেওয়ার আবেদন অনেকের, রাজ্যের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

রাজ্যের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু
দমদম পার্কের ভারচ চক্রের পুজো এবার জুতো দিয়ে মণ্ডপ সাজিয়েছে। এর জেরে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগ উঠেছে। সেজন্য আইনি নোটিশও পাঠানো হয়েছে। এবার সেই ব্যাপার নিয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ চাইলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিল্পে স্বাধীনতার নামে এই ধরনের কাজ সহ্য করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

আপাতত হাজতেই আরিয়ান
আপাতত হাজতেই থাকতে হবে শুহরুখ পুত্র আরিয়ানকে। সোমবারের আগে আদালতে আবেদন করা সম্ভব নয়। তাই সপ্তাহের শেষাংশ আর্থার রোডের নিভৃতবাসেরই কাটাতে হবে আরিয়ানকে। গত বৃহস্পতিবার আরিয়ানের ১৮ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। এরপরেই আরিয়ানের অন্তর্বর্তী জামিনের জন্য আবেদন করেন আরিয়ানের আইনজীবী।

রাতের অন্ধকারে বাড়িতে পুলিশ পাঠাচ্ছেন অধ্যক্ষ
আরজি কর মেডিক্যাল কলেজে অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ চিকিৎসক পড়ুয়া ছাত্রদের। তাঁদের অভিযোগ অধ্যক্ষ রাতের অন্ধকারে ছাত্রদের বাড়িতে পুলিশ পাঠাচ্ছেন। আন্দোলন তুলে নিয়ে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রছাত্রীরা। পরিকাঠামোগত উন্নয়ন-সহ একাধিক দাবিতে আরজি করে রিলে অনশন চালিয়ে যাচ্ছেন চিকিৎসক পড়ুয়ারা।

তৃণমূলে যোগ দেওয়ার আবেদন অনেকের
বিজেপির আরও অনেক নেতাই তৃণমূলে যোগ দিতে চান, এদিন ফের একবার এই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সব আবেদনপত্রই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনিই ঠিক করবেন, কাকে নেওয়া হবে, আর কাকে নয়। তবে ফিরহাদ হাকিমের এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ভোটের আগে অনেকেই তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁদের অনেকেই এখন সুবিধা না পেয়ে ফিরে যাচ্ছে।

রিজার্ভারে নেমে ২ শ্রমিকের মৃত্যু
গলফ গ্রিনের এক বহুতলের রিজার্ভার পরিষ্কার করার কাজে নেমেছিলেন এক শ্রমিক। দীর্ঘক্ষণ তিনি উঠে না আসায় নামেন আরও একজন। তিনিও না ওঠায় খবর যায় পুলিশে। পুলিশ এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে অনুমান বিষাক্ত গ্যাসের কারণেই মৃত্যু হয়েছে ওই দুজনের।

মন্ত্রী পুত্রের হাজিরা
লখিমপুরের ঘটনায় অবশেষে উত্তর প্রদেশের ক্রাইম ব্রাঞ্চের দফতরে হাজিরা দিলেন মন্ত্রী পুত্র আশিস মিশ্র। তাঁর বিরুদ্ধেই গাড়ি চালিয়ে ৪ জন কৃষককে পিষে মারার অভিযোগ রয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্ট তাঁকে কেন গ্রেফতার করা হয়নি তা নিয়ে উত্তর প্রদেশ সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে। গত বৃহস্পতিবার আশিস মিশ্রর বাড়ির সামনে তাঁকে হাজিরা দেওয়ার নোটিস দেওয়া হয়।

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বিজেপি সভাপতির
রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি উত্তরবঙ্গে থেকে কলকাতায় ফেরেন। শিয়ালদহ স্টেশনে তিনি পুজোর মুখে রাজ্যে করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন। পাশাপাশি রাজ্য সরকারের কাছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি।

রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী
৩০ অক্টোবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সেই চারটি কেন্দ্রে এরিয়া ডমিনেশনের কাজ করতে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে নির্বাচন কমিশন। পরে এইসব জায়গায় আরও বাড়তি বাহিনী মোতায়েন করা হতে পারে বলে জানা গিয়েছে। ১৩ অক্টোবর অষ্টমীর দিন যে ২৭ কোম্পানি বাহিনী রাজ্যে আসছে তার মধ্যে রয়েছে ৮ কোম্পানি সিআরপিএফ, ৯ কোম্পানি বিএসএফ, ৫ কোম্পানি এসএসবি এবং ৫ কোম্পানি সিআইএসএফ।

ফের বাড়ল জ্বালানির দাম
শনিবার সারা দেশে পেট্রোল ও ডিজেলের দাম সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেল। সারা দেশে এদিন পেট্রোলে লিটার পিছু গড়ে বৃদ্ধি হয়েছে ৩০ পয়সা এবং ডিজেলের লিটার পিছু বেড়েছে ৩৫ পয়সা করে। মুম্বইয়ে পেট্রোল লিটার পিছু ১০০ টাকা ছাড়িয়েছিল আগেই, এদিন সেখানে ডিজেলও লিটার পিছু ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে।

সারা দেশে কমল সংক্রমণ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই নামল। ২৪ ঘণ্টায় দেশের করোনা গ্রাফ ২০ হাজারের নীচে নেমেছে। একদিনে আক্রান্ত হয়েছেম ১৯,৭৪০ জন। করোনা সংক্রমণে মৃতের সংখ্যাও অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৪৮ জনের।












Click it and Unblock the Notifications