Daily News Update: এসএসকএম থেকে উধাও ২০ লক্ষের যন্ত্র, ৪ সদস্যের তদন্ত কমিটি কর্তপক্ষের

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

এসএসকেএম থেকে উধাও ২০ লক্ষের যন্ত্র

এসএসকেএম থেকে উধাও ২০ লক্ষের যন্ত্র

এসএসকেএম হাসপাতাল থেকে উধাও হয়ে গিয়েছে লক্ষ লক্ষ টাকার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের যন্ত্র। এমনটাই খবর সূত্রের। আরও জানা গিয়েছে এই যন্ত্রের দাম প্রায় ২০ লক্ষ টাকার মতো। জানা গিয়েছে, যে বাক্সের মধ্যে রোগীদের জন্য অত্যাধুনিক ইউএসজি-ইকো যন্ত্র থাকার কথা, সেখানে পুরনো যন্ত্র রাখা ছিল। এসএসকেএম-এর ডিরেক্টর এবং স্বাস্থ্যভবন বিষয়টি জানে। ইতিমধ্য বিষয়টি নিয়ে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে।

শ্রীনগরে ২ শিক্ষককে গুলি করে হত্যা

শ্রীনগরে ২ শিক্ষককে গুলি করে হত্যা

শ্রীনগরের সাফা কাদাল এলাকার গর্ভমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলে জঙ্গি হামলা। স্কুলের অধ্যক্ষ সুপিন্দর কাউর এবং অপর শিক্ষক দীপক চাঁদের মৃত্যু হয়েছে এই হামলায়। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দিন দুয়েক আগে শ্রীনগরে ইকবাল পার্ক এলাকায় ওষুধের দোকানের মালিক মাখনলাল বিন্দুকে গুলি করে হত্যা করে জঙ্গিরা।

শীঘ্রই গ্রেফতার করা হবে আশিস মিশ্রকে

শীঘ্রই গ্রেফতার করা হবে আশিস মিশ্রকে

লখিমপুর খেরির হিংসার ঘটনায় প্রধান অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র। উত্তর প্রদেশ পুলিশের আইজি লক্ষ্মী সিং জানিয়েছেন, আশিস মিশ্রকে খোঁজা হচ্ছে। খুব তাড়াতাড়ি তাঁকে গ্রেফতার করা হবে। এফআইআর-এ আশিস মিশ্রের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের ওপরে গুলি চালনার অভিযোগ আনা হয়েছে বলেই সূত্রের খবর।

বিচারক বদলি

বিচারক বদলি

অতিরিক্ত সেশন জজ বিনোদ যাদব, যিনি দিল্লির কারকারডোমা আদালতে বেশ কিছু হিংসার ঘটনার শুনানির সঙ্গে যুক্ত ছিলেন, তাঁকে বদলি করে নতুন দিল্লির জেলা রাউস এভিনিউ কোর্টের স্পেশাল জজ করা হয়েছে। বদলির একদিন আগে ওই বিচারক হিংসার ঘটনার তদন্তে দিল্লি পুলিশকে তিরস্কার করেছিলেন।

কয়লাকাণ্ডে দিল্লিতে তলব রাজ্যের গোয়েন্দা প্রধানকে

কয়লাকাণ্ডে দিল্লিতে তলব রাজ্যের গোয়েন্দা প্রধানকে

কয়লা কাণ্ডে দিল্লিতে তলব করা হয়েছে, রাজ্যের গোয়েন্দা প্রধান জ্ঞানবন্ত সিংকে। ইডির তরফে নোটিশ দিয়ে বলা হয়েছে, ১১ অক্টোবর তাঁকে দিল্লিতে ইডির অফিসে হাজিরা দিতে হবে। এনিয়ে তিনবার জ্ঞানবন্ত সিংকে তলব কল ইডি। প্রথমবার হাজিরা না দিলেো দ্বিতীয়বার ৫ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন অডির আধিকারিকরা। কয়লাকাণ্ডে রাজ্যের মোট সাতজন আইপিএস-এর নাম রয়েছে ইডির জিজ্ঞাসাবাদের তালিকায়।

৪ কেন্দ্রে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা

৪ কেন্দ্রে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা

৩০ অক্টোবর রাজ্যের ৪ কেন্দ্রে উপনির্বাচন। এই ৪ কেন্দ্রের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। দিনহাটা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অশোক মণ্ডলকে। শান্তিপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে নিরঞ্জন বিশ্বাসকে। খড়দহ কেন্দ্রে বিজেপির প্রার্থী জয় সাহা আর গোসাবা কেন্দ্রে প্রার্থী পলাশ রাহা। একইসঙ্গে লোকসভার তিন এবং বিভিন্ন রাজ্য বিধানসভার আরও ১২ টি আসনের প্রার্থী তালিকাও ঘোষণা করেছে বিজেপি।

 ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম

ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম

এদিন ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। এনিয়ে পরপর তিনদিন। দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে লিটার পিছু ৩০ ও ৩৫ পয়সা। এই বৃদ্ধির পরে দিল্লিতে পেট্রোলের দাম গিয়েছে দাঁড়িয়েছে লিটার পিছু ১০৩.২৪ টাকা এবং ৯১.৭৭ টাকা। কলকাতায় পেট্রোল এবং ডিজেলের দাম গিয়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৩.৯৪ টাকা এবং ৯৪.৮৮ টাকা।

বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা

বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা

গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২২,৪৩১ জন। মৃত্যু হয়েছে ৩১৮ জনের। দেশে করোনা সক্রিয়ের সংখ্যা কমে ২,৪৪,১৯৮-এ পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। গত ২৪ ঘন্টায় আন্দামানে মাত্র ১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

এনআরএস-এ গ্যাস লিক আতঙ্ক

এনআরএস-এ গ্যাস লিক আতঙ্ক

এনআরএস হাসপাতালের অক্সিজেন প্ল্যান্ট থেকে গ্যাস লিক করে বিপত্তি। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে হাসপাতাল জূড়ে। যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন রোগী এবং তাঁদের আত্মীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৩ টি ইঞ্জিন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এই ঘটনায় রোগীদের কোনওরকম ক্ষতি হয়নি।

নবরাত্রীর শুভেচ্ছা মোদীর

নবরাত্রীর শুভেচ্ছা মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে নবরাত্রীর শুভেচ্ছা জানিয়েছেন। আগামী কয়েকদিন সবাই জগৎজননী মা-এর পুজো ব্যস্ত থাকবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। নবরাত্রী প্রত্যেকের মধ্যে শক্তি, সুস্থ এবং সমৃদ্ধি আনবে বলেই মনে করেন প্রধানমন্ত্রী।

উত্তর প্রদেশ ভয়াবহ বাস দুর্ঘটনা

উত্তর প্রদেশ ভয়াবহ বাস দুর্ঘটনা

উত্তর প্রদেশের বারাবাঁকির হাইওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ জনের। আহত কমপক্ষে ২৭ জন। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছে প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+