Daily News Update: এবার রাহুল যাচ্ছেন লখিমপুরে, সারাদিনের খবর একনজরে

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

রাহুল গান্ধীর নেতৃত্বের কংগ্রেসের একটি প্রতিনিধি দল লখিমপুরে

রাহুল গান্ধীর নেতৃত্বের কংগ্রেসের একটি প্রতিনিধি দল লখিমপুরে

প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বের কংগ্রেসের একটি প্রতিনিধি দল বুধবার উত্তরপ্রদেশের লখিমপুরে যাবে। প্রিয়াঙ্কা গান্ধী লখিমপুরের ঘটনার প্রতিবাদে উত্তরপ্রদেশে যোগী সরকারের পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। কৃষকদের আন্দোলনে গুলি চালানো হয়েছে এবং গাড়ি পিষে হত্যা করা হয়েছে কৃষকদের। তার প্রতিবাদে এবার ময়দানে নামছেন রাহুল গান্ধীও।

সন্ত্রাসীদের গুলিতে নিহত কাশ্মীরি পণ্ডিত

সন্ত্রাসীদের গুলিতে নিহত কাশ্মীরি পণ্ডিত

কাশ্মীরি পণ্ডিত ব্যবসায়ী মাখন লাল বিনদ্রু শ্রীনগরে তাঁর ফার্মেসির ভিতরে সন্দেহভাজন সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শ্রীনগরের ইকবাল পার্কের কাছে সন্ত্রাসীরা বিনদ্রু মেডিকেটের মালিক মাখন লাল বিনদ্রুকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁকে হাসপাতালে স্থানান্তর করা হয় গুরুতর আহত অবস্থায়। তারপর তাঁর মৃত্যু হয়। জম্মু -কাশ্মীর পুলিশ জানিয়েছে, এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং সন্ত্রাসীদের ধরতে তল্লাশি চলছে।

 'কোভাক্সিন'-কে জরুরি ব্যবহারের তালিকায় অনুমোদন?

'কোভাক্সিন'-কে জরুরি ব্যবহারের তালিকায় অনুমোদন?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগামী সপ্তাহে ভারত বায়োটেকের 'কোভাক্সিন'--এর জরুরি ব্যবহারের তালিকায় অনুমোদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে। একটি টুইটে হু বলেছে, "তারা বিশেষজ্ঞদের একটি স্বাধীন গোষ্ঠীকে নিয়ে আগামী সপ্তাহে একটি বৈঠক করবে। সেখানেই কোভাক্সিনকে জরুরি ব্যবহারের তালিকায় রাখা হবে কি না তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবেষ

 মমতাকে কটাক্ষ দিলীপের

মমতাকে কটাক্ষ দিলীপের

ভবানীপুর উপনির্বাচনের ভোটের হার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি প্রশ্ন করেন, কেন ভবানীপুরের মানুষ বেশি সংখ্যায় ভোট দিতে বের হলেন না। তিনি কটাক্ষ করে বলেন, তৃণমূল বলছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন, তা যিনি প্রধানমন্ত্রী হবেন, তার জন্য মানুষ কেন ভোট দিতে বের হলেন না। তাঁর আরও প্রশ্ন কেন সেখানে মাত্র ৫৭ শতাংশ মানুষ ভোট দিলেন। এরপরেই দিলীপ ঘোষ বলেন, ভবানীপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না।

 এবারও হবে না কার্নিভাল

এবারও হবে না কার্নিভাল

গতবারের মতো এবারও কার্নিভাল হবে না। কীভাবে দুর্গাপুজো হবে তা নিয়ে ১১ দফা নির্দেশিকা জারি করা হল নবান্নের তরফ থেকে। বলা হয়েছে মণ্ডপ খোলামেলা রাখতে হবে। কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। নির্দেশিকায় অঞ্জলির ফুল বাড়ি থেকে আনার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদপত্রে বক্তব্য বিকৃত করা হয়েছে, দাবি শুভেন্দুর

সংবাদপত্রে বক্তব্য বিকৃত করা হয়েছে, দাবি শুভেন্দুর

বিধানসভার প্রিভিলেজ কমিটিকে চিঠি দিয়ে নিজের মন্তব্য বিকৃত করার অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেছিলেন, শুভেন্দু অধিকারী বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অসাংবিধানিক মন্তব্য করেছেন। এর প্রেক্ষিতেই জবাব শুভেন্দুর। প্রমাণ হিসেবে তিনি ওইদিনের বক্তব্যের ভিডিও ক্লিপ সামনে আনতে পারেন বলে জানিয়েছেন।

উত্তর প্রদেশের সরকার দায়িত্বশীল, বললেন দিলীপ

উত্তর প্রদেশের সরকার দায়িত্বশীল, বললেন দিলীপ

উত্তর প্রদেশের সরকার দায়িত্বশীল। এদিন এমনটাই মন্তব্য করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে হাতে বাইরে না যায়, তার জন্যই লখিমপুর খেরিতে ১৪৪ ধারা জারি করা রয়েছে। এপ্রসঙ্গে তিনি বসিরহাটে রূপা গঙ্গোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায়দের আটকে দেওয়ার কথা উল্লেখ করেন।

বিশ্বভারতীর নেশা দেখলে রবীন্দ্রনাথ আত্মহত্যা করতেন

বিশ্বভারতীর নেশা দেখলে রবীন্দ্রনাথ আত্মহত্যা করতেন

মেয়েকে বিশ্বভারতীতে পড়াতে পারেননি। সেই পরিস্থিতিতে বিশ্বভারতীতে নেশাখোরে ছেয়ে গিয়েছে বলে এদিন অভিযোগ করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেছেন, ছেলেদের পাশাপাশি মেয়েরাও এইসব খাচ্ছে। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে তিনি আত্মহত্যা করতেন বলে মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল।

রাজ্য সরকারের নিরাপত্তা ছাড়ছেন দিলীপ

রাজ্য সরকারের নিরাপত্তা ছাড়ছেন দিলীপ

রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা ছেড়ে দিতে স্বরাষ্ট্র দফতরে চিঠি দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তবে তিনি কেন্দ্রের দেওয়া ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন কেন্দ্রের তরফ থেকে। বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই ২ জন করে সশস্ত্র নিরাপত্তারক্ষী দিয়েছিল রাজ্য সরকার। তিনি রাজ্য সভাপতির পদ থেকে সরে গিয়েছেন, তাই রাজ্য সরকারের নিরাপত্তা রাখতে চান না।

বানভাসী ঘাটালে দেব

বানভাসী ঘাটালে দেব

বানভাসী ঘাটালে দেব। ঘুরে দেখলেন পুরসভার ২ নম্বর ওয়ার্ড। স্পিড বোটে ছিলেন তিনি। দিন কয়েক আগে ৬ নম্বর ওয়ার্ডে জলে ডুবে একটি শিশুর মৃত্যু হয়েছিল। ওই পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। অনেকেই হাত নেড়ে অভিবাদন জানান দেবকে।

কলুটোলার আগুন এখনও জ্বলছে

কলুটোলার আগুন এখনও জ্বলছে

এদিন সকালেও জ্বলছে কলুটোলার আগুন। দমকলের তরফে জানানো হয়েছে পকেট ফায়ারের জন্যই এই পরিস্থিতি। এদিন সকালেও এলাকায় কাজ করছে দমকলের ১০ টি ইঞ্জিন। বাড়ির একাংশ ভেঙে পড়ায় উদ্বিগ্ন প্রশাসন।

বাড়তি ভাড়া নেওয়ায় ২৫ টি রুটের বাসকে শোকজ

বাড়তি ভাড়া নেওয়ায় ২৫ টি রুটের বাসকে শোকজ

লকডাউনের পরে বাসমালিকরা নিজেই বাস ভাড়া বাড়িয়ে নিয়েছিলেন। সাতটাকার ভাড়া হয়ে গিয়েছিল ১০ টাকা। ৯ টাকার ভাড়া ১৫ টাকা, আর ১৫ টাকার ভাড়া কুড়ি টাকা। এব্যাপারে যাত্রীদের সঙ্গে কন্ডাক্টরদের ঝামেলা প্রতিদিনই। অভিযোগ জমা পড়েছিল পরিবহণ দফতরে। পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের অনুরোধ সাড়া দেন বাসমালিকরা। এবার ভাড়া নিয়ন্ত্রণে বাসে হানা মোটর ভেহিকেলস ইনস্পেক্টরদের। জানা গিয়েছে কলকাতার ২৫ টি রুটের মালিকদের শোকজের চিঠি পাঠানো হয়েছে। মালিকদের হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ভবিষ্যতে বাড়তি ভাড়া নেওয়া হলে, পারমিট বাতিল করে দেওয়া হবে।

ফের বাড়ল জ্বালানির দাম

ফের বাড়ল জ্বালানির দাম

এদিন ফের বেড়েছে জ্বালানির দাম। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ২৯ পয়সা করে। আর ডিজেলে ৩০ পয়সা করে। এদিন কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি যথাক্রমে ১০৩.৩৬ টাকা এবং ৯৪.১৭ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+