Daily News Update: পুজোর পরেই পুর ভোটের ইঙ্গিত মমতার, গোয়ার তৃণমূলের শক্তি আরও বৃদ্ধি

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ও

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

চেন্নাই এক্সপ্রেসকে লাইনচ্যুত করে মরু-ঝড় যশস্বী-শিবমের

চেন্নাই এক্সপ্রেসকে লাইনচ্যুত করে মরু-ঝড় যশস্বী-শিবমের

প্লে অফের আগে ধাক্কা খেল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ১৮৯ রানের পুঁজি নিয়েও আজ ডাহা ফেল সিএসকে বোলাররা। শিবম দুবে ও যশস্বী জয়সওয়ালের বিস্ফোরক ইনিংসে ভর করে রাজস্থান রয়্যালস স্মরণীয় জয় ছিনিয়ে নিল আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। জয়ের জন্য ১৯০ রানের টার্গেটে সঞ্জু স্যামসনের দল পৌঁছে গেল ১৫ বল বাকি থাকতেই, জয় এল সাত উইকেটে। চারটি করে চার ও ছক্কা মেরে ৪২ বলে ৬৪ রানে অপরাজিত রইলেন শিবম দুবে। ৮ বলে ১৪ রানে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস। শার্দুল ঠাকুর ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ২ উইকেট পেলেন।

জঙ্গি হামলায় তপ্ত ভূস্বর্গ

জঙ্গি হামলায় তপ্ত ভূস্বর্গ

একের পর এক জঙ্গি হামলাতে কার্যত কেঁপে উঠল উপত্যকা। শনিবার সন্ধ্যায় হঠাত করেই সন্দেহভাজন এক ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালাতে থাকে বলে অভিযোগ। এই ঘটনাতে এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে আরও একটি ঘটনাতে আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।ওই ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। তবে দুজনেই সাধারণ মানুষ বলে জানা গিয়েছে। এই ঘটনাতে তীব্র আতঙ্ক তৈরি হয় শ্রীনগর জুড়ে। মাত্র ছয় ঘন্টার ব্যবধানে একের পর এক এই ঘটনা ঘটে।

গোয়ার তৃণমূলের শক্তি আরও বৃদ্ধি

গোয়ার তৃণমূলের শক্তি আরও বৃদ্ধি

গোয়ায় তৃণমূলের শক্তি আরও বৃদ্ধি। এদিন জাতীয়স্তরের দুই প্রাক্তন ক্রীড়াবিদ প্রাক্তন ফুটবলার তথা তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন। এঁরা হলেন জাতীয় ফুটবল দলের প্রাক্তন ডিফেন্ডার ডেনজিল ফ্রাঙ্কো এবং গোয়া বক্সিম অ্যাসোসিয়েশনের সহ সভাপতি লেনি ডি গামা।

 পুজোর পরেই পুর ভোটের ইঙ্গিত মমতার

পুজোর পরেই পুর ভোটের ইঙ্গিত মমতার

পুজোর পরেই পুরভোটের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নবান্নে বন্যা নিয়ে প্রশাসনিক বৈঠকের পর হওয়া সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী এব্যাপারে ইঙ্গিত করেন। তিনি বলেন ৩০ অক্টোবরে নির্বাচন মিটে গেলে অন্য যে নির্বাচন বাকি আছে, সেগুলির দিতে নজর দেওয়া হবে। প্রসঙ্গত রাজ্যে প্রায় সব পুরসভায় মেয়াদ ২০১৮ আর ২০১৯-এ এশেষ হয়ে গিয়েছে। সিপিএম-এর তরফে বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে পাল্টা নিশানা করা হয়েছে মুখ্যমন্ত্রীকে। অন্যদিকে বিজেপির তরফে কটাক্ষ করে বলে হয়েছে, রাজ্য নির্বাচন কমিশনকে পঙ্গু করে রাখা হয়েছে।

বছর শেষে পুরনির্বাচন

বছর শেষে পুরনির্বাচন

দীর্ঘদিন ধরে হয়নি পুরনির্বাচন। ফলে সমস্ত পুরসভাতেই প্রশাসক নিয়োগ করা হয়েছে। যদিও পুরসভা ভোট না করানো নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপির তরফে এই বিষয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছে। এমনকি তৃণমূল হেরে যাওয়ার ভয়ে পুরসভাগুলিতে ভোট করাচ্ছে না বলেও অভিযোগ বিরোধীদের। ২০২০ সাল থেকে পুর নির্বাচন করা হয়নি। যদিও তৃণমূলের দাবি করোনার কারনে তা করে ওঠা সম্ভব হয়নি। যদিও অবশেষে পুর নির্বাচন করা নিয়ে উদ্যোগী রাজ্য সরকার।

আকাশপথে বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আকাশপথে বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আকাশপথে বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারে খানাকুল, গোঘাট দেখার পরে মুখ্যমন্ত্রী নামেন আরামবাগে। সেখানে আবার ডিভিসিকে দোষারোপ করলেন। বললেন ডিভিসি ক্ষতিপূরণ দিক। মাঝরাতে কাউকে না বলে জল ছেড়েছে। এটা ক্রিমিনাল অফেন্স। পড়শি ঝাড়খণ্ডকে বিষয়টি নিয়ে আলোচনায় বসার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক

নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করে মুখ্যমন্ত্রী নবান্নে ফিরেই উচ্চপর্যায়ের বৈঠক করবেন। সেই বৈঠকে বন্যা বিধ্বস্ত আট জেলার জেলাশাসক এবং মুখ্যসচিব থাকবেন বলে জানা গিয়েছে। এছাড়াও সবকটি দফতরের প্রধান সচিবরাও বৈঠকে থাকবেন।

ফের বাড়ল পেট্রোলের দাম

ফের বাড়ল পেট্রোলের দাম

এদিন ফের বাড়ল জ্বালানির দাম। দিল্লি, কলকাতা-সহ দেশের সব জায়গাতেই পেট্রোলের মূল্য লিটার পিছু ৩০ পয়সা করে বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধির পরে কলকাতায় লিটার পিছু পেট্রোলের দাম গিয়ে দাঁড়িয়েছে ১০২.৭৭ টাকা।

মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

এদিন জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্ম বার্ষিকী। তাঁর এই জন্মবার্ষিকীতে রাজঘাটের সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু-সহ অনেকেই। গিয়েছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও।

লালবাহাদুর শাস্ত্রীর জন্ম বার্ষিকীতে শ্রদ্ধা বিজয়ঘাটে

লালবাহাদুর শাস্ত্রীর জন্ম বার্ষিকীতে শ্রদ্ধা বিজয়ঘাটে

এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীরও জন্ম বার্ষিকী। বিজয় ঘাটে প্রতি যাঁরা শ্রদ্ধা জানান তাঁদের মধ্যে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র অনিল শাস্ত্রী, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। গিয়েছিলেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিও।

আরজি করে কাটল অচলাবস্থা

আরজি করে কাটল অচলাবস্থা

আরজি কর হাসপাতালে আপাতত অচলাবস্থা কাটল। ভোর ৪ টে নাগাদ ঘেরাও ওঠে। অধ্যক্ষের পদত্যাগ, পরিকাঠামোর উন্নয়ন-সহ বিভিন্ন দাবিতে শুক্রবার বেলা ১২ টা থেকে অধ্যক্ষকে ঘেরার করে বিক্ষোভ দেখানো শুরু করেন পড়ুয়া, ইনটার্ন এবং জুনিয়র চিকিৎসকদের একাংশ। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় মধ্যস্থতার চেষ্টা করেও ব্যর্থ হন।

বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

রাজ্যে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে হেলিকপ্টারে আরামবাগের হেলিপ্যাড গ্রাউন্ডে নামতে পারেন মুখ্যমন্ত্রী। সেখানে পরিদর্শনের পরে হেলিকপ্টারেই বাঁকুড়া পরিদর্শন করতে পারেন। প্রথমে আকাশপথে বাঁকুড়া যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। জেলাশাসকের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠকের কথা ছিল। কিন্তু পরে তা বাতিল হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+