বিজেপির ধরনার বিরুদ্ধে তৃণমূল পাশে পেল শিবসেনাকে, গেরুয়া শিবিরের সিদ্ধান্তকে তুমুল কটাক্ষ
পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করে বিজেপি (bjp) ৫ মে দেশব্যাপী ধরনার (dharna) ডাক দিয়েছে। যাকে কটাক্ষ করলেন শিবসেনা (shiv sena) সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদী। প্রসঙ্গত উল্লেখ্য এদিনই পশ্চিমবঙ্গ সফরে যাওয়ার
পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করে বিজেপি (bjp) ৫ মে দেশব্যাপী ধরনার (dharna) ডাক দিয়েছে। যাকে কটাক্ষ করলেন শিবসেনা (shiv sena) সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদী। প্রসঙ্গত উল্লেখ্য এদিনই পশ্চিমবঙ্গ সফরে যাওয়ার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। তিনি আক্রান্ত বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে কথা বলতে পারেন বলে জানা গিয়েছে।

কোভিড প্রোটোকল মেনে ধরনার ডাক
সোমবার রাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে জানানো হয়েছে, ফল ঘোষণার পরবর্তীতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তৃণমূলের হামলার প্রতিবাদে ৫ মে দেশজুড়ে ধরনা দেবে বিজেপি। প্রতিটি মণ্ডলে এই ধরনা কর্মসূচি পালন করার তথা বলা হয়েছে। কোভিড প্রোটোকল মেনেই এই ধরনা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

শিবসেনার কটাক্ষ
বর্তমান করোনা পরিস্থিতিতে বিজেপির এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছে শিবসেনা। বিজেপির এই প্রাক্তন সঙ্গী বলেছে, এই সময়ে আমাদের দরকার সুপার স্প্রেডার ধরনা কর্মসূচি। তিনি কটাক্ষ করে আরও বলেছেন, বিজেপির মতে দেশে এখনও করোনা সংক্রমণ বেশি কিছু হয়নি।

মঙ্গলবার সকালে করোনা পরিস্থিতি
এদিন সকালে স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত মেডিকেল বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,৫৭, ২৮৯ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি পার হয়ে গিয়েছে। দৈনিক মৃত্যুর সংখ্যা সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৩,৪৪৯ জন। ২৪ ঘণ্টায় দেশে করোনায় সুস্থ হয়ে উঠেছেন ৩,২০,২৮৯ জন।

ভোটের প্রচারের জন্য বেড়েছে করোনা
এবার দীর্ঘ সময় ধরে ভোটের প্রচার হয়েছে। যে কারণে করোনা বেড়েছে। অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অন্য বিরোধী নেতাদের। যদিও বিজেপির তরফে পাল্টা বলা হয়েছে, মহারাষ্ট্র, কর্নাটক, দিল্লিকে কোনও ভোট ছিল না। তাহলে এই তিন জায়গায় দেশের মধ্যে করোনা পরিস্থিতি কেন খারাপ হল? অন্যদিকে বিশেষজ্ঞদের অনেকেই কুম্ভমেলা থেকে করোনা ছড়ানোর অকথা বলেছেন। কেননা সভা সমিতিই হোক কিংবা মেলা, সেখানেই বেশি সংখ্যা মাস্ক ছাড়া সমবেত হতে দেখা গিয়েছে বহু মানুষকে।












Click it and Unblock the Notifications