বিজেপির জয় নিশ্চিত একটি রাজ্যে, মমতা ঘনিষ্ঠ সর্বভারতীয় নেতার মন্তব্যে জল্পনা

সারা দেশে পাঁচ রাজ্যের ভোটের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ২ মে ফলাফল ঘোষণা। তবে তার অনেক আগেই ফলাফল ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) ঘনিষ্ঠ সর্বভারতীয় নেতা শারদ পাওয়ার (sharad pawar)। তিনি বলেছ

সারা দেশে পাঁচ রাজ্যের ভোটের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ২ মে ফলাফল ঘোষণা। তবে তার অনেক আগেই ফলাফল ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) ঘনিষ্ঠ সর্বভারতীয় নেতা শারদ পাওয়ার (sharad pawar)। তিনি বলেছেন, পাঁচ রাজ্যের ভোটের মধ্যে একটি রাজ্যে বিজেপি জিতবে, বাকি চার রাজ্যে হারবে গেরুয়া শিবির।

পশ্চিমবঙ্গে ক্ষমতার অপব্যবহার বিজেপির

পশ্চিমবঙ্গে ক্ষমতার অপব্যবহার বিজেপির

এনসিপি নেতার অভিযোগ পশ্চিমবঙ্গে কেন্দ্র বিশেষ করে বিজেপি, ক্ষমতার অপব্যবহার করছে। সেখানে বোন মমতাকে আক্রমণ করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য লড়াই করে যাচ্ছেন। বলেছেন তিনি। শারদ পাওয়ার বলেছেন, কোনও সন্দেহ নেই যে, সেখানে তৃণমূলই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার ক্ষমতায় ফিরে আসবে।

বাংলার মানুষ আত্মমর্যাদার আপস করে না

বাংলার মানুষ আত্মমর্যাদার আপস করে না

তিনি আরও বলেছেন, বাংলার মানুষ আত্মমর্যাদার আপস করে না। পাশাপাশি তিনি বলেছেন, যদি কেউ বাঙালির সংস্কৃতি কিংবা গর্বকে আঘাত করার চেষ্টা করে তাহলে তারা প্রতিশোধ নেয়। তাই তিনি মনে করেন, পশ্চিমবঙ্গে তৃণমূলই জিতবে। কৃষক বিক্ষোভ নিয়ে কেন্দ্রের অবস্থানেরও সমালোচনা করেছেন তিনি।

কেরলে জিতবে বামেরা

কেরলে জিতবে বামেরা

এনসিপি নেতা শারদ পাওয়ার বলেছেন, নির্বাচনের ফল নিয়ে সিদ্ধান্ত নেবেন পাঁচ রাজ্যের সাধারণ মানুষ। তবে কেরলের সম্পর্কে তিনি বলেছেন, সেখানে বাম এবং এনসিপি একসঙ্গে লড়াই করছে। সেখানে এই শক্তিই সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে মন্তব্য করেছেন তিনি। তামিলনাড়ুতে মানুষ ডিএমকে এবং তাদের নেতা স্ট্যালিনকেই সমর্থন করবেন বলে মনে করেন পাওয়ার।

বিজেপি জিতবে কেবলমাত্র অসমে

বিজেপি জিতবে কেবলমাত্র অসমে

বারামতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শারদ পাওয়ার বলেছেন, বিজেপি কেবল মাত্র অসমে জিতবে। কিন্তু পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, পুদুচেরিতে হারবে তারা। তিনি বলেছেন, নির্বাচনের ফল দেশকে নতুন দিশা দেবে।
তিনি বলেছেন, অসমের পরিস্থিতির কথা তিনি জানেন। দলের থেকে তিনি যা তথ্য পেয়েছেন, তাতে সেখানে বিজেপি ভাল জায়গায় রয়েছে অন্যদের তুলনায়। ফলে তারা সেখানে ক্ষমতা ধরে রাখবে বলেই মনে করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+