Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কয়লা পাচার-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! অভিষেকের পর এবার রাজ্যের আইনমন্ত্রীকে তলব করল ED

কয়লাপাচার-কাণ্ডে গতি বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত কয়েকদিন আগে এই মামলাতেই প্রায় নয় ঘন্টা জেরা করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই মামলাতে তাঁর স্ত্রী রুজিরাকেও ডেকে পাঠানো হয়। যদিও করোন

কয়লাপাচার-কাণ্ডে গতি বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত কয়েকদিন আগে এই মামলাতেই প্রায় নয় ঘন্টা জেরা করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই মামলাতে তাঁর স্ত্রী রুজিরাকেও ডেকে পাঠানো হয়। যদিও করোনার কারনে তাঁর এই মুহূর্তে ইডির আধিকারিকরদের মুখোমুখি হওয়া তাঁর পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন রুজিরা।

রাজ্যের আইনমন্ত্রীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

তবে বেশ কয়েকটি নথির প্রয়োজনে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করেছে কেন্দ্রীয় এই তদন্তকারী আধিকারিকরা। তবে ফের তদন্তকারীদের মুখোমুখি অভিষেক হবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আর এই অবস্থার মধ্যে মলয় ঘটককে এবার কয়লা পাচার-কান্ডের তদন্তে জিজ্ঞাসাবাদ করতে চান আধিকারিকরা।

আর তাই তাঁকে তলব করল ইডি। সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, আগামীকাল মঙ্গলবার তাঁকে ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তবে তিনি যাবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। কার্যত কয়লা ঘাঁটি আসানসোল থেকে একাধিকবার ভোটে জিতেছেন মলয় ঘটক। আসানসোল উত্তর বিধানসভা আসন থেকে জিতেছেন তিনি।

কার্যত কয়লা পাচারের বিষয়ে অনেক কিছু জানতে পারেন রাজ্যের আইনমন্ত্রী। এমনটাই মনে করছেন ইডির আধিকারিকরা।

আর সেই কারনে তাঁকে তলব বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে একাধিক পুলিশ আধিকারিকদের জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকি ভোট চলাকালীন এই মামলার তদন্তে শান্তিনিকেতন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় সিবিআই। একবার নয় একাধিকবার জেরা করা হয় তাঁকে। এই নিয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

তিনি অভিযোগ করেছিলেন প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়ে বলেছিলেন বাড়ির বউয়ের গায়ে হাত দিলে চুপ করে বলে থাকবেন না তিনি। বিজেপির নোংরা রাজনীতি কিছুতেই মেনে নেওয়া হবে না বলে হুঙ্কার দিয়েছিলেন তিনি। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয় তাঁর শ্যালিকাকেও জেরা করেছে সিবিআই।

রুজিরার লন্ডনের ব্যাঙ্কের অ্যাকাউন্টের তথ্য চেয়েছিলেন তাঁরা। কোথা থেকে আর্থিক লেনদেন হয়তা সম্পর্কেও জানতে চেয়েছিলেন তদন্তকারী আধিকারীকরা। তবে ভোট মিটতেই মামলা নিয়ে গতি বাড়িয়েছে ইডিও। আর তাই দিল্লিতে এবার তলব করা হল মলয় ঘটককেও।

তবে গত কয়েকদিন আগেই ফের একবার এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমণকি কেন মামলা দিল্লিতে নিয়ে যাওয়া হল তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তবে তাঁর পাল্টা হুঙ্কার, আমাদের কাছেও অনেক ফাইল রয়েছে। সেগুলি সব বাক্স করে ইডি অফিসে দিতে আসবেন বলেও বিজেপিকে তোপ দাগেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+