নীতি আয়োগের বৈঠকে কেন্দ্রীয় নীতি নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মমতা! কেন্দ্র-রাজ্যগুলির বৃহত্তর সহযোগিতায় জোর

রাজ্য সরকারগুলির দাবিকে আরও গুরুত্ব সহকারে দেখতে হবে। এছাড়াও রাজ্য সরকারগুলির ওপরে কোনও কেন্দ্রীয় (Central) নীতি চাপিয়ে দেওয়া উচিত নয়। এদিন নীতি আয়োগের (Niti Aayog) বৈঠকে এমনটাই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গেরমুখ্যমন্ত্

রাজ্য সরকারগুলির দাবিকে আরও গুরুত্ব সহকারে দেখতে হবে। এছাড়াও রাজ্য সরকারগুলির ওপরে কোনও কেন্দ্রীয় (Central) নীতি চাপিয়ে দেওয়া উচিত নয়। এদিন নীতি আয়োগের (Niti Aayog) বৈঠকে এমনটাই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বৃহত্তর সহযোগিতায় জোর

বৃহত্তর সহযোগিতায় জোর

এদিন মুখ্যমন্ত্রী নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে ভাষণ দেন। সরকারি সূত্রে অনুযায়ী, সেখানে তিনি বলেন কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে বৃহত্তর সহযোগিতা হওয়া উচিত। ১৫ মিনিটের ভাষণে মুখ্যমন্ত্রীকেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলির মধ্যে আরও বেশি সহযোগিতায় জোর দিয়েছেন। দেশে করোনা মহামারী শুরু পরে এটিই নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের প্রথম সভা। ২০২১-এ এই সভা হয়েছিল ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে।

জাতীয় শিক্ষা নীতি নিয়ে জোর দেওয়া উচিত নয়

জাতীয় শিক্ষা নীতি নিয়ে জোর দেওয়া উচিত নয়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্য সরকারগুলিকে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের জন্য চাপ দেওয়া উচিত নয়। প্রসঙ্গত পশ্চিমবঙ্গ সরকার জাতীয় শিক্ষানীতির বাস্তবায়নে আগ্রহী নয়।
গত এপ্রিল মাসে জাতীয় শিক্ষা নীতি পর্যালোচনা করপে দেখতে এবং তার মূল্যয়নের জন্য ১০ সদস্যের কমিটি গঠন করেছে। যদিও এব্যাপারে রাজ্যের বাম ও কংগ্রেস অভিযোগ করেছেন, জাতীয় শিক্ষানীতি প্রণয়ন না করলেওরাজ্য সরকার জাতীয় শিক্ষানীতি অনুকরণ করেই চলেছে।

 যেসব বিষয়ে আলোচনা

যেসব বিষয়ে আলোচনা

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে যে চারটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তার মধ্যে রয়েছে শস্য বৈচিত্র, ডাল, তৈলবীজ এবং অন্য কৃষিজাত পণ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন, স্কুল শিক্ষায় জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন,উচ্চশিক্ষায় জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন এবং নাগরিক শাসন।

যাঁরা উপস্থিত ছিলেন

যাঁরা উপস্থিত ছিলেন

বৈঠকে ২৩ টি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনজন লেফটেন্যান্ট গভর্নর, দুজন প্রশাসক এবং কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত ছিলেন। বৈঠকে যাঁদের অনুপস্থিতি নজর কেড়েছে, তাঁরা হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং তেলেঙ্গানারমুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+