One Nation One Election: অসংবিধানিক, এই বাংলা কখনই মাথা নত করবে না! গর্জে উঠলেন মমতা
One Nation One Election: 'এক দেশ, এক ভোট'- কার্যকর করার ক্ষেত্রে আরও এক ধাপ এগোল নরেন্দ্র মোদী সরকার! দীর্ঘদিন ধরে 'এক দেশ, এক ভোট'-এর পক্ষে জোরাল সওয়াল করছে বিজেপি। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একাধিকবার এই ইস্যুতে বক্তব্য দিয়েছেন। এবার মোদীর মন্ত্রিসভায় অনুমোদন মিলল 'এক দেশ, এক নির্বাচন' বিল।
আগামী সপ্তাহেই এই সংক্রান্ত বিল শীতকালীন অধিবেশনে পেশ করতে পারে নরেন্দ্র মোদী সরকার। আর সেখানেই আসল পরীক্ষা বিজেপির কাছে! যদিও 'এক দেশ, এক ভোট' (One Nation One Election) বিল নিয়ে ইতিমধ্যে একজোট বিরোধী। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত বলে দাবি কংগ্রেসের।

এই ইস্যুতে লাগাতার আন্দোলনের ডাক। আর এর মধ্যেই এই ইস্যুতে (One Nation One Election) কেন্দ্রের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। শুধু তাই নয়, গর্জে উঠলেন সোশ্যাল মিডিয়ায়। মুখ্যমন্ত্রীর দাবি, এক দেশ এক নির্বাচন (One Nation One Election) নিয়ে বিরোধীদের দাবিকে কর্ণপাত না করে বুলডোজার চালিয়ে দেওয়া হল। এই বিল শুধু অসংবিধানিক নয়, একেবারে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলেও আক্রমণন।
মুখ্যমন্ত্রীর কথায়, নরেন্দ্র মোদী সরকারের এহেন পদক্ষেপ কোনও সংস্কার নয়, একেবারেই একটি স্বৈরাচারী পদক্ষেপ, যা ভারতের গণতন্ত্র এবং সাংবিধানিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করবে বলে সোশ্যাল মিডিয়ায় উল্লেখ প্রশাসনিক প্রধানের।
The Union Cabinet has bulldozed their way through with the unconstitutional and anti-federal One Nation, One Election Bill, ignoring every legitimate concern raised by experts and opposition leaders.
— Mamata Banerjee (@MamataOfficial) December 12, 2024
This is not a carefully-considered reform; it's an authoritarian imposition…
আর এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই'য়ের ডাক দেন। এমনকি এই বাংলা দিল্লির একনায়কতন্ত্রের কাছে কখনই মাথা নত করবে না বলেও মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তিনিই নয়, এক দেশ এক ভোট নিয়ে নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করেছেন সমস্ত বিরোধী দলই।
সদ্য শেষ হয়েছে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন। সে রাজ্যে বিজেপি মুখ থুবড়ে পড়েছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতা আছে। যে কোনও সিদ্ধান্ত নিতে পারে। আর এক দেশ এক নির্বাচন ওদের এজেন্ডা! আর সেই এজেন্ডা নিয়ে কাজ করবে বিজেপি তা স্পষ্ট বলে দাবি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই এক দেশ এক ভোট নিয়ে জোরাল সওয়াল করেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। বার বার নির্বাচনের ফলে উন্নয়ন বাধা প্রাপ্ত হয় বলে দাবি করেন। কার্যত এই বিষয়ে ব্যাখ্যাও দেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর কথায়, লোকসভা মিটছে, এরপর সারা বছর ধরে কোনও না কোনও রাজ্যে বিধানসভা নির্বাচন চলছে। এতে উন্নয়নে সমস্যা হচ্ছে বলে দাবি।












Click it and Unblock the Notifications