সংসদে হটসিটে কাকলিকে পেয়েই 'চিটফান্ড সরকার' বলে সুর চড়ালেন লকেটরা, এরপর যা ঘটল

চিটফান্ড ইস্যুতে লোকসভা গতকালই উত্তপ্ত হয়ে ওঠে। শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই বিরোধী জোট এককাট্টা হয়ে যেমন কেন্দ্রের সরকারকে আক্রমণ করেছে, তেমন পাল্টা বিজেপির তরফ থেকেও তোপ উড়ে আসে বিরোধীদের

চিটফান্ড ইস্যুতে লোকসভা সোমবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে। শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই বিরোধী জোট এককাট্টা হয়ে যেমন কেন্দ্রের সরকারকে আক্রমণ করেছে, তেমন পাল্টা বিজেপির তরফ থেকেও তোপ উড়ে আসে বিরোধীদের জন্য। আর এরই মধ্যে লোকসভায় বাঙালি সাংসদদের দেখা গেল অভূতপূর্ব ভূমিকায়।

স্পিকারের চেয়ারে কাকলি ও সংসদে অগ্নিগর্ভ ভাষণে লকেট

স্পিকারের চেয়ারে কাকলি ও সংসদে অগ্নিগর্ভ ভাষণে লকেট

সোমবার শীতকালিন অধিবেশনের শুরুতে খানিকক্ষণের জন্য স্পিকারের চেয়ারে ছিলেন তৃণমূলের বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সেই সময় বক্তব্য রাখছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। দুই বাঙালি মহিলা ভিন্ন আসনে বসে এদিনের সংসদের পারদ চড়িয়ে দেন।

 কাকলির জবাব লকেটকে

কাকলির জবাব লকেটকে

লকেট চট্টোপাধ্যায় যখন একের পর এক তোপ দাগছেন তৃণমূলের বিরুদ্ধে, তখন স্পিকারের চেয়ারে বসে কাকলি ঘোষ দস্তিদার বলেন ' বিচারাধীন বিষয় সংসদে আনবেন না। ' কাকলির দৃপ্ত কণ্ঠে এমন বক্তব্যের সপক্ষে গলা ফাটান তৃণমূলের সাংসদরাও। এরপরই গলা সপ্তমে চড়াতে শুরু করেন লকেট।

চিটফান্ড বিতর্ক

চিটফান্ড বিতর্ক

এদিন ,চিটফান্ড ইস্যুতে লোকসভায় রীতিমতো ঝড় তোলেন লকেট চট্টোপাধ্যায়। সোমবার তৃণমূল সরকারকে 'চিটফান্ডের সরকার ' বলে তোপ দাগেন লকেট চট্টোপাধ্যায়। এক্ষেত্রে চিটফান্ড আইন সংশোধন ইস্যুতে বিজেপি-তৃণমূল কাজিয়া ঘিরে উত্তাপ ছড়ায় লোকসভায়। লকেট চট্টোপাধ্যায় ছাড়াও এদিন দিলীপ ঘোষও চিটফান্ড নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+