একুশের ভোটে ম্যাজিক দেখাবেন মহিলা ভোটাররাই, বলছেন সমীক্ষকরা

একুশের ভোটে ম্যাজিক দেখাবেন মহিলা ভোটাররাই, বলছেন সমীক্ষকরা

আর মাত্র একটি দফা বাকি ভোটের। তার মধ্যেই গণনার উত্তাপ পড়তে শুরু করেছে বঙ্গে। সমীক্ষকরা এক্সিট পোল নিয়ে হিসেব নিকেশ শুরু করে দিয়েছেন। এবারের ভোটে নাকি সব রাজ্যেই কি ফ্যাক্টর ছিলেন মহিলা ভোটাররা। তাই কে আসবেন ক্ষমতায় তা নির্ণয়ে মহিলা ভোটারই মুখ্য ভূমিকা নিতে চলেছেন। এমনই মনে করছেন সমীক্ষকরা। বিহার বিধানসভা ভোটে কিন্তু এই মহিলা ভোটাররাই সমীক্ষকদের সব হিসেব নিকেশ বদলে দিয়েছিলেন। বঙ্গের ক্ষেত্রে সেটা হতে চলেছে বলে মনে করছেন তাঁরা।

শেষ দফার ভোট রাজ্যে

শেষ দফার ভোট রাজ্যে

রাজ্যের শেষ দফার ভোট ২৯ মে। আর মাত্র কয়েক ঘণ্টা অপেক্ষা। ইতিমধ্যেই তোরজোর শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ভোট কেন্দ্র গুলিতে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করা হয়েছে। ৩০ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত নজরবন্দি থাকবেন তিনি। প্রতিমূহূর্তে তাঁর গতিবিধির উপর নজর রাখছে কমিশন। অনুব্রত অবশ্য তাতে বিন্দুমাত্র ভিত নন। তিনি বলেছেন খেলা হবে।

 ভোট গণনা ২ মে

ভোট গণনা ২ মে

২৯ এপ্রিল শেষ দফার ভোট শুরুর আগে থেকেই ভোট গণনার উত্তাপ চড়তে শুরু করেছে রাজ্যে। যদি কোভিড পরিস্থিতিতে কমিশন আগে থেকেই কড়া পদক্ষেপ করেছে। ২ মে ভোট গণনার পর কোনও রকক বিজয় মিছিল কোনও রাজনৈতিক দল করতে পারবে না বলে জানিেয় দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। কমিশনের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে সব রাজনৈতিক দলই।

মহিলা ভোটাররাই ফ্যাক্টর

মহিলা ভোটাররাই ফ্যাক্টর

মহিলা ভোটাররাই একুশের ভোটের রায়ের মূল কারগির হবে বলে মনে করছেন সমীক্ষকরা। ২৯ তারিখ ভোট শেষ হলেই এক্সিট পোল শুরু হয়ে যাবে। তারপরেই গণনা। সমীক্ষকরা মনে করছেন ঠিক যেভাবে বিহার নির্বাচনে সব হিসেব বদলে দিয়েছিল মহিলা ভোটাররাই। মহিলা ভোটারদের ভোটে ভর করেই বিজেপি জেডিইউ জোট। ঠিক একই ভাবে এবারও পাঁচ রাজ্যের ভোটেই সরকার গঠনে নির্ণায়ক হতে পারে এই মহিলা ভোটাররাই। মহিলা ভোটাররা বিপুল সংখ্যা ভোট দিয়েছেন এবার। তাঁদের ভোটকে এবার গুরুত্ব দিয়ে দেখতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। সেকারণেই ভোটের ইস্তেহারে মহিলা ভোটারদের মন জয়ে একাধিক প্রতিশ্রুতি দিয়েছে সব রাজনৈতিক দল।

 মহিলা ভোটারদের মন জয়ে তৎপরতা

মহিলা ভোটারদের মন জয়ে তৎপরতা

শুধু বাংলা নয় পাঁচ রাজ্যেই এই প্রবণতা দেখা যেতে পারে। জয়ললিতার জয়ের নেপথ্যে কিন্তু ছিল সেইমহিলা ভোটারা। আবার বিহারে নীতীশের জয়ের নেপথ্যে এই মহিলা ভোটাররাই। এবার তামিলনাড়ু, অসম, পশ্চিমবঙ্গ, কেরল, পণ্ডিচেরীতে এই মহিলা ভোটাররাই আসল ক্যারিশ্মা দেখাবে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+