ভোটের অঙ্ক কষেই EPFO-র সুদ সিদ্ধান্ত মোদী সরকারের, লাভের কড়ি ঘরে তুলবেন আমজনতা
ভোটের অঙ্ক কষেই EPFO-র সুদ সিদ্ধান্ত মোদী সরকারের, লাভের কড়ি ঘরে তুলবেন আমজনতা
৫ রাজ্যের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে ইপিএফও নিয়ে বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার। ২০২০-২১ অর্থবর্ষে ইপিএফও-র সুদের হার অপরিবর্তির রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ২০২১ অর্থবর্ষে ৮.৫ শতাংশ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের অঙ্ক কষে মোদী সরকারের েই সিদ্ধান্ত হলেও আখেরে লাভের কড়ি ঘরে তুলবেন চাকুরিজীবী মধ্যবিত্তরা।

২০২৯-২০ সালে ইপিএফও-র যে সুদের হার ছিল ২০২১ সালেও সেই সুদেই পাবেন চাকুরিজীবীরা। এমনই জানিয়েছে মোদী সরকার। সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টির বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে। মনে করা হচ্ছিল এবার হয়তো মোদী সরকার ইপিএফও-র সুদের পরিমান কমানো হবে। কিন্তু ৫ রাজ্যের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে আর সুদ কমাবনোর ঝুঁকি নেয়নি মোদী সরকার। তাই ২০১৯-২০ অর্থবর্ষের সুদের হারই অপরিবর্তিত রেখেছে।
করোনা মহামারির লকডাউন পর্ব চলাকালীন মোদী সরকার ইপিএফও নিয়ে বড়া সিদ্ধান্ত নিয়েছিল।তাতে বলা হয়েছিল চাকুরিজীবীরা তাঁদের ইপিএফও সঞ্চয়ের ৭৫ শতাংশ তুলতে পারবেন। কঠিন পরিস্থিতির মোকাবিলায় এই সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছিল মোদী সরকার। সেকারণেই মনে করা হচ্ছিল এবার পিএফের সুদের হার কমাতে পারে কেন্দ্র। কিন্তু ৬০ লক্ষ সরকারি কর্মীকে স্বস্তি দিয়ে অবশেষে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ১ এপ্রিল থেকে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি নিয়ে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। তার জেরে ১ এপ্রিল থেকে কম টাকা বেতন হাতে আসবে সরকারি কর্মীদের।তার পরিবর্তে অবশ্য ভবিষ্যতে বেশি টাকা হাতে পাবেন তাঁরা। মোদী সরকার দাবি করেছেন এতে কর্মীদের পাশাপাশি কোম্পানি গুলিরও সুবিধা হবে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications