তৃণমূলের জয়, অবশেষে পিছু হঠল স্বাস্থ্যমন্ত্রক, ভোটমুখী রাজ্যে ভ্যাকসিন সার্টিফিকেট থেকে সরছে মোদীর ছবি
তৃণমূলের জয়, অবশেষে পিছু হঠল স্বাস্থ্যমন্ত্রক, ভোটমুখী রাজ্যে ভ্যাকসিন সার্টিফিকেট থেকে সরছে মোদীর ছবি
ভোটমুখী রাজ্যগুলিতে ভ্যাকসিন সার্টিফিকেটে থাকবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। অবশেষে সিদ্ধান্ত নিল স্বাস্থ্যমন্ত্রক। এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। কমিশনে অভিযোগ জানানো হয়েছিল ভ্যাকিসন সার্টিফিকেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে প্রচার চালাচ্ছে বিজেপি। তারপরেই কমিশনের পক্ষ থেকে ভ্যাকসিন সার্টিফিকেট থেকে মোদীর ছবি সরিয়ে দেওয়ার কথা বলা হয়।

মোদী ছবি সরানোর সিদ্ধান্ত
করোনা ভাইরাসের ভ্যাকসিন সার্টিফিকেটে দেওয়া থাকছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। কিন্তু ভোটমুখী ৫ রাজ্যে এটা বিজেপির প্রচার হচ্ছে বলে অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। তারপরেই নির্বাচন কমিশনের নির্দেশ মেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সরানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ভোটমুখী ৫ রাজ্যে করোনা ভ্যাকসিনের সার্টিফিকেটে থাকবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। এমনই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ,তামিলনাড়ু,কেরল, অসম এবং পণ্ডিচেরী এই পাঁচ রাজ্যের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তৃণমূল কংগ্রেসের জয়
ভোট মুখী বাংলায় করোনা ভাইরাস ভ্যাকসিনের সার্টিফিকেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে বিজেপি প্রচার চালাচ্ছে এমনই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সভার সাংসদ ডেরেক ওব্রায়েন এই নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছিলেন। অভিযোগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল, করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদী নিজের ছবি দিয়ে নিজে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন। যেখানে কাজ করেছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। তারপরেই নড়েচড়ে বসে কমিশন। অভিযোগে সঠিক বুঝেই কমিশন ভ্যাক্সিন সার্টিফিকেট থেকে প্রধানমন্ত্রী মোদীর ছবি সরিয়ে দেওয়ার কথা বলে।

করোনা ভ্যাকসিনে তৎপরতা
করোনা টিকাকরণ কর্মসূচি তৎপ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।ভোট মুখী রাজ্যগুলিতে যত দ্রুত সম্ভব করোনা টিকাকরণ করার কাজ করতে বলা হয়েছে। সব ভোটকর্মীকে করোনা টিকাকরণ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও করোনা টিকাকরণ করা হচ্ছে। ভোটের কাজে যাঁরাই থাকবেন এমনকী বাস চালক ও খালাসিদেরও করোনা টিকাকরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

করোনা ভ্যাকসিন প্রতিশ্রুতি
বিহারে বিধানসভা ভোটের ইস্তেহারে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। বাংলার ক্ষেত্রেও সেরকম কোনও প্রতিশ্রুতি বাংলার ভোটে বিজেপি দেবে কিনা এই নিয়ে জল্পনা চলছে। যদিএ মনে করা হচ্ছে একুশের ভোটে করোনা টিকাকরণকে হাতিয়ার করবে না গেরুয়া শিবির।












Click it and Unblock the Notifications