গুজরাতের রাজ্যসভার আসন নিয়ে 'ডিল' ফাইনাল, আজই বিজেপিতে দীনেশের শাহি যোগদান

গুজরাতের রাজ্যসভার আসন নিয়ে 'ডিল' ফাইনাল, আজই বিজেপিতে দীনেশের শাহি যোগদান

গুজরাত থেকে ফের রাজ্য সভায় নির্বাচিত হওয়ার টোপ। বিজেপির সঙ্গে চুক্তি পাকা করেই আজ দলবদলের পথে হাঁটবেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ দীনেশ ত্রিবেদী। সূত্রের খবর দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে আজ গেরুয়া পতাকা হাতে তুলে নেবেন িতনি। সেই অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থাকতে পারেন বলে সূত্রের খবর। গতকালই রাজ্য সভায় তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছিলেন তিনি।

তৃণমূল ছাড়লেন দীনেশ

তৃণমূল ছাড়লেন দীনেশ

শুক্রবার রাজ্যসভায় দাঁড়িয়ে নজির বিহীন ভাবে দল ছাড়ার কথা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ দীনেশ ত্রিবেদী। দলে থেকে তাঁর দম বন্ধ হয়ে আসছে অভিযোগ করেন সাংসদ। অন্তরাত্মার ডাকে সাড়া িদয়েই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে নজির বিহীন ভাবে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দীনেশ ত্রিবেদী। প্রকাশ্যে তিনি দাবি করেছেন দলে এখন আর কথা বলার জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস চালাচ্ছেন না।

 দীনেশের বিজেপিতে যোগদান

দীনেশের বিজেপিতে যোগদান

গতকাল রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন দীনেশ। তারপরেই তাঁর বিজেপিতে যোগ দানের জল্পনা শুরু হয়েছে। প্রথমে শোনা যাচ্ছিল শুক্রবারই তিনি দিল্লিতে বিজেপিতে যোগ দেবেন। কিন্তু সেটা ঘটেনি।সূত্রের খবর শনিবার তিনি বিজেপিতে যোগ দেবেন। দিল্লিতেই বিজেপির সদর দফতরে বিজেপিতে যোগদান করার কথা রয়েছে দীনেশ ত্রিবেদীর।

গুজরাতের আসন টার্গেট

গুজরাতের আসন টার্গেট

দীনেশের তৃণমূল ছাড়ার সিদ্ধান্তের আসল কারণ গুজরাতের রাজ্যসভার আসন। গুজরাতেই জন্ম দীনেশ ত্রিবেদীর। সেই প্রাদেশিকতার টোপ দিয়েই মোদী- শাহরা তাঁকে ভাঙিয়েছেন বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য গতকালই রাজ্যসভায় গুজরাতের ২টি আসনের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়েছে। মনে করা হচ্ছে একটি আসনে দীনেশকে নির্বাচিত করার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। সেই কারণেই তৃণমূল কংগ্রেস সাংসদের দল বদল বলে মনে করা হচ্ছে।

পিকে-কে নিশানা

পিকে-কে নিশানা

তৃণমূল কংগ্রেস ছাড়ার কারণ হিসেবে পিকে-কে নিশানা করেছেন দীনেশ ত্রিবেদী। শুভেন্দু, রাজীবদের মতোই তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন দলের রাশ এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। দল চালাচ্ছে কর্পোরেট সংস্থা। অর্থাৎ পিকে-র কারণেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন দীনেশ। এদিকে আবার গতকালই দিল্লি গিয়েছেন দিব্যেন্দু অধিকারী। সঙ্গে সঙ্গে তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা পারদ চড়তে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+