বাংলার ভোটের ময়দানে বিজেপির গানের অ্যালবাম! প্রকাশ করলেন হেমা, সঙ্গে উস্তাদ রশিদ খান
বাংলার ভোটের ময়দানে বিজেপির গানের অ্যালবাম! প্রকাশ করলেন হেমা, সঙ্গে উস্তাদ রসিদ খান
বাংলার ভোটে কড়া লড়াই। তার জন্য অবশ্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে বিজেপি (bjp)। লড়াইয়ে দ্বিতীয় থেকে প্রথম হওয়ার লক্ষ্যে এবার গানে অ্যালবাম প্রকাশ করল বিজেপি। নাম দেওয়া হয়েছে 'ভাগওয়া ঝান্ডা লেহরায়ে'। অ্যালবামে বাংলার পাশাপাশি রয়েছে হিন্দি গানও। এদিন মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে এই অ্যালবামটি প্রকাশ করেন মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী (hema malini)। সঙ্গে ছিলেন উস্তাদ রশিদ খানের মতো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিজেপির প্রচারের বাংলার পাশাপাশি হিন্দি গানও
বিজেপি প্রকাশিত অ্যালবামে দুটি বাংলা গানের পাশাপাশি রয়েছে দুটি হিন্দি গান। গানগুলি লিখেছেন শৌভিক দাশগুপ্ত, সুর দিয়েছেন পুলক সরকার। এদিন এই অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে হেমা মালিনী, উস্তাদ রশিদ খান ছাড়াও উপস্থিত ছিলেন ইস্পাত প্রতিমন্ত্রী ফগ্গন সিং কুলস্তে, বিজেপির সহ সভাপতি রামকমল পাঠক, গায়িকা ও অভিনেত্রী ইলা অরুণ, বলিউডের সঙ্গীত শিল্পী শান, কুমার শানু-সহ অন্য বিশিষ্টরা।

গানে 'অনাচার, দুর্নীতি'র কথা
বিজেপির প্রকাশিত অ্যালবামের গানগুলিতে দুবারের মোদী সরকারের উন্নয়নের কথার তুলে ধরা হয়েছে। গানগুলিতে দেশের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখানো হয়েছে। পাশাপাশি বাংলায় তৃণমূল শাসনে অনাচার, দুর্নীতির কথা তুলে ধরা হয়েছে। দেশের শত্রুদের প্রতি কড়া বার্তা দেওয়া হয়েছে গানগুলিতে।

হেমা মালিনীর দাবি
এদিন অ্যালবাম প্রকাশ করে ড্রিম গার্ল হেমা মালিনী বলেন, পশ্চিমবঙ্গে এবার বিজেপিই সরকার গঠন করবে। পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির সরকার দেখতে চাইছেন বলে মন্তব্য করেছেন তিনি। তিনি আরও বলেছেন, রাজ্যের মানুষ বিজেপির সরকারের জন্য প্রহর গুণছেন। হেমা মালিনী দাবি করেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।

কৃষকরা জানে না তাঁরা কী চান
দিল্লিতে কৃষক বিক্ষোভ সম্পর্কে এদিন তিনি বলেন, কেন্দ্রীয় সরকারই এব্যাপারে ব্যবস্থা নেবে। যদিও এর আগে হেমা মালিনী বলেছিলেন দিল্লির সীমান্তে যেসব কৃষকরা আন্দোলন করছেন, তাঁরা নিজেরাই জানে না তাঁরা কী চান। তিনি কটাক্ষ করে বলেছিলেন, কেউ তাঁদের আন্দোলন করতে বলেছিলেন বলেই আন্দোলনে সামিল হয়েছেন কৃষকরা। পাশাপাশি আইনের ওপরে সুপ্রিম কোর্টের স্থাগিতাদেশকে তিনি স্বাগত জানিয়েছিলেন।

অনুষ্ঠানের সঙ্গে রাজনীতির যোগ নেই
অনুষ্ঠানে নিজের উপস্থিতি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন উস্তাদ রশিদ খান। তিনি বলেছেন, মামা উস্তাদ গুলাম মুস্তাফা প্রয়াত হয়েছেন। তাঁর কাজে তিনি মুম্বই এসেছিলেন। তাঁকে বলা হয়েছিল একটি গানের সিডি উদ্বোধনের অনুষ্ঠানে থাকতে। তিনি সেই অনুষ্ঠানেই গিয়েছিলেন। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছেন তিনি।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications