Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দেরাদুনের জঙ্গল থেকে উদ্ধার অণ্ডালের তরুণীর দগ্ধ দেহ! গ্রেফতার বয়ফ্রেন্ড, আরও দুজনের সন্ধানে পুলিশ

দেরাদুনের জঙ্গল থেকে উদ্ধার পশ্চিমবঙ্গের অন্ডালের (andal) যুবতী নিবেদিতা মুখোপাধ্যায়ের (nivedita mukherjee) দগ্ধ দেহ। এই ঘটনায় পুলিশ তাঁর বয়ফ্রেন্ড (boyfriend) অঙ্কিত চৌধুরীকে (ankit chowdhury) গ্রেফতার করেছে।

দেরাদুনের জঙ্গল থেকে উদ্ধার পশ্চিমবঙ্গের অন্ডালের (andal) যুবতী নিবেদিতা মুখোপাধ্যায়ের (nivedita mukherjee) দগ্ধ দেহ। এই ঘটনায় পুলিশ তাঁর বয়ফ্রেন্ড (boyfriend) অঙ্কিত চৌধুরীকে (ankit chowdhury) গ্রেফতার করেছে। এই মৃত্যু নিয়ে পুলিশকে ভুল পথে চালিত করার অভিযোগ উঠেছে অঙ্কিতের বিরুদ্ধে। এই ঘটনায় আরও দুইজনকে খুঁজছে পুলিশ।

পরিচয় হয়েছিল গতবছর

পরিচয় হয়েছিল গতবছর

জানা গিয়েছে নিবেদিতার সঙ্গে উত্তর প্রদেশের সাহারানপুরে অঙ্কিতের পরিচয় হয়েছিল গতবছরে। অঙ্গিত দেরাদুনে কনস্ট্রাকশনের ব্যবসা করে। এবছরের ২৫ এপ্রিল নিবেদিতা তাঁর পরিবারকে জানিয়েছিল সে অঙ্কিতের কাছে যাচ্ছে। কিন্তু তিনদিন পর থেকে ফোন বন্ধ হয়ে যায় তাঁর।

সোশ্যাল মিডিয়ায় অঙ্কিতের খোঁজ

সোশ্যাল মিডিয়ায় অঙ্কিতের খোঁজ

সন্দেহ হওয়ায় পরিবারের তরফে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অঙ্কিতের সঙ্গে যোগাযোগ করে নিবেদিতার পরিবার। অঙ্কিতকে জানায় বাড়ি থেকে রাগ করে চলে গিয়েছে।
অন্তরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এপ্রিলে নিবেদিতার কাথ থেকে তিনি শুনেছিলেন, সে বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছে। কিন্তু যখন অঙ্কিতের সঙ্গে যোগাযোগ করলে যে জানায় সেও নিবেদিতাকে খুঁজছে। তিন্তু সেই সময় অঙ্কিত নিবেদিতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে উত্তর দিত বলে অভিযোগ করেছেন অঙ্কিতা। কিন্তু বারবার নিবেদিতার খবর এড়িয়ে যাওয়ায় অঙ্কিতকে চেপে ধরেন পরিবারের সদস্যরা। সেই সময় অঙ্কিত দাবি করে নিবেদিতা ব্যালকনি থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে।

পুলিশের কাছে অভিযোগ

পুলিশের কাছে অভিযোগ

এরপরেই নিবেদিতার পরিবারের সদস্যরা দেরাদুনে গিয়ে পুলিশের কাছে অঙ্কিতের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। বয়ফ্রেন্ডই মেয়েকে খুন করেছে বলে অভিযোগ করেন তাঁরা। এরপর পুলিশ অঙ্কিতকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই সে ভেঙে পড়ে এবং শহর থেকে ১৫ কিমি দূরে মুসৌরী-কিমাদি সড়কে পাশে নিয়ে যায়, যেখানে নিবেদিতাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছিল সে। প্রায় ছয়ঘন্টা ধরে পুলবিশ কুকুর দিয়ে তল্লাশি চালানোর পরে নিবেদিতার দগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ অঙ্কিতের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করলেও, কারণ সম্পর্কে এখনও কিছু বলতে পারেনি। যদিও পুলিশের তরফে দাবি করা হয়েছে ব্যালকনি থেকে কোনও ভাবেই পড়ে যাননি নিবেদিতা।

অঘটনের আঁচ ১৫ জুন

অঘটনের আঁচ ১৫ জুন

অঙ্কিত প্রায় মাস দেড়েক ধরে ঘুরিয়ে চললেও, নিবেদিতার পরিবার অঘটনের আঁচ পায় ১৫ জুন নাগাদ। ২৩ জুন করোনা পরিস্থিতির মধ্যেই তাঁরা সড়কপথে যান দেরাদুনে। সেখানে গিয়ে পুলিশে অভিযোগ। দেরাদুনের রাজপুর থানার তদন্তকারী অফিসার জানিয়েছেন, ঝগড়ার জেরেই অঙ্কিত নিবেদিতাকে ছাদ থেকে ফেলে দেয়। এরপর প্রমাণ লোপাট করতে পেট্রোল দিয়ে দেহ জ্বালিয়ে খাদে ফেলে দেয়। ২৬ জুন বিকেলে নিবেদিতার দেহাংশ উদ্ধার করে পুলিশ। বুধবার পরিবারের সদস্যরা রাজ্যে ফিরেছেন। অঙ্কিত পুলিশের কাছে খুনের বিষয়টি স্বীকার করেছে। এই ঘটনায় পুলিশ অঙ্কিতের বাবা এবং এক বন্ধুকে খুঁজছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+