'হ্যাপি বার্থ ডে পুজা, ইউর লাভ', জামিয়া মিলিয়ার ওয়েবসাইট খুলতেই ভেসে উঠছে এই মেসেজ

হ্যাক করা হল জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি-র ওয়েবসাইট। সোমবার গভীররাতে এই হ্যাকিং-এর ঘটনা ঘটে।

হ্যাক করা হল জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি-র ওয়েবসাইট। সোমবার গভীররাতে এই হ্যাকিং-এর ঘটনা ঘটে। http://jmi.ac.in ওয়েবসাইটিতে ভিসিট করলেই ভেসে উঠছে 'হ্যাপি বার্থ ডে পুজা, ইউর লাভ'। যদিও, ওয়েবসাইট হ্যাকিং নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি। কোন হ্যাকার বা হ্যাকিং করা গ্রুপ এর দায় এখনও স্বীকার করেনি।

ফের হ্যাকারদের দাপট! প্রশ্নের মুখে সাইবার নিরাপত্তা

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া একটি পাবলিক সেন্ট্রাল ইউনিভার্সিটি। ১৯২০ সালে ব্রিটিশ আমলে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। চলতি বছরের শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রক, প্রতিরক্ষামন্ত্রক, শ্রম ও আইন মন্ত্রকের ওয়েবসাইটগুলি হ্যাক-এর ঘটনা ঘটেছিল। এর ফলে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন।

ফের হ্যাকারদের দাপট! প্রশ্নের মুখে সাইবার নিরাপত্তা

ন্যাশনাল ইনফোরমেটিকস সেন্টার বা এনআইসি এই সরকারি ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ করে। তারা এটাকে 'টেকনিক্যাল কনফিগারেশন ইস্যু' বা 'প্রযুক্তিগত সমস্যা' বলে দায় এড়িয়েছিল। একবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছিল ২০১৬ সালে অন্তত ১৯৯টি ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল। ২০১৩ থেকে ২০১৬-র মধ্যেই ৭০০ বেশি সরকারি ওয়েবসাইট হ্যাকের ঘটনা ঘটেছে। গত বছরের জানুয়ারিতে এনএসজি-র ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল। যদিও, এমার্জেন্সি রেসপন্স টিম বা সিইআরটি.ইন এই ওয়েবসাইটগুলি বন্ধ করে দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+