পড়ুয়াদের সিএএ বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে ওয়েবসাইট হ্যাক জামিয়ার
পড়ুয়াদের সিএএ বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে ওয়েবসাইট হ্যাক জামিয়ার
জামিয়ায় পড়ুয়াদের উপর দিল্লি পুলিশের বর্বরোচিত আক্রমণকে ঘিরে কয়েকদিন থেকেই উত্তাল দিল্লি। চলতি সপ্তাহেই নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তায় নামলে পুলিশের বিরুদ্ধে নির্বিচারে লাঠিচার্জের অভিযোগ আসে। সামনে আসে পুলিশের গুলি চালানোর ঘটনা।

তারপরই পড়ুয়া দের উপর এহেন আক্রমণে গর্জে উঠেছিলো গোটা দেশ। জামিয়ার ছাত্রছাত্রীদের সমর্থনে ও পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে পথে নেমেছিলো নাগরিক সমাজ। এবার 'ডার্ক নাইট' নামের এক হ্যাকিং গোষ্ঠী জামিয়ার ছাত্রছাত্রীদের প্রতি সমর্থন জানিয়ে হ্যাক করলো জামিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট।
সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যাতেই হ্যাক হয় ওয়েবসাইট টি। হ্যাক করে হ্যাকাররা সেখানের লিখে দেয়, " জামিয়ার সাহসী ছাত্রছাত্রীরা এই অনাচারের বিরুদ্ধে আন্দোলনরত। তোমরা এই আন্দোলনকে মরতে দিও না। যতবার ওরা তোমাদের আঘাত করবে, ততবার তোমরা আরও শক্তিশালী হয়ে ওঠো।"
ডার্ক নাইট নামের ওই হ্যাকিং গোষ্ঠী জামিয়ার ওয়েবসাইট হ্যাকের মাধ্যমে দেশ থেকে সিএএ এবং এনআরসি ফিরিয়ে নেওয়ারও বার্তা দেয়। তাছাড়া আটক হওয়া ছাত্র ছাত্রীদের অবিলম্বে মুক্তির পাশাপাশি পুলিশি বর্বরতা প্রসঙ্গে তদন্তেরও দাবি জানায় তারা। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট টি একটি বর্তমানে একটি বাইরের সংস্থার নিয়ন্ত্রণাধীন বলে জানা যাচ্ছে। যদিও বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক জানিয়েছেন যে ওই থার্ড পার্টি সংস্থাটি বর্তমানে জামিয়ার ওয়েবসাইটটির সমস্ত তথ্য পুনরুদ্ধারে ব্যস্ত।












Click it and Unblock the Notifications