ইন্দিরা গান্ধীর জীবনের অজানা কাহিনি এবার ওয়েবের পর্দায়! 'প্রিয়দর্শিনী'-র চরিত্রে কে
ইন্দিরা গান্ধীর জীবনের অজানা কাহিনি এবার ওয়েবের পর্দায়
সাংবাদিক সাগরিকা ঘোষের লেখা 'ইন্দিরা : ইন্ডিয়াস মোস্ট পাওয়ারফুল উইমেন' বইয়ের ওপর আধারিত একটি ওয়েব সিরিজ এবার আসতে চলেছে। আর এই ওয়েব সিরিজের পরিচালনায় ফের রীতেশ বত্রা। ' দ্য লাঞ্চ বক্স ' , ' দ্য ফটোগ্রাফ' এর মতো ছবি তৈরির পর এবার ওয়েব সিরিজে আসবে তাঁর হাত ধরে।

সাম্প্রতিককালে নজর রাখলে দেখা যাবে, একের পর এক ওয়েব সিরিজে ধীরে ধীরে মজে যাচ্ছেন ভারতীয়রা। বেশ কয়েকটি ওয়েব সিরিজ ফিল্মের সমান সাফল্য ও জনপ্রিয়তা পেয়েছে। আর সেই সূত্র ধরেই এবার আসছে ইন্দিরা গান্ধীর জীবনের অজানা কাহিনি নিয়ে নয়া ওয়েব সিরিজ।












Click it and Unblock the Notifications