Weather Warning: প্রবল বৃষ্টিতে তিন রাজ্যে বন্ধ স্কুল! আগামী পাঁচ দিন আরও বৃষ্টির পূর্বাভাস
Weather Warning: উত্তর ও পূর্ব ভারতের সমতল এলাকার তাপমাত্রা যখন কমছে, সেই সময় দক্ষিণ ভারতের কিছু অংশে প্রবল বৃষ্টিপাত চলছে। তামিলনাড়ু ও কেরলের কিছু অংশে বুধবার ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের তরফে আগামী কয়েকদিন আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
গত ২৪ ঘন্টায় পুদুচেরি ও কাড়াইকালে অবিরাম বৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি স্কুলগুলিতে ছুটি ঘোষণা করে। এদিন কন্যাকুমারী, তিরুনেলভেলি ও টেনকাসির বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ছাত্রছাত্রী ও অভিভাবকদের স্কুলের ছুটির আপডেটের জন্য সংশ্লিষ্ট স্কুলের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

চেন্নাইয়ের আঞ্চলিক আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, তীব্র বৃষ্টিপাতের কারণে কন্যাকুমারী, তিরুনেলভেলি এবং টেনকাসি জেলার নিচু এলাকায় বসবাসকারীরা সমস্যায় পড়তে পারেন। আবহাওয়া দফতর জানিয়েছে, তামিলনাড়ুর ওপর দিয়ে পশ্চিম দিকে যাওয়া ঘূর্ণিঝড় কয়েক দিনের মধ্যে দক্ষিণ ভারতের দক্ষিণ অংশে ভারী বৃষ্টিপাতের কারণ হবে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন তামিলনাড়ুতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ২৩-২৪ নভেম্বর কেরল ও মাহে, ২৩ নভেম্বর উপকূল কর্নাটক, ২৩-২৪ নভেম্বর দক্ষিণ অভ্যন্তরীণ কর্নাটকে বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, এদিন ভারী বৃষ্টি কেরল ও মাহের কিছু অংশকে প্রভাবিত করতে পারে। এছাড়া তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকাল, উপকূল কর্নাটক এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্নাটকের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে।
উপকূল অন্ধ্র, ইয়ানাম, তেলেঙ্গানা এবং উত্তর অভ্যন্তরীণ কর্নাটকে বজ্রপাত-সহ ঝড় ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
দেশের অন্য অংশের আবহাওয়া
- জম্মু-কাশ্মীর-লাদাখে বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
- আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, কোঙ্কন, গোয়া, মধ্য-মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ে বজ্রবিদ্যুৎ-সহ বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে।
- উত্তর ভারত, মধ্য ভারত এবং পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় সকালের দিকে অগভীর থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।












Click it and Unblock the Notifications