Weather Update: নতুন বছরের শুরু থেকে বাড়বে শীত! আরও নামবে পারদ, একনজরে আবহাওয়ার পূর্বাভাস
Weather Update: আবহাওয়া দফতরের তরফে দেশের বিভিন্ন জায়গায় ঘন থেকে অতি ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি কেরল, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি-সহ বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিন সর্বনিম্ন তাপমাত্রা ৬-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল পঞ্জাব-হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি এবং পশ্চিম উত্তর প্রদেশের কিছু জায়গায়। ১০-১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ছিল রাজস্থান, পূর্ব উত্তর প্রদেশ, উত্তর মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের কিছু অংশ এবং ঝাড়খণ্ডে।

- এছাড়া স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি ছিল পঞ্জাবের কিছু অংশ, পশ্চিম রাজস্থান, উত্তর প্রদেশ, উত্তর ওড়িশা, মধ্যপ্রদেশ, বিহারে অনেকাংশে, ঝাড়খ্ণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, গুজরাত ও উত্তর-পূর্ব ভারতে।
- আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ২৬-২৮ ডিসেম্বরের মধ্যে ভোর কিংবা সকালের দিকে ঘন থেকে অতিঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশে। রাজস্থান ও উত্তর মধ্যপ্রদেশে এই পরিস্থিতি তৈরি হতে পারে ২৬ ও ২৭ ডিসেম্বর। ২৬ ডিসেম্বর এই পরিস্থিতি তৈরি হতে পারে জম্মু ও কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদে।
- ২৬ ও ২৭ ডিসেম্বর ভোর এবং সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে ওড়িশায়। উত্তরাখণ্ডে ২৬-২৮ ডিসেম্বর, জম্মু ও কাশ্মীরে ২৭ ও ২৮ ডিসেম্বর, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশে ২৯-৩০ ডিসেম্বর. অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় ২৬-৩০ ডিসেম্বর।
- শক্তিশালী উত্তর-পূর্ব হাওয়ার প্রভাবে উপকূল তামিলনাড়ুতে ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারির মধ্যে হাল্কা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
- এছাড়া নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে। যা উত্তর-পশ্চিম ভারতে প্রভাব ফেলতে শুরু করবে ২৯ ডিসেম্বর থেকে। এর প্রভাবে নিচুর দিকে পূবালী হাওয়া বইবে। এর প্রভাবে উত্তর-পশ্চিম ভারত এবং সংযুক্ত মধ্য ভারতে ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে ওয়েট স্পেল তৈরি হতে পারে।
- আগামী পাঁচ দিন কেরল ও মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকাল এবং লাক্ষাদ্বীপে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- এদিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- বাংলার বিভিন্ন অংশে শুকনো আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গে কুয়াশা থাকতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।
- এছাড়া আগামী তিন থেকে চার দিনে দেশের বিভিন্ন অংশের আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।












Click it and Unblock the Notifications