আবহাওয়ার খবর: আজই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে জাওয়াদ, কোন কোন জেলায় আবহাওয়ার পরিবর্তন

আবহাওয়ার খবর: আজই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে জাওয়াদ, কোন কোন জেলায় আবহাওয়ার পরিবর্তন

আজই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে জাওয়াদ। শনিবার উপকূলে আছড়ে পড়ার কথা। আজ থেকেই রাজ্যের উপকূলবর্তী জেলা গুলির আবহাওয়া পরিবর্তন হতে শুরু করবে। উত্তাল হতে শুরু করবে সমুদ্র। দিঘা উপকূলে আজ থেকেই সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রার পরিবর্তন হতে শুরু করেছে।

ধেয়ে আসছে জাওয়াদ

ধেয়ে আসছে জাওয়াদ

ফের নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে জাওয়াদ। আজই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে জাওয়াদ। যার জেরে সপ্তাহান্তে বাংলায় শুরু হবে বৃষ্টি। বঙ্গোপসাগরে শক্তিবাড়াতে শুরু করেছে জাওয়াদ। শনিবার স্থলভােগ আছড়ে পড়বে ঘূর্ণিঝড় জাওয়াদ। ওড়িশা এবং অন্ধ্র উপকূলেই মূলক প্রভাব পড়বে জাওয়াদের তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন স্থলভাহে আছড়ে পড়ার পর গতিপথ পরিবর্তন করতে পারে জাওয়াদ। তাতেই সিঁদুরে মেঘ দেখছে বাংলা। জাওয়াদ গতিপথ পরিবর্তন করলে বাংলার উপর দিয়ে বয়ে যেতে পারে।

বাড়বে তাপমাত্রা

বাড়বে তাপমাত্রা

জাওাদের প্রভাবে প্রচুর পরিমানে জলীয় বাস্প ঢুকতে শুরু করেছে রাজ্যে। পূবালি হাওয়ার দাপটে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। যার জেরে তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে। আবহাওয়া পরিবর্তন হতে শুরু করেছে রাজ্যে। তাপমাত্রার পারদ চড়ছে রাজ্যে। শুক্রবার থেকেই উপকূলবর্তী জেলা গুলিতে তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। আকাশে মেঘ থাকার কারণে তাপমাত্রা চড়ছে। কলকাতা শহরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই নিম্নচাপের কারণে ডিসেম্বরের শুরুতেই বাধা প্রাপ্ত হবে শীত।

কোন কোন জেলায় বৃষ্টি

কোন কোন জেলায় বৃষ্টি

জাওয়াদের প্রভাবে বৃষ্টি শুরু হয়ে যাবে একাধিক জেলায়। মূলত উপকূলবর্তী জেলা গুলিতে তাপমাত্রা চড়তে শুরু করেছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতায় মূলক ঘূর্ণিঝড়ের প্রভাবে তাপমাত্রা চড়তে শুরু করবে। শনিবার থেকে কলকাতায় ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। রবিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। শুক্রবার আবহাওয়ার পরিবর্তন মেঘলা আকাশ। উপকূলের দুই জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কিছুটা দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং ঝাড়গ্রামে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।

 রবিবার আরও বাড়বে বৃষ্টি

রবিবার আরও বাড়বে বৃষ্টি

রবিবার বৃষ্টির দাপট আরও বাড়বে। তার সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, ঝাড়গ্রাম এবং হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। রবিবার ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তরবঙ্গের মালদহ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+