Weather Update: একের পর এক রাজ্যে পরপর দুদিন ধরে শৈত্যপ্রবাহ! জারি আবহাওয়া দফতরের সতর্কতা

Weather Update: পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর প্রদেশ ও রাজস্থানের কিছু অংশের সর্বনিম্ন তাপমাত্রা ৬-৯ ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস আগে থেকেই ছিল। সঙ্গে ছিল অতি ঘন কুয়াশার সতর্কবার্তা। এবার শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের তরপে জানানো হয়েছে, উল্লিখিত রাজ্যগুলির কোনও কোনও জায়গায় শীতলতম কিংবা অতি শীতলতম দিনের পরিস্থিতি তৈরি হতে পারে। এই সময় উত্তর-পশ্চিম ও পূর্ব ভারতের কিছু অংশে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকতে পারে আগামী তিন দিন। তারপর ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে পারে।

Weather Update

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে শুক্রবার পঞ্জাবের কিছু অংশে সকাল ও রাতের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকতে পারে। সোমবার থেকে বুধবার পর্যন্ত হরিয়ানা ও চণ্ডীগড়ে, এরপরের দু'দিন বিচ্ছিন্নভাবে কোনও কোনও জায়গায় এই পরিস্থিতি তৈরি হতে পারে।

মঙ্গলবার থেকে শনিবার উত্তরাখণ্ডের নির্দিষ্ট কিছু এলাকায়, মঙ্গলবার ও বুধবার পূর্ব রাজস্থান ও পশ্চিম রাজস্থানের বিচ্ছিন্ন কিছু জায়গায় ভোরের দিকে ঘন থেকে খুব ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে বলেও সতর্ক করেছে হাওয়া অফিস।

প্রসঙ্গত আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, জানুয়ারির প্রথম সপ্তাহে পারদ আরও নিচে নামবে এবং দিল্লির সফদরজং অবজারভেটরির সর্বনিম্ন তাপমাত্রা সাত থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, হিমাচল প্রদেশে শনিবার পর্যন্ত, উত্তর প্রদেশে বৃহস্পতিবার পর্যন্ত, মধ্যপ্রদেশে মঙ্গলবার ভোরে বিচ্ছিন্ন কিছু জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। পূর্ব ও উত্তর পূর্ব ভারতে যেমন বিহা, গাঙ্গেয় পশ্চিম বঙ্গ, ওড়িশা, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় মঙ্গলবার ও বৃহস্পতিবার এই পরিস্থিতি তৈরি হতে পারে।

হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং ঝাড়খণ্ডে মঙ্গলবার ও বুধবার ঘন কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী দুদিন সর্বনিম্ন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপর তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন থেকে তার দিনের মধ্যে দক্ষিণ তামিলনাড়ু, দক্ষিণ কেরল ও লাক্ষাদ্বীপের কিছু অংশে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। লাক্ষাদ্বীপে এদিন থেকে, কেরলে এদিন ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+