রেকর্ড ভাঙবে তাপমাত্রা, থাকছে তাপপ্রবাহের বড় আশঙ্কাও! গ্রীষ্মের আবহাওয়া নিয়ে বড় সতর্কবার্তা হাওয়া অফিসের

Weather Update: দেশ জুড়েই বসন্ত বিরাজ করছে। তার মধ্যেই অবশ্য বেশ কিছু জায়গায় তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে বেশি। আবহাওয়া দফতরের তরফে এবারের গ্রীষ্ম নিয়ে বড় পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের সতর্কবার্তা এই বছরের মার্চ থেকে মে মাসের মধ্যে দেশের বেশিরভাগ জায়গায় স্বাভাবিকের থেকে গরম বেশি থাকার সম্ভাবনা।

আবহাওয়া দফতর জানিয়েছে, এই সময় এল নিনোর প্রভাব বেশি থাকতে চলেছে। যে কারণে দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহও জারি থাকতে চলেছে। তবে উত্তর-পশ্চিম ভারত ও দিল্লির কিছু এলাকায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিতচে এবং দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। এক্ষেত্রে মার্চের প্রথম ২১৫ দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকতে পারে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার কারণে পাহাড়ি এলাকায় তুষারপাতের কারণে এই পরিস্থিতি তৈরি হতে পারে।

আবহাওয়া তাপপ্রবাহ

এই পরিস্থিতিতে মার্চের প্রথম দুই সপ্তাহের প্রচুর বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের অনুমান, এবারের মার্চে বৃষ্টিপাত দীর্ঘ মেয়াদি গড় ২৯.৯ মিমির বেশি হতে পারে। যা শতাংশের নিরিখে ১১৭ শতাংশ।

অন্যদিকে আবহাওয়া দফতর জানিয়েছে এবারের ফেব্রুয়ারিতে দেশের গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬১ ডিগ্রি সেলসিয়াস। যা ১৯০১ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। এই মাসে আটটি পশ্চিমী ঝঞ্ঝা, ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে ঘূর্ণিঝড় পশ্চিম হিমালয়ের রাজ্যগুলির আবহাওয়াকে প্রভাবিত করেছে। পশ্চিমী ঝঞ্ঝাগুলির মধ্যে ছটি সক্রিয় থাকায় উত্তর ও মধ্য ভারতের সমতলে তা বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়ে ছিল।

এল নিনো তখনই ঘটে, যখন নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল স্বাভাবিকের থেকে বেশি উষ্ণ হয়, আর লা নিনা ঘটে, যখন বিপরীত হয়। এল নিনোর ফলে ভারতে বর্ষার সময় শুষ্ক আবহাওয়া থাকে। আর লা নিনার প্রভাবে জুলাই থেকে অক্টোবরে অতিরিক্ত বৃষ্টি হয়। কৃষিকাজের জন্য বর্ষার বৃষ্টি সারা দেশেই গুরুত্বপূর্ণ। এছাড়াও লা নিনা বসন্ত ও গ্রীষ্মে অতিরিক্ত তাপের জন্যও দায়ী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+