Weather Update: দিল্লিতে তাপমাত্রা ৬.৫ ডিগ্রি, কাশ্মীরে পারদ শূন্যের নিচে! কয়েকটি রাজ্যে শিলাবৃষ্টির পূর্বাভাস

Weather Update: দেশের বিভিন্ন জায়গায় জাঁকিয়ে শীত পরড়ে শুরু করেছে। পাশাপাশি তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী কয়েকদিন বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে ১২ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গের উত্তরের কয়েকটি জেলা ও সিকিমের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে এই সময় বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তুষারপাত হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়েও। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দেওয়া হয়েছে।

Weather Update

অন্যদিকে দিল্লির তাপমাত্রা ক্রমশই কমছে। সোমবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার যেখানে ছিল ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। সেখানে তাপমাত্রা আরও কমার পাশাপাশি কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দিল্লিতে দূষণের সম্ভাবনা প্রবল। সেখানে আগামী তিন দিনে দিল্লির দূষণ সমস্যা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং সিকিমের কিছু জায়গায় ঘন কুয়াশা থাকবে। এদিনের পাশাপাশি মঙ্গলবারে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় কুয়াশার সম্ভাবনা রয়েছে।

জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। বারামুলা জেলায় বিখ্যাত পর্যটন স্থল গুলমার্গের তাপমাত্রা মাইনাস ৪.২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় মধ্যভারত এবং উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা আরও কমবে। তাপমাত্রা কমার পূর্বাভাস পশ্চিম ভারতেও।

কেরল ও মাহেতে এদিনও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+