Weather Update: তীব্র ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত, দিল্লির কাছে পরাজিত সিমলা! বাংলা ও পূর্বভারতের আবহাওয়া একনজরে

Weather Update: তীব্র ঠান্ডায় কাঁপছে উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। পাহাড়ি এলাকায় তুষারপাতের পরে সমতলে শীত আরও বেড়েছে। ঠান্ডার নিরিখে সিমলাকে হারিয়ে দিয়েছে দিল্লি। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪.৯ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না। উত্তর ভারতের দিল্লি-সহ বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রির মধ্যে থাকতে পারে। সকালের দিকে হাল্কা কুয়াশা থাকতে পারে।

আবহাওয়া

শুক্রবার দিল্লির তাপমাত্রা ছিল উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের কিছু জায়গার থেকে কম। শুক্রবার সিমলা ও মুসৌরির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৮ ও ৬.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে শুক্রবার রাজস্থানের কিছু জায়গায় দিল্লির থেকে তাপমাত্রা বেশি ছিল। চুরু ও যোধপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৭.৪ ও ১০.৩ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ভারতের বিভিন্ন রাজ্য যেমন পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান ও উত্তর প্রদেশের অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫-১০ ডিগ্রির মধ্যে।

অন্যদিকে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ১৭ ডিসেম্বর বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যগুলির মধ্যে রয়েছে তামিলনাড়ু ও কেরল। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুসারে, ১৯ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ তামিলনাড়ুতে এবং ১৭ ডিসেম্বর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে বর্ষাকালীন সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। কাঁচা রাস্তা ও জনবহুল এলাকা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে বাংলার পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বীরভূম ও বাঁকুড়ায় তাপমাত্রা ঘোরাফেরা করছে ৯ থেকে ১১ ডিগ্রির মধ্যে। এইসব জায়গার তাপমাত্রা একই রকম থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া বাংলার আবহাওয়া আপাতত শুকনোই থাকবে। এছাড়া পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+