Weather Update: দিল্লিতে প্রবল ঠান্ডা! কোথাও তুষারপাত কোথাও শিলাবৃষ্টি, কেমন থাকবে বাংলা, একনজরে পূর্বভাস
Weather Update: নভেম্বরের শেষ। সারা দেশে কমবেশি শীত পড়েছে। দেশের পূর্বের রাজ্যগুলিতে আবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী। রাজধানী দিল্লিতে ঠান্ডা তুলনামূলক বেশি। অন্যদিকে উত্তর ও মধ্যভারতের রাজ্যগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কাশ্মীর-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদ এবং হিমাচল প্রদেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সঙ্গে তুষারপাত হতে পারে। এছাড়া আগামী তিন দিন উত্তর-পশ্চিম ভারতের সমতলে অর্থাৎ রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী তিনদিন মধ্যপ্রদেশ ও বিদর্ভের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন মধ্যপ্রদেশের বিচ্ছিন্ন কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্য মহারাষ্ট্র এবং মারাঠওয়াড়ার বিচ্ছিন্ন কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এইসব জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আগামী দিন চারেক বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রায়ালসীমা, তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকাল, কেরল ও মাহেতে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে তামিলনাড়ু, পুদুচেরি কাড়াইকালে। এছাড়াও কেরল ও মাহেতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ৩০ নভেম্বর ও পয়লা ডিসেম্বরে। অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ২ ও ৩ ডিসেম্বরে।
এদিন দিল্লি-এনসিআরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে ১৪ ডিগ্রির আশপাশে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দিল্লির আকাশ মেঘলা থাকবে এবং হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের শুরুতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পাশাপাশি এই সময়ে দিল্লিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে পূর্ব ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গের আবহাওয়া আপাতত শুকনো থাকবে। বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং তা থেকে ঘূর্ণিঝড়ের কারণে ২ ডিসেম্বর পর্যন্ত রাতের দিকে তাপমাত্রা একটু বেশিই থাকবে। তারপর তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর-পূর্ব ভারতের আবহাওয়াও আপাতত শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।












Click it and Unblock the Notifications