আগামী ৭২ ঘণ্টায় ভারী বর্ষণের পূর্বাভাসে জারি লাল সতর্কতা, হিমাচল-উত্তরাখণ্ড ত্রস্ত

আগামী ৭২ ঘণ্টায় ভারী বর্ষণের পূর্বাভাসে জারি লাল সতর্কতা, হিমাচল-উত্তরাখণ্ড ত্রস্ত

ভারী থেকে অতিভারী বৃষ্টির দাপটে ১৩ জেলায় জারি হয়ে গিয়েছে লাল সতর্কতা। এমনই পরিস্থিতি উত্তরাখণ্ডে। আবহাওয়া দফতরের সতর্কতা ছাড়াও সেরাজ্যে আলাদা করে স্টেট ডিজাস্টার রেসপন্স টিমের সতর্কতা জারি হয়ে গিয়েছে।

মেঘভাঙা বৃষ্টি উত্তরকাশীতে

মেঘভাঙা বৃষ্টি উত্তরকাশীতে

শ্রাবণের ধারা যেন ক্রমেই দানবীয় চেহারা নিতে শুরু করে দিয়েছে উত্তরকাশীতে। পাহাড়ি উত্তরাখণ্ড কার্যত প্রাকৃতিক বিপর্যয়ে ত্রস্ত। রবিবার মেঘভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মান্দো গ্রামে ৩ জনের মৃত্যু হয়েছে। ক্রমেই বর্ষণের জেরে ভয়াবহ হয়ে উঠছে সেখানের পরিস্থিতি।

৭২ ঘণ্টায় প্রবল বৃষ্টি!

৭২ ঘণ্টায় প্রবল বৃষ্টি!

শুধু যে উত্তরাখণ্ড তা নয়। এরসঙ্গে জম্মু ও কাশ্মীর, অসম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরাতেও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট। আইএমডি জানিয়েছে হিমাচল প্রদেশেও প্রবল বৃষ্টিপাত হতে চলেছে। ১৯ থেকে ২১ তারিখ উত্তরভারতের একের পর এক পাহাড়ি জায়গায় প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

লাল সতর্কতা জারি

লাল সতর্কতা জারি

এদিকে প্রবল বর্ষণের জেরে দুর্যোগের আশঙ্কায় আবহাওয়া দফতরের তরফে জারি করা হয়েছে লাল সতর্কতা। ইতিমধ্যেই উত্তরাখণ্ডে পরিস্থিতি সামাল দিতে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর নিজেদের তৈরি করে নিয়েছে। তাদের ১৩ টি দল প্রস্তুত রয়েছে যে কোনও রকমের পরিস্থিতির জন্য। লাল সতর্কতা জারি হয়েছে কাংড়া, বিলাসপুর, মান্ডি, সিরমরে। কমলা সতর্কতা জারি হয়েছে হিমাচল প্রদেশের ৮ টি জেলায়।

দুর্নিবার গতিতে ধাবমান মৌসুমী বায়ু

দুর্নিবার গতিতে ধাবমান মৌসুমী বায়ু

আবহাওয়া দফতর সূত্রের খবর , মৌসুমী বায়ুর পশ্চিম প্রান্ত সমুদ্রতট থেকে নিজের স্বাভাবিক পরিস্থিতির দিকে চলার চেষ্টা করছে। আপাতত তা ২০ জুলাই উত্তর পূর্বের দিকে যেতে আরম্ভ করবে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+