Weather update: দুর্যোগের ঘনঘটা, দিনভর বৃষ্টিতে ভাসবে শহর, কেমন থাকবে জেলার আবহাওয়া জেনে নিন

Weather update: দুর্যোগের ঘনঘটা, দিনভর বৃষ্টিতে ভাসবে শহর, কেমন থাকবে জেলার আবহাওয়া জেনে নিন

ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। তার জেরে আজ দিনভর শহর কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষণ চলবে এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণ চলবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবার সোমবার থেকে বদলে যাবে আবহাওয়া। আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আকাশে দুর্যোগের মেঘ

আকাশে দুর্যোগের মেঘ

শনিবারেই নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণাবর্তটি। সেটা আরও শক্তি বাড়িয়ে ফেলেছে। তার জেরে আজ অর্থাৎ রবিবার দিনভর বর্ষণ চলবে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলা। শহরে দফায় দফায় বৃষ্টি হলেও জেলাগুলিতে ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রাজ্য জুড়েই বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া

নিম্নচাপের প্রভাব পড়বে শহর কলকাতাতেও। গতকাল বিকেল থেকেই বদলে গিয়েছে আবহাওয়া। মেঘের আনাগোনা বেড়েছে আকাশে। গতকাল হালকা বর্ষণও হয়েছে শহরে। রবিবার যে আবহাওয়ার বদল হবে তা আগেই জািনয়েছিল হাওয়া অফিস। সেই মতই সকাল থেকে দফায় দফায় বর্ষণে ভিজছে শহর। এবং সংলগ্ন এলাকা। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অস্বস্তিকর গরম নেই বললেই চলে। দমকা বাতাস দিচ্ছে মাঝে মধ্যেই। তাতেই মনোরম আবহাওয়া ৈতরি হয়েছে শহরে।

দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে ভারী বৃষ্টি হবে। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যে বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছিল সেটা কিছুটা হলেও কমবে বলে আশা করা যাচ্ছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হবে ঝাড়গ্রামেও। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। সম বেশি দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বর্ষণ হবে বলে জািনয়েছে হাওয়া অফিস।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া

নিম্নচাপের প্রভাব পডবে উত্তরবঙ্গেও। রবিবার থেকে উত্তরবঙ্গের জেলা গুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুলি, কোচবিহারে ভারী বর্ষণ হবে বলে জানিেয়ছে হাওয়া অফিস। বর্ষার প্রথম থেকেই বর্ষণের দাপট দেখা গিয়েছে উত্তরবঙ্গে। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল উত্তরবঙ্গে বর্ষার শুরুতে। পাহাড়ি জেলাগুলি ধসে বিপর্যস্ত হয়েছিল। তারপরেই হঠাৎ বর্ষার দাপট ঝিমিয়ে পড়ে। আবহাওয়া বিদরা জািনয়েছেন উত্তরবঙ্গেও এবার কম বর্ষা হয়েছে। সেই ঘাটতি এই বর্ষণ মেটাতে পারে কিনা সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+