ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা, বৃষ্টি অনেক জায়গায়! কয়েকটি রাজ্যে ঠান্ডা তুষারপাতের জেরে, জারি হলুদ সতর্কতা

Weather Update: দেশের বেশ কয়েকটি রাজ্যে তাপমাত্রা ঈর্ধমুখী হলেও, উত্তর ভারতের কয়েকটি রাজ্যে ঠান্ডা থেকে স্বস্তি এখনই মিলছে না। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দেশের অনেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে। একই সময়ে পাহাড়ি এলাকায় প্রবল তুষারপাত হচ্ছে। এর প্রভাব পড়েছে উত্তর ভারতের সমতলভূমিতে। আবহাওয়া দফতর জানিয়েছে, তুষারপাতের কারণে আগামী দিনে দেশের উত্তরের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের পাশাপাশি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।

একটি বেসরকারি আবহাওয়া সংস্থা জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর-পশ্চিম রাজস্থান ও সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও সমুদ্র পৃষ্ঠ থেকে বেশ উঁচুতে জেট স্ট্রিম বাতাস বইছে। পূর্ব বাংলাদেশ এবং .সংলগ্ন এলাকার ওপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

আবহাওয়া

আবার পশ্চিমী ঝঞ্ঝার কারণে দিল্লি-এনসিআরে হাল্কা বৃষ্টি হলেও ঠান্ডা কমেছে। আবহাওয়া দপতর জানিয়েছে, আগামী দিনে রাজধানীতে আবারও কুয়াশাচ্ছন্ন অবস্থা দেখা দিতে পারে। দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সাত থেকে নয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২১ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের আবহাওয়া শুকনো থাকবে। উত্তর প্রদেশ, পূর্ব রাজস্থান এবং মধ্যপ্রদেশে শুঙ্ক আবহাওয়া থাকবে।

অন্যদিকে আগামী ২৪ ঘন্টায় পশ্চিম হিমালয়, সিকিম, অরুণাচল প্রদেশে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের আবহাওয়া আপাতত শুকনোই থাকবে। পূর্ব উত্তর প্রদেশ, বিহার ঝাড়খণ্ড, উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে হাল্কা বৃষ্টি হতে পারে। পঞ্জাব ও হরিয়ানার কিছু অংশে ঘন থেকে খুব ঘন কুয়াশা পড়তে পারে। একই সময়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অসম ও মেঘালয়ের কিছু অংশেও ঘন কুয়াশা থাকতে পারে।

আবহাওয়া দফতর ওড়িশায় ঘন কুয়াশার সম্ভাবনায় হলুদ সতর্কবার্তা জারি করেছে। এদিন ঘন কুয়াশা বিমানবন্দর, হাইওয়ে ও রেলপথকে প্রভাবিত করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ঘন কুয়াশায় থাকা দূষণকারী উপাদান ফুসফুসে জমা হয়ে কার্যকরী ক্ষমতা হ্রাস করে। ফলে তা শ্বাসকষ্টকে বাড়িয়ে তোলে।

আবহাওয়া দফতর আগামী তিন দিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতের অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ২-৪ ডিগ্রি হ্রাসের পূর্বাভাস দিয়েছে। তবে তার পরে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। এছাড়া অনেক জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে আগামী দিন পাঁচেকের মধ্যে। এছাড়া দেশের বাকি অংশে সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখোযোগ্য কোনও পরিবর্তন হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+