Weather Update: পাহাড়ে তুষারপাত, সমতলে বৃষ্টি! একনজরে আবহাওয়ার পূর্বাভাস
Weather Update: দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। এদিন পাহাড়ে তুষারপাত ও সমতল ভূমিতে বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। অন্যদিকে আবহাওয়া দফতরের তরফে দিল্লিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি হতে দূষণ থেকে কিছুটা মুক্তি পাওয়ার সম্ভাবনা। দক্ষিণের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী, এদিন অর্থাৎ নয় নভেম্বর দিল্লিতে কুয়াশার সঙ্গে মেঘের আবরণ থাকতে পারে। শুক্রবার ১০ নভেম্বর হাল্কা বৃষ্টি হতে পারে। তারপর থেকে প্রতিদিনই তাপমাত্রা কমার আশঙ্কা করা হচ্ছে। এদিন দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি আর সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশের লখনৌতে এদিন তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই। লখনৌ-এর সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৬ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস। নয়ডায় হাল্কা কুয়াশার সম্ভাবনা রয়েছে।
বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট জানিয়েছে, কর্নাটক, কেরল, তামিলনাড়ুর কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। অন্ধ্রপ্রদেশ এবং লাক্ষাদ্বীপের দু-এক জায়গায় ভারী বৃষ্টির সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
৯ ও ১০ নভেম্বর উত্তরাখণ্ডে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এই দুদিন বিচ্ছিন্নভাবে কিংবা বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে জম্মু ও কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদে। বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে হিমাচল প্রদেশে। এছাড়াও হরিয়ানা, চণ্ডীগড়, পঞ্জাব এবং পশ্চিম রাজস্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী সাতদিন হাল্কা থেকে মাঝারি রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব-মধ্য আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এছাড়াও দক্ষিণ উপকূলের কাছে একটি ঘূর্ণাব্রত অবস্থান করছে।












Click it and Unblock the Notifications