শৈত্য প্রবাহে কাঁপছে উত্তর, উত্তরাখণ্ডে জারি হলুদ সতর্কতা, কমলা সতর্কতা জারি রাজস্থানে

শৈত্য প্রবাহে কাঁপছে উত্তর, উত্তরাখণ্ডে জারি হলুদ সতর্কতা, কমলা সতর্কতা জারি রাজস্থানে

বৃষ্টির মত এবার শীতও চরমে উঠেছে উত্তর ভারতে। প্রবল শৈত্য প্রবাহ শুরু হয়েছে উত্তর ভারতে। তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। ডিসেম্বরের মাঝামাঝিতেই রাজধানী দিল্লিতে শৈত্য প্রবাহ শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে উত্তরাখণ্ডে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। রাজস্থানে জারি করা হয়েছে কমলা সতর্কতা।

 কনকনে ঠান্ডা

কনকনে ঠান্ডা

এবার বর্ষার মত শীতও তাড়াতাড়ি এসেছে উত্তর ভারতে। দীপাবলির আগেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছিল উত্তর ভারতের একাধিক জায়গায়। বিশেষ করে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, লাদাখে তাপমাত্রা নামতে শুরু করেছিল। দীপাবলী পার হতেই জাঁকিয়ে বসতে শুরু করে শীত। গোটা উত্তর ভারত জুড়ে শুরু হয়ে গিয়েছে শৈত্য প্রবাহ। রাজধানী দিল্লিতেও তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। কনকনে ঠান্ডায় কাঁপছে দিল্লি। গোটা উত্তর ভারত জুড়ে জারি করা হয়েছে শৈত্য প্রবাহের সতর্কতা। রাজধানী দিল্লিতে আজকের তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেন্টিগ্রেট। েযটা এখনও পর্যন্ত সর্বনিম্ন।

উত্তরাখণ্ডে জারি হলুদ সতর্কতা

উত্তরাখণ্ডে জারি হলুদ সতর্কতা

উত্তরাখণ্ডে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। আইএমডির পক্ষ থেকে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দীপাবলির পর থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করছিল। উত্তরাখণ্ডের একাধিক জায়গায় তুষার পাত শুরু হয়ে গিয়েছিল নভেম্বর মাস থেকেই। বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক জাতীয় সড়ক। আইএমডির পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্কতা। এবছরে তাপমাত্রার পারদের রেকর্ড পতন হতে পারে বলে সতর্কতা দারি করেছে আইএমডি। নভেম্বরের প্রথমেই তাপমাত্রার পারদ নামতে শুরু করে দিয়েছিল অস্বাভাবিক হারে। সেই ধারা জারি রয়েছে। এবং ডিসেম্বরের শেষে সেই তাপমাত্রার পারদ আরও নাম। অর্থাৎ উত্তরাখণ্ডে তাপমাত্রার পারদ মাইনাসের নীচে নেমে যেতে পারে বলে জানানো হয়েছে।

রাজস্থানে জারি কমলা সতর্কতা

রাজস্থানে জারি কমলা সতর্কতা

উত্তরভারতের শীেতর রেশ পড়েছে রাজস্থানেও। আইএমডির পক্ষ থেকে মরু রাজ্য রাজস্থানে জারি করা হয়েছে কমলা সতর্কতা। রাজস্থানের পাশের রাজ্য পাঞ্জাব এবং হরিয়ানাতেও শৈত্য প্রবাহের সতর্কতা জারি হয়েছে। আগামী ৫ দিন রাজস্থান এবং গুজরাতের একাধিক জায়গায় শৈত্য প্রবাহ শুরু হয়ে গিয়েছে। শৈত্য প্রবাহের জেরে এই দুই রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। গুজরাতেও তাপমাত্রার পারদ ২ ডিগ্রি সেলসিয়াসে পর্যন্ত নামতে পারে শৈত্য প্রবাহের কারণে।

 কাঁপছে উত্তর প্রদেশ

কাঁপছে উত্তর প্রদেশ

তাপমাত্রার পারদ নামতে শুরু করেেছ উত্তর প্রদেশেও। দিল্লি সংলগ্ন উত্তর প্রদেশের একাধিক জেলায় তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। ফতেপুর,চারুতে তাপমাত্রার নেমে ১ িডগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। ফতেপুরে তাপমাত্রার পারদ ৩ ডিগ্রিতে নেমে গিয়েছিল। চুরুতে তাপমাত্রার পারদ ১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। রাজ্যের ৫ জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। অন্যদিকে কাশ্মীরেও তাপমাত্রার পারদ মাইনাসে নেমে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+