Weather Update: তীব্র ঠান্ডার কবলে উত্তর ভারত! কোথাও ঘন কুয়াশা আবার কোথাও কমলা সতর্কতা জারি

Weather Update: তীব্র ঠান্ডার কবলে উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। কয়েকটি জায়গায় তুষারপাত ছাড়া এদিন রাজ্যগুলির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫-১০ ডিগ্রির মধ্যে। এরই মধ্যে উত্তর পঞ্জাব, দক্ষিণ ওড়িশা ও ত্রিপুরার মতো বেশ কিছু জায়গায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে তামিলনাড়ু, পুদুচেরি ও কাড়াইকালের বিচ্ছিন্ন কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। যে কারণে এইসব জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস সোমবারের জন্য তামিলনাড়ুর রামানাথপুরম, শিবগঙ্গা, পুদুকোট্টাই, থাঞ্জাভুর, বিরুধনগর এবং থেনি জেলায় কয়েকটি জায়গার জন্য হলুদ সতর্কতা জারি করেছে।

Weather Update

  • এদিন পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, উত্তর রাজস্থানের কিছু অংশ, মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ, উত্তর ইন্টেরিয়র ওড়িশা এবং বিহারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
  • আগামী পাঁচ দিনের আব়হাওয়ার পূর্বাভাস দিতে গিয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, কমোরিন এরিয়ায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের রূপে জম্মু ও সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। হরিয়ানা ও সংলগ্ন এলাকার ওপরেও এর অবস্থান রয়েছে।
  • আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, তামিলনাড়ু, কেরল ও মাহের বিভিন্ন জায়গায় ১৭ ও ১৮ ডিসেম্বর হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। লাক্ষাদ্বীপের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে ১৭ ও ১৯ ডিসেম্বর। ১৭ ও ১৮ ডিসেম্বর তামিলনাড়ু ও কেরলে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। বিচ্ছিন্নভাবে অতিভারী বৃষ্টি হতে পারে ১৭ ও ১৮ ডিসেম্বর তামিলনাড়ুতে, ১৭ ডিসেম্বর কেরলে।
  • বিচ্ছিন্নভাবে হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদে।
  • পঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ঘন কুয়াশা থাকতে পারে ১৮, ২১, ও ২২ ডিসেম্বর। অসম, মেঘালয় ও ত্রিপুরায় ১৮ ও ২৯ ডিসেম্বর।

  • আবহাওয়া দফতরের তরপে তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস দিয়ে বলা হয়েছে, আগামী তিন দিনে উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি কমে যেতে পারে। তবে এরপরে আর কোনও পরিবর্তন হবে না।
  • অন্যদিকে আগামী তিন দিনে মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা কমে যেতে পারে ২-৩ ডিগ্রির মতো। তবে এর পরে আর তেমন কোনও পরিবর্তন হবে না। আগামী চার থেকে পাঁচ দিনে দেশের বাকি অংশে সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+