Weather Update: আগামী দু'দিনে তাপমাত্রা পৌঁছবে ৫ ডিগ্রির নিচে! আবহাওয়ার আপডেট একনজরে
Weather Update: ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি-সহ উত্তর ভারত। তাপমাত্রা ঘোরা ফেরা করছে পাঁচ থেকে দশ ডিগ্রির মধ্যে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী দুদিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ ডিগ্রির নিতে চলে যাবে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী দুদিন দক্ষিণ তামিলনাড়ু ও কেরলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে কারণে সেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে তুষারপাত শুরু হওয়ায় উত্তর ভারতের বিভিন্ন জায়গায় শীত বাড়তে শুরু করেছে। এ ছাড়া জম্মু ও সংলগ্ন এলাকার ওপরে নিম্নচাপ রূপে অবস্থান করছে পশ্চিমী ঝঞ্ঝা।
এই আবহাওয়ায় দিল্লি-এনসিআর-এ দূষণের ওঠানামা অব্যাহত রয়েছে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড জানিয়েছে, রবিবার দিল্লির একিউআর খুব খারাপ ছিল।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি, উত্তর প্রদেশ, উত্তর রাজস্থানের কিছু অংশ, মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, পশ্চিমবঙ্গের পশ্চিমের অংশ, নর্থ ইন্টেরিয়র ওড়িশা এবং বিহারের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৫-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
পঞ্জাব ও হরিয়ানায় ২১ থেকে ২৩ ডিসেম্বর এবং অসম, মেঘালয় ও ত্রিপুরায় ১৯ ও ২০ ডিসেম্বর ঘন কুয়াশা থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
আবহাওয়া দফতরের তরফে দক্ষিণ তামিলনাড়ু এবং কেরলে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। ১৮ ডিসেম্বরের পাশাপাশি ১৯ ডিসেম্বরও এই বৃষ্টি চলতে পারে বলে পূর্বভাস আবহাওয়া দফতরের।












Click it and Unblock the Notifications