Weather update: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অশনি, আজ থেকেই একাধিক জেলায় শুরু প্রবল ঝড়-বৃষ্টি

Weather update: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অশনি, আজ থেকেই একাধিক জেলায় শুরু প্রবল ঝড়-বৃষ্টি

বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়ােত শুরু করেছে ঘূর্ণিঝড় অশনি। তার জেরে পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে ঝড়-বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এই ঘূর্ণিঝড় মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোতে শুরু করবে। তাই বঙ্গের উপকূলে ল্যান্ডফলের সম্ভাবনা নেই। তবে তার প্রভাবে পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে প্রবল ঝড় বৃষ্টি হবে এমনই পূর্বাভাস গিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত

ধীরে ধীরে শক্তি বাড়াতে শুরু করে দিয়েছে ঘূর্ণিঝড় আশনি। বঙ্গোপসাগরে জলীয়বাষ্প সংগ্রহ করে ধীরে ধীরে শক্তি বাড়াতে শুরু করে দিয়েছে ঘূর্ণাবর্তটি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ঘূর্ণিঝড়ের অভিমুখ রয়েছে ওড়িশা এবং অন্ধ্র উপকূলের দিকে। কাজেই সরাসরি বাংলার উপরে তার প্রভাব পড়বে না। তবে তার প্রভাবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে। এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। ১০ মে থেকে উপকূলের দিকে এগোতে শুরু করবে ঘূর্ণাবর্তটি। তবে সঠিকভাবে ল্যান্ডফল হবে কিনা তা নিয়ে নিশ্চিত করে এখনই কিছু বলতে পারছেন না আবহাওয়া বিদরা।

আজ থেকেই শুরু ঝড়-বৃষ্টি

আজ থেকেই শুরু ঝড়-বৃষ্টি

আজ থেকেই বদলাতে শুরু করবে পশ্চিমবঙ্গের একাধিক জেলার আবহাওয়া। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়ে যাবে আজ থেকেই। ১০ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বদলে যাবে আবহাওয়া। ১০ মে থেকে ১৩ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের উপকূলবর্তীজেলাগুলিতে জারি করা হয়েছে সতর্কতা। ১০ মে থেকে মৎস্যজীবীদের সমুদ্রে
যেতে নিষেধ করা হয়েছে।

কোন কোন জেলায় বৃষ্টি

কোন কোন জেলায় বৃষ্টি

সরাসরি বঙ্গে ঘূর্ণিঝড় অশনির প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব পড়বে। সোমবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় শুরু হবে বৃষ্টিপাত। মঙ্গলবার ভোর থেকে শুক্রবার পর্যন্ত
চলবে ভারী বৃষ্টি। উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ঘূর্ণিঝড়ের তীব্রতার উপরে নির্ভর করবে ঝড়ের গতিবেগ। মূলত উপকূলবর্তী জেলাগুলিতেই ঝড়ের মত হাওয়া দেবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ ছিল শহরে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোেদর দেখা মিলেছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে। তার সঙ্গে ঘামও হচ্ছে। শহরের রবিবার তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। উত্তর ২৪ পরগনা সহ একাধিক জেলায় তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। তবে আপাতত তাপ প্রবাহের পূর্বাভাস নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+